Main Menu

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

[Web-Dorado_Zoom]

মো: মাসুদ, সরাইল::  ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে।রোববার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ১৩২টি ভোটকেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হচ্ছেন। তবে সকালে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে সুষ্ঠু ও স্বতঃস্ফূর্তভাবে উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, নির্বাচনের সার্বিক নিরাপত্তায় ৮০০ পুলিশ, সাত প্লাটুন বিজিবি, র‌্যাব, আনসার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ খান ভাসানী, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টি থেকে দুইবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রাজ্জাক।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সাত্তার ভূঁইয়া মৃত্যুবরণ করায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনটিতে মোট ভোটার আছেন ৪ লাখ ১০ হাজার ৭২ জন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares