July, 2023
নবীনগরে অতিরিক্ত যাত্রী নেয়া ও অশালীন ভঙ্গিতে গান, মোবাইল কোর্টের জরিমানা
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরের তিতাস নদীতে সাউন্ড সিস্টেম ব্যবহার করে ট্রলার ভর্তি লোকজন নিয়ে ছাদে ও গলুইতে উচ্চ শব্দে অশালীন ভঙ্গিতে গান বাজনা করা ও অতিরিক্ত যাত্রী বুঝাই করে স্পীড বোট চালানোর অপরাধে ভ্রাম্যমান আদালতের জরিমানা। (৪ জুলাই) মঙ্গলবার বিকালে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদা জাহান নবীনগর উপজেলার তিতাস নদীতে এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর আলোকে ৩ টি ট্রলারকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। এবং ট্রলারে থাকা সাউন্ড বক্স গুলি জব্দ করেন। এছাড়া,তিতাস নদীতে ১Read More
ব্রাহ্মণবাড়িয়ায় চার ক্লিনিককে জরিমানা
অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অব্যবস্থাপনার দায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের চারটি বেসরকারি ক্লিনিককে আর্থিক জরিমানা করা হয়েছে। বুধবার ৫ জুলাই, দুপুরে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যােগে এ অভিযান পরিচালিত হয়। স্বাস্থ্য বিভাগ জানায়, অভিযান চলাকালে নবজাতক শিশু হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার অপারেশন থিয়াটারে ব্যবহৃত এনেসথেসিয়া ড্রাগ ও মেয়াদ উত্তীর্ণ অপারেশনের সরঞ্জাম থাকায় ও অপরিচ্ছন্ন পরিবেশ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০হাজার টাকা জরিমানা করা হয় সে সাথে অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িক সময়ের বন্ধ রাখা হয়। এছাড়া বিভিন্ন অব্যবস্থাপনার দায়ে গ্রীন ভিউ হাসপাতালকে দশহাজার, আলিফ হাসপাতালকে পাঁচহাজার ও আল-খলিল ডায়াগনস্টি সেন্টারকে দশহাজার টাকা জরিমানাRead More
ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার
আশুগঞ্জে ৯ বছর বয়সী ভাতিজীকে ধর্ষণের অভিযোগে মো. রাসেল মিয়া (২১) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। ৫জুলাই, বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা আশুগঞ্জ থানায় অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে উপজেলার আড়াইসীধা ইউনিয়নের বাঘমাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রাসেল ওই এলাকার মো. আলী মিয়ার ছেলে। আর শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় শিশুটি বসত বাড়ির নিচতলায় তার দাদার রুমে পড়ালেখা করছিল। এসময় কেউ না থাকায় চাচা রাসেল তাকেRead More
কসবায় চাঞ্চল্যকর হিজড়া হত্যা মামলার আসামী রাকিব গ্রেপ্তার
রুবেল আহমেদ : কসবায় চাঞ্চল্যকর তৃতীয় লিঙ্গ (হিজড়া) সোহেল রানা দুষ্টু (২৩) হত্যা মামলার প্রধান আসামী রাকিব (২৩) কে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। গত সোমবার (৩জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রাকিব কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের কলেজ পাড়ার নাছির মিয়ার ছেলে। খরব পেয়ে শতাধিক হিজড়া থানায় জড়ো হয়ে অভিযুক্ত রাকিবের ফাঁসি দাবি করেন। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে রাকিবকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ। কসবা থানা পুলিশ জানায়, গত শুক্রবার (৩০ জুন) রাতে উপজেলার গোপিনাথপুর বাজার থেকে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সোহেল রানার লাশ উদ্ধার করা হয়।Read More
কসবায় মাহফিলে অতিথি ঘোষনা নিয়ে হামলায় ২০ জন আহত
রুবেল আহমেদ ॥ কসবায় মাহফিলে অতিথি ঘোষনা না করার জেরে মাহফিলে বাধা ও আয়োজক পক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। হামলায় উভয় পক্ষের ২০ জন লোক হতাহত হয়েছেন। গত সোমবার মধ্যরাতে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউপি সদস্যসহ ৮ জনকে আসামী করে কসবা থানায় অভিযোগ দিয়েছেন আয়োজক পক্ষ। হামলায় আহত শরীফ মিয়া জানান, গত সোমবার রাতে উপজেলার শিমরাইল গ্রামে ওয়াজ মাহফিলের আয়োজন করেন জমজম এসোসিয়েসন নামে একটি সংগঠন । ওই মাহফিলে অত্র ওয়ার্ডের ইউপিRead More
বিজয়নগরে হেলমেট ও লাইসেন্স বিহীন ৭ আরোহীকে জরিমানা
মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে ৭ মোটর সাইকেল আরোহীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। জানা গেছে, দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়কে নিরাপত্তা আনয়নের লক্ষে অভিযান চালিয়ে হেলমেট ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালানোর অপরাধে ৭ মোটর সাইকেল আরোহীকে ৭হাজার ১ শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, সড়কে দুর্ঘটনা এড়াতে এবং মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে সড়ক পরিবহন আইন ২০১৮ আইনের ধারাRead More
মোটরসাইকেল দুর্ঘটনা, সৌদি যাওয়া হলো না আলাউদ্দিনের
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের বাসিন্দা আলাউদ্দিন মিয়া। চলতি জুলাই মাসে সৌদি আরবে ভাইয়ের কাছে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু সেটি আর হলো না। সোমবার (৩ জুলাই) সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকেই চিরতরে বিদায় নেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, নবীনগরের বিদ্যাকুট দক্ষিণপাড়ার হাবিবুর রহমানের ছেলে আলাউদ্দিন মিয়া। তিনি সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক বন্ধুকে নিয়ে গ্রামের বাড়ি বিদ্যাকুট ফিরছিলেন। পথিমধ্যে শিবপুর রাধিকা সড়কের বিরামপুরের কাছে আলাউদ্দিনের বাইকের সঙ্গে বিপরীত দিকRead More
ব্রাহ্মণবাড়িয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির ২১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। আজ সোমবার (৩ জুলাই) দিবসটি উদযাপনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এস এম শফিকুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীনের সঞ্চালনায়Read More
ছয় দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। ছুটিতে থাকা কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন। এতে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম জানান, ‘ঈদের ছুটি শেষে সোমবার সকাল সাড়ে ১০টায় চারটি গাড়িতে করে সাড়ে ২২ টন হিমায়িত মাছ রপ্তানির মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।’ ঈদ উপলক্ষে দুই দেশের বাণিজ্য বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য সময়ের মতোই স্বাভাবিক ছিল।
দেশের স্থিতিশীলতা বিএনপি-জামায়াতের সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
দেশের স্থিতিশীলতা বিএনপি-জামায়াতের সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মত-বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মত-বিনিময় সভায় আইনমন্ত্রী ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমরা স্বাধীনভাবে এবং অত্যন্ত স্থিতিশীলভাবে জীবনযাপন করছি। বিএনপি-জামায়াতের কিন্তু এই জিনিসটা সহ্য হচ্ছে না। তারা কিন্তু অস্থিতিশীল অবস্থা এবং দেশটাতে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কোনোভাবেই কোনো ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপি যদিRead More



















