Main Menu

ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

[Web-Dorado_Zoom]

আশুগঞ্জে ৯ বছর বয়সী ভাতিজীকে ধর্ষণের অভিযোগে মো. রাসেল মিয়া (২১) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

৫জুলাই, বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা আশুগঞ্জ থানায় অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে উপজেলার আড়াইসীধা ইউনিয়নের বাঘমাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া রাসেল ওই এলাকার মো. আলী মিয়ার ছেলে। আর শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় শিশুটি বসত বাড়ির নিচতলায় তার দাদার রুমে পড়ালেখা করছিল। এসময় কেউ না থাকায় চাচা রাসেল তাকে ঘর ঝাড় দেয়ার কথা বলে নিজের শয়ন কক্ষে নিয়ে যায়। শিশুটি যখন রুম ঝাড়ু দিচ্ছিল তখন চাচা রাসেল দরজা বন্ধ করে তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকার শুনে তার মা ও অন্যান্যরা গিয়ে তাকে উদ্ধার করে। পরে সকলের সামনে শিশুটি চাচা কর্তৃক তার উপর নির্যাতনের ঘটনার বর্ণনা দেয়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাহিদ আহাম্মেদ বলেন, শিশুটির মা থানায় অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করা হয়। আশুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রজু করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার রিপোর্ট ও তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares