November, 2023
বিজয়নগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত,চালক আটক
বিজয়নগরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ট্রাক চাপায় লরু মোহন দাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার বুধন্তি বাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহত লরু মোহন দাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতান ইউনিয়নের সীতাসার গ্রামে। সে ইউপি ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জিতেন্দ্র মোহন দাসের ছোট ভাই। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, রবিবার বিকালে ঢাকা সিলেট মহাসড়কের বুধন্তি বাজারের সামনে রাস্তা পারাপারের সময় মাধবপুর গামী ট্রাকের চাপায় পড়ে বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়। এব্যাপারে খাটিহাতা হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ড্রাইভার রোমান(Read More
নিয়ম রক্ষার নির্বাচনেও অনিয়মের অভিযোগ
মনিরুজ্জামান পলাশ ও মোঃ মাসুদ : কোনো সংসদ সদস্যের মৃত্যু বা অন্য কোনো কারণে মেয়াদ পূর্ণ হওয়ার আগে জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে উপনির্বাচনের মাধ্যমে সেখানে নতুন সংসদ সদস্য নির্বাচন করা হয়। আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে এই উপনির্বাচন করতে হয়। অন্যদিকে সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ পাঁচ বছর। মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি একাদশ সংসদ যাত্রা শুরু করেছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। আগামী বছরের ২৯ জানুয়ারি এই সংসদের মেয়াদ পূর্ণ হবে। তার আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ আগামীRead More
স্বাধীনতার পর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জিতলো আওয়ামীলীগ
ব্রাহ্মণবাড়িয়া ২ উপনির্বাচনে নৌকা প্রতীকে মোঃ শাহজাহান আলম ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সতন্ত্রপ্রার্থী এড. মোঃ জিয়াউল হক মৃধা কলারছড়ি প্রতীকে ৩৭ হাজার ৫৫৭ ভোট। তিনি নির্বাচনে কলার ছড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেন। এছাড়া, জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন ৩ হাজার ১৮৬ ভোট, জাকের পার্টির মো. জহিরুল ইসলাম জোয়েল গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৫৬১ এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক আম প্রতীকে পেয়েছেন ৭৩৯ ভোট। এই নির্বাচনে মোট ভোট পড়েছে ১ লাখ ৮ হাজার ৩৫৭টি। যেখানে মোট ভোটার ৪Read More
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে
মো: মাসুদ, সরাইল:: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে।রোববার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ১৩২টি ভোটকেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হচ্ছেন। তবে সকালে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে সুষ্ঠু ও স্বতঃস্ফূর্তভাবে উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, নির্বাচনের সার্বিক নিরাপত্তায় ৮০০ পুলিশ, সাত প্লাটুনRead More
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ নির্বাচন : ১৩২ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরাঞ্জাম
রাত পোহালেই ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ নির্বাচন। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শনিবার দুপুর ১টার পর থেকে শুরু হয়েছে নির্বাচনী সরাঞ্জাম বিতরণ। এ সময় সরাইল উপজেলার ৮৪টি কেন্দ্র ও আশুগঞ্জ উপজেলার ৪৮টি কেন্দ্র মিলয়ে মোট ১৩২ টি ভোটকেন্দ্রের জন্য ব্যালট পেপার, ব্যালট বক্স, সিলসহ বিভিন্ন সরাঞ্জাম বিতরণ করা হয়। দুই উপজেলার উপজেলা পরিষদ থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরাঞ্জাম বুঝিয়ে দেন দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা। পরে তারা কড়া নিরাপত্তার মধ্যদিয়ে এসব সরাঞ্জাম ভোটকেন্দ্রের উদ্দেশ্যে নিয়ে যান। জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম জানান, সুষ্ঠু ও স্বতস্ফূর্তভাবেRead More
৫১ বছর যাবৎ লড়াই সংগ্রাম করে যাচ্ছে জাসদ-আফরোজা হক রীনা এমপি
মিঠু সূত্রধর পলাশ : বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য ৫১ বছর যাবৎ লরাই সংগ্রাম করে যাচ্ছে সমাজতান্ত্রিক দল জাসদ। বললেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আফরোজা হক রীনা এমপি। তিনি ৪ নভেম্বর শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত জাসদের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নবীনগর উপজেলা সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক সাংবাদিক এম কে জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক নাট্যজন নাদের চৌধুরী,Read More
নবীনগরে জাতীয় সমবায় দিবস পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:‘‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায় উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ ৪ নভেম্বর জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র্যালী, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনRead More
বিজয়নগরে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন
বিজয়নগর সংবাদদাতা:: মেয়ের জামাইয়ের হাতে নিজ বসত ঘরে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন শশুর। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামে আজ শনিবার ভোর রাত তিনটার সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হতভাগা শশুরের নাম হাবিজু মিয়া (৫৫)। তিনি মরহুম গুলে রহমানের ছেলে। হত্যাকান্ডটি ঘটানোর পূর্বে হাফিজুর মিয়ার দুই ছেলের বসতঘরে বাহির থেকে তালা মেরে আটকে দিয়েছিল হত্যাকারী। বাবার রুমে অদ্ভুত শব্দ শুনে সন্তানরা বের হতে গিয়ে বাহিরে তালা থাকার কারণে ঘরেই চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে তালা ভেঙ্গে তাদের বের করে। বাবার রুমে দৌড়ে গিয়ে হাবিজু মিয়ার রক্তাক্ত মরদেহ মেঝেতেRead More
শেষ দিনেও নৌকার সমর্থনে ভোট চাইলেন আনোয়ার পারভেজ টিংকু
মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল -আশুগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ উপ নির্বাচন উপলক্ষে শেষ দিনেও নৌকার সমর্থনে ভোট চাইলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু। তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা করেছেন। তার সাথে সরাইল আশুগঞ্জ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি দিন রাত পরিশ্রম করে চলেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে। যদিও স্বাধীনতার পরে সরাইল আশুগঞ্জ থেকে কোন আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী হতে পারেন নি। তাই এবার আসন্ন উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করারা জন্য দিন রাত পরিশ্রম করেRead More
নাশকতার চেষ্টার অভিযোগে কাউন্সিলর কাউসার মিয়া আটক
ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার চেষ্টার অভিযোগে কৃষক দলের যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর কাউসার মিয়া (৫৪) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ। তিনি ওই এলাকার ভুলু মিয়ার ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর পদে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, জেলা কৃষক দল নেতা কাউসারের বিরুদ্ধে বিস্ফোরণ আইনে একাধিক মামলা রয়েছে। সে এসব মামলায় পলাতক ছিল। তিনি অবরোধকে কেন্দ্র করে নাশকতার চালানোর পরিকল্পনা করে আসছিল। কান্দিপাড়া এলাকায় সরকার বিরোধী নাশকতার চেষ্টা চালানোর সময়Read More



















