Main Menu

July, 2023

 

কসবায় প্রস্রাব করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিক মৃত্যু

রুবেল আহমেদ : কসবার বায়েক চৌমুহনীতে সোমবার (৩ জুলাই) ভোরে বিদ্যুৎস্পর্শে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর বায়েক ইউনিয়নের বালিয়াহুড়া গ্রামের মুর্তুজ আলীর ছেলে। এ দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বালিয়াহুড়া গ্রামের জহির উদ্দিন জানান, সোমবার ভোরে বায়েক চৌমুহনী এলাকায় জনৈক ইসমাইল মিয়ার “স” মিলের পেছনে টিনের বেড়ার সংগে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে জাহাঙ্গীর। স মিলের মালিক ইসমাইল মিয়া সকালে মিলের পেছনে গিয়ে দেখতে পান জাহাঙ্গীরের মৃতদেহ পড়ে আছে। স্থানীয় লোকজন ধারনা করছেন, অতি বৃষ্টির কারনে স মিলের ঘরের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে এRead More


কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে কাউতলী বাজারে অভিযান, ৪ দোকানীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৩ জুলাই, সোমবার দুপুরে শহরের কাউতলী বাজারে অভিযান চালিয়ে ৪ দোকানিকে জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকারে সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, কাঁচামরিচ বিক্রেতাদের কাছে ক্রয় রশিদ না থাকায় এবং খুচরা পর্যায়ে বিক্রির সময় রশিদ দেয়ার বাধ্যবাধকতা না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অনেক ব্যবসায়ী বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অনেকেই মূল্যতালিকা প্রকাশ করছেন না। ক্রয় রশিদ না থাকা এবং মূল্য তালিকা না থাকার দায়ে সততা বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা, মা-বাবার দোয়া আড়ৎকে ১ হাজার, জালু মিয়ার সবজিরRead More


চিলোকূট প্রবাসী যুব কল্যাণ সংগঠনের অভিষেক

বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় চিলোকূট প্রবাসী যুব কল্যাণ সংগঠনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চিলোকূট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল্লাহ মহসিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী আলহাজ্ব কবির হোসাইন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দুবাই প্রবাসী আল মনসুর চৌধুরী। রাসেল চৌধুরী ও এনামুল ইসলামের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন  হাজী সিরাজুল ইসলাম, ডা:নোয়াব মিয়া চৌধুরী, রাজনীতিবিদ মুহসিন মোল্লা, জাহাঙ্গীর আলম মাস্টার, সায়েদুলRead More


সরাইলে শিশুধর্ষণ-মামলার আসামি গ্রেপ্তার

মোহাম্মদ মাসুদ : সরাইলে ৭ বছরের শিশুধর্ষণ-মামলার আসামি মো. নজরুল মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। রোববার (২ জুলাই ) দুপুরে সরাইল থানাধীন শাহবাজপুর হইতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নজরুল মিয়া উপজেলার শাহজাদাপুর (মধ্যপাড়া) গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, সোমবার ( ২৬ জুন ) সকালে উপজেলার শাহজাদপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে আসামির বসত বাড়ির পশ্চিম ভিটির টিনশেড বসত ঘরে দুলাভাই কর্তৃক ০৭ বছরের শিশু শালিকে ধর্ষণ করে। সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিন ওই শিশুকে উদ্ধারRead More


কসবায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশু সম্পর্কে মামাতো বোন-ফুফাতো ভাই। নিহত শিশুরা হলো মাইজখার গ্রামের রাজু ভ’ইয়ার মেয়ে মাইশা আক্তার (৮) ও রাজু ভূইয়ার ভাগ্নে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের দইখলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন (১১)। দুই শিশুর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। নিহতদের স্বজন মাজেদুল ইসলাম জানান, উপজেলার মাইজখার গ্রামে রাজু ভুইয়াদের বাড়িতে এখনো ঈদ আনন্দ বিরাজ করছিলো। রোববার সকাল ১১টার দিকে রাজু ভুইয়ার ভাগ্নে জোবায়ের মায়েরRead More


সরাইলে নিখোঁজের এক দিন পর তিতাস নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সরাইল প্রতিনিধি।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের এক দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে অরুয়াইল বাজারের পাশ দিয়ে প্রবাহিত তিতাস নদী থেকে শহিদ মিয়া (৬২) নামের ওই বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শহিদ মিয়া অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। তাঁর চার মেয়ে ও তিন ছেলে রয়েছে। স্থানীয় লোকজন ও স্বজনেরা জানান, শনিবার ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন শহিদ মিয়া। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববারRead More


কসবায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হাবরু মিয়া (৯০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। রোববার (২জুলাই) সকালে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার জামে মসজিদের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। হাবরু মিয়া কসবা উপজেলার কাইমপুর গ্রামের মৃতঃ মাহমুদ হোসেনের ছেলে। নয়নপুর বাজারের একাধিক ব্যবসায়ী জানান, বেশ কিছুদিন যাবত লোকটি নয়নপুর বাজারে মানুষের কাছ থেকে সাহায্য চাইতে দেখেছি। শনিবার রাতে মসজিদের ঘাটলায় ওযু করতে গিয়ে মানুষের অজান্তে সম্ভবত পানিতে পড়ে যায় লোকটি। পরে সকালে স্থানীয় লোকজন পুকুরেRead More


কসবায় গণিত উৎসব অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি::  গণিত শিখো, স্বপ্ন দেখো, এ স্লোগানকে সামনে রেখে ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় শনিবার (১জুলাই) দুপুরে আনন্দঘন পরিবেশে পঞ্চম বারের মত গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খাড়েরা মোহাম্মদদীয়া উচ্চবিদ্যালয় মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ গণিত উৎসবের আয়োজন করেন। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঁচটি ভাগে গণিত বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। ওই পাঁচটি ভাগে ৩ শ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। প্রতি শ্রেণী থেকে তিন জন করে ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীকে নগদ অর্থ, বইRead More


কসবায় ডোবায় ভাসছিলো নবজাতকের লাশ

কসবা প্রতিনিধি::  ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় আজ (১ জুলাই) শনিবার সকালে ডোবা থেকে ভাসমান এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের লাশ ময়না তদন্তের জন্য ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মর্তুজা ডাক্তারের একটি ডোবায় নবজাতকের লাশ ভাসছিল । এ খবর ছড়িয়ে শত শত মানুষ নবজাতকের লাশ দেখতে আসে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করে। কসবা থানা পরিদর্শক (তদন্ত) আবদুল বাছেদ সরকার বলেন,Read More


This site is protected by wp-copyrightpro.com