Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় চার ক্লিনিককে জরিমানা

[Web-Dorado_Zoom]

অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অব্যবস্থাপনার দায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের চারটি বেসরকারি ক্লিনিককে আর্থিক জরিমানা করা হয়েছে।

বুধবার ৫ জুলাই, দুপুরে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যােগে এ অভিযান পরিচালিত হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, অভিযান চলাকালে নবজাতক শিশু হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার অপারেশন থিয়াটারে ব্যবহৃত এনেসথেসিয়া ড্রাগ ও মেয়াদ উত্তীর্ণ অপারেশনের সরঞ্জাম থাকায় ও অপরিচ্ছন্ন পরিবেশ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০হাজার টাকা জরিমানা করা হয় সে সাথে অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িক সময়ের বন্ধ রাখা হয়।

এছাড়া বিভিন্ন অব্যবস্থাপনার দায়ে গ্রীন ভিউ হাসপাতালকে দশহাজার, আলিফ হাসপাতালকে পাঁচহাজার ও আল-খলিল ডায়াগনস্টি সেন্টারকে দশহাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারি কমিশনার ভূমি মো. মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য অফিসের সহকারি সার্জন ডা.সম্বিতা চক্রবর্তী, মেডিকেল অফিসার ডা.আশরাফুর রহমান হিমেলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares