Main Menu

কমিউনিটি প্রোট্রেকশনও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যদের ওর্য়াকসপ

[Web-Dorado_Zoom]

আন্তর্জাতিক বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) ব্রাহ্মণবাড়িয়া এর এনসিওর প্রোট্রেকশন এন্ড জাস্টিট থ্রু ইনট্রিগ্রেটেড এ্যাপ্রোচ (ইপজিয়া) প্রকল্পটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদরে কমিউনিটি প্রোট্রেকশন কমিটি ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে ওর্য়াকসপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি ও কমিউনিটি প্রোট্রেকশন কমিটি সভাপতি জাহাঙ্গীর কবীর খান দুলাল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুহিলপুর ইউনিয়ন কমিউনিটি প্রোট্রেকশন কমিটির সহ-সভাপতি মো: মোজাম্মেল, আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্ন মাইক্রো-ক্রেডিট প্রোগ্রামের ব্রাঞ্চ ম্যানেজার প্রদীপ বল্লভ,হিসাব রক্ষক তিমন বৈদ্য,আব্দুর রসিদ ও আরো অনেকে।

এসময় প্রধান অতিথি তার বক্তবে বলেন নারী ও শিশুদের সু-স্বাস্থের দিকে আমাদের বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে, যাতে করে কোন নারী ও শিশুর সার্বিক সুরক্ষা থেকে বঞ্চিত না হয়। আমরা যারা রয়েছি আমাদের বড় একটি দায়িত্ব হলো শিশুদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করা। আমরা সব সময় বাল্য-বিবাহের বিরুদ্ধে। নারী নির্যাতন, বহু বিবাহ বা বাল্য-বিবাহ যাতে করে কোন জায়গায় না হতে পারে সেদিকে সচেতন থাকবো। তিনি আরো বলেন বাল্য-বিবাহ একটি ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা পিতা-মাতাদের সচেতন করব এই বিষয়ে। সঠিক ভাবে সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে এই সমস্যা গুলো সমাজ থেকে দূর হবে।

কমিউনিটি প্রোট্রেকশন কমিটির সহ-সভাপতি মো: মোজাম্মেল বলেন ইউনিয়ন পর্যায়ে আমাদের অনেক দায়িত্ব রয়েছে নারী,শিশুদের পরিচর্যা ও বাল্যবিবাহ বন্ধে কাজ করার জন্য। আমাদের ইউপি সদস্য,শিক্ষক, ধর্মীয় নেতা বা স্থানীয় নেতা কর্মীদের মাধ্যমে প্রতিটি জায়গায় নারী,শিশুদের পরিচর্যা ও বাল্যবিবাহ বন্ধে সচেতনতা মুলক সভার আয়োজন করতে হবে। বাল্য-বিবাহ দেওয়া আমাদের জন্য খুবই অন্যায় একটি বিষয় তাই আমাদের সবার এ ব্যাপারে সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন আমরা শিশুদের পরিচর্যা ও বাল্যবিবাহ বন্ধের বিষয়ে সবাই সচেতন থাকবো এবং অন্যদেরকে ও এ বিষয়ে সচেতন করব।

ওয়ার্ল্ড কনসার্ন মাইক্রো-ক্রেডিট প্রোগ্রামের ব্রাঞ্চ ম্যানেজার প্রদীপ বল্লভ সকলকে প্রতিষ্ঠানের পক্ষে শুভেচ্ছা দেন ও বলেন শিশুদের প্রতি আমাদের সচেতন হতে হবে,যাতে করে কোন শিশু অপুষ্টি জনিত কোন কারনে অসুস্থ্য বা মারা না যায়। মায়েদের উদ্দ্যেশ করে বলেন আপনাদের আরো বেশি সচেতন থাকতে হবে এবং নারীরা যাতে করে কোন প্রকার নির্যাতনের শিকার না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। নারী নির্যাতন ও বাল্য-বিবাহের বিষয়ে বলেন এটি আমাদের সমাজের বড় সমস্যা। আমাদের সবার এই বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন বাল্য-বিবাহের ক্ষতিকর দিক গুলো সবার কাছে তুলে ধরতে হবে।

কমিউনিটি প্রোট্রেকশন কমিটি ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে ওর্য়াকসপের সঞ্চালনা করেন ইপজিয়া প্রোগ্রাম অফিসার প্রবাল সাহা (অর্ক)। তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন শিশু সুরক্ষা ও বাল্য-বিবাহের প্রতিরোধে আমাদের সবার এক সাথে কাজ করতে হবে। নারী নির্যাতন বন্ধে আমাদের সবার এক সাথে মোকাবেলা করতে হবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় মাসিক মিটিং এর ব্যবস্থা করতে হবে। তিনি বলেন নারী নির্যাতন ভয়ানক একটি বিষয়। নারী নির্যাতন বন্ধে আমাদের নানা কর্মসূচি অব্যাহত রাখতে হবে, সমাজের সকল স্তরের মানুষের কাছে নারী নির্যাতন, বাল্য-বিবাহের কূফল বা ভয়াবহতা তুলে ধরতে হবে। তাহলে কিছুটা হলেও সমাজ থেকে নারী নির্যাতন,বাল্য-বিবাহ দেওয়ার হার কমে আসবে। উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন আমরা সকলে নিজে সচেতন থাকবো ও অন্যদেরকে এ বিষয়ে সচেতন করবো।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares