Main Menu

July, 2023

 

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো পেঁয়াজ

প্রায় এক মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি শুরু হয়েছে। শনিবার (৮ জুলাই) বিকালে ট্রাকে করে বন্দর দিয়ে ১১ টন পেঁয়াজ এসেছে ভারত থেকে। এর মাধ্যমে আবারও সচল হলো বন্দরের আমদানি বাণিজ্য। বিডিএস করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান এই পেঁয়াজ আমদানি করেছে। রবিবার (৯ জুলাই) দুপুরে বন্দর থেকে পেঁয়াজ খালাস করা হবে বলে জানা গেছে। আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল আমদানিকৃত পেঁয়াজের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করবে। আখাউড়া স্থলবন্দরের সুপারিন্টেনডেন্ট মো. সামাউল ইসলাম বলেন, বিডিএস করপোরেশন আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০০ টন পেঁয়াজ আমদানিরRead More


প্রধানমন্ত্রীর জন্য ৯৮০ কেজি আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কিউভেরাইটি জাতের আনারস পাঠিয়েছেন। শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৯৮০ কেজি আনারস উপহার হিসেবে পাঠানো হয়। ত্রিপুরার একটি বাগান থেকে ১০০টি প্যাকেটে ৯৮০ কেজি আনারস পাঠানো হয়েছে। আখাউড়া-আগরতলা সীমান্তের শূন্যরেখায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের হর্টিকালচার সেন্টারের পরিচালক ডক্টর ফনি ভূষণ জমাতিয়া ও সহকারী পরিচালক ডক্টর দীপক বৈদ্যের নেতৃত্বে প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারের আনারসগুলো নিয়ে আসেন। ১০০টি কার্টনে ৯৮০ কেজি আনারস ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের প্রতিনিধি নবুল সোণোয়ালের হাতে তুলে দেওয়াRead More


ঈদ স্পেশাল ট্রেন আখাউড়ায় ৪ ঘন্টা বিরতি, রেলপথ অবরোধ আটকা উপকূল

আখাউড়া রেলস্টেশনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ঈদ স্পেশাল-৮ নামে একটি ট্রেন ৩ ঘণ্টা যাত্রা বিরতি দেয়। এ সময় ট্রেনে থাকা বিক্ষুব্ধ যাত্রীরা রেল অবরোধ করে নোয়াখালী অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেয়। ৬ জুলাই বৃহস্পতিবার রাত নয়টা ২৫ মিনিটে (স্পেশাল ট্রেনের যাত্রীরা) উপকুল এক্সপ্রেস নামে টেনের সামনে দাড়িয়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে যাত্রীদের বাক বিতন্ডা হয়। স্পেশাল টেনের যাত্রী জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন যাত্রী জানান স্পেশাল ট্রেনের ভোগান্তির শুরু মানিকখালী থেকে সেখানে ট্রেনটি ৩৫ মিনিট দাঁড়েয়ে ছিলো, পরে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ঘণ্টা, পাঘাচং স্টেশনেRead More


নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আখাউড়ায় নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মো. সাইফ খন্দকার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাইফ খন্দকার মনিয়ন্দ ইউনিয়নের বড় লৌহঘর গ্রামের মো. স্বপন খন্দকারের ছেলে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানাবাড়ি বেড়াতে আসে সাইফ খন্দকার। সকালে বাড়ির বাইরে খেলতে যায় সে, বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারেরRead More


আখাউড়ায় পৌর কাউন্সিলরসহ ১৩ জুয়াড়ি গ্রেপ্তার

আখাউড়ায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আখাউড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সুজন মিয়া ও তার সঙ্গে থাকা আরো ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক লাখ চল্লিশ হাজার একশত বার টাকা উদ্ধার করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১.৩০ ঘটিকায় উপজেলার পৌরসভাস্থ, রূপনগর এলাকার রেলওয়ে জংশনের পশ্চিম পার্শ্বে রেলওয়ে ক্লাবের পশ্চিম পাশের কক্ষে হইতে জুয়া খেলা চলাকালীন অবস্থায় জুয়া খেলার নগদ টাকা, ১০৪টি তাস কার্ডসহ ১৩ জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. বাবুল মিয়া (৬০), মো.Read More


হামলা থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিল ছাত্রদল আহবায়ক শাহীন

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক ও তার সহযোগীর ওপর হামলা করেছেন সদ্য সাবেক কমিটির নেতারা। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগরের নবনির্মিত শেখ হাসিনা সড়কের শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান তিতাস নদীতে নেমে পড়ে আত্মরক্ষা করেন। তবে সঙ্গে থাকা বিশাল (২৮) নামের এক কর্মী হামলায় গুরুতর আহত হয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ জুন দিনগত মধ্যরাতে জেলা ছাত্রদলের সাত সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। কমিটিতে শাহীনুর রহমানকে আহ্বায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্য সচিব করা হয়। তাদের নেতৃত্ব মেনে নিতে পারেননিRead More


কুরুলিয়া রেলব্রীজ থেকে পড়ে এইচএসসি পরিক্ষার্থী নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কুরুলিয়া রেলব্রীজ থেকে নদীতে পড়ে এইচএসসি পরিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। রিদুয়ানুর রহমান নিহাল নামের ওই পরীক্ষার্থী শুক্রবার দুপুর ২ টার দিকে ব্রীজের ভাদুঘর প্রান্ত থেকে নদীতে পড়ে যান। সে ভাদুঘর টিএন্ডটি পাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে। সে বিজেশ্বর এ মোনেম কলেজ থেকে এ বছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলেন। নদীতে পড়ার ৩০ মিনিট পর তার লাশ ভেসে উঠলেও উদ্ধার না করায় পরে তা আবার নদীতে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৫ মিনিটে ভাদুঘর শাহী মসজিদে নামাজ পড়ার কথা বলে বের হয় নিহাল। দুপুর দুইটারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসা নিয়ে নাজুক পরিস্থিতিতে ডাক্তাররা, গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি

চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া শাখা। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, (বিএমএ) রোগীদের সু-চিকিৎসা নিশ্চিতে তাদের অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বৃহৎ এই সংগঠনটি অনিয়মের সাথে জড়িত কোন চিকিৎসকের পাশে নেই এবং থাকবেও না। তবে চিকিৎসা বিজ্ঞান চর্চা একটি ঝুঁকিপূর্ণ পেশা। কিছু সময় চিকিৎসা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দুর্ঘটনাবশত রোগীর মৃত্যু ঘটে থাকে। সেক্ষেত্রে কোন রকম তদন্ত ছাড়াই কেবল রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়গুলো মিডিয়াতে এমনভাবে প্রচারRead More


আশুগঞ্জে ১২ হাজার পিস ইয়াবাসহ বৃদ্ধা গ্রেফতার

আশুগঞ্জে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে অভিযানে মাদকসহ নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী কুমিল্লা জেলার শশীদল থানার আশাবাড়ী মধ্যপাড়ার মৃত তোতা মিয়া প্রকাশ পাগলা বাহারের স্ত্রী মনোয়ারা (৫০)। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, আশুগঞ্জ থানাধীন চরচারতলা সাকিনস্থ আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার ঢাকাগামী ঢাকা-সিলেট মহাসড়কের ওপর অভিযানকালে আসামির কোমরে ও পায়ে রাবার দিয়ে ফিটিং করা অবস্থায় ১২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।


নবীনগরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

নবীনগরে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাহেরা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) রাতে উপজেলা নাটঘর ইউনিয়নের কুড়িঘরে মহেশ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন ওই এলাকার মৃত খালেক মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানান, সাহেরা খাতুন নিজ বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সাহারা খাতুনকে মৃত ঘোষণা করেন। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান,Read More


This site is protected by wp-copyrightpro.com