Main Menu

কসবায় প্রস্রাব করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিক মৃত্যু

[Web-Dorado_Zoom]

রুবেল আহমেদ : কসবার বায়েক চৌমুহনীতে সোমবার (৩ জুলাই) ভোরে বিদ্যুৎস্পর্শে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত জাহাঙ্গীর বায়েক ইউনিয়নের বালিয়াহুড়া গ্রামের মুর্তুজ আলীর ছেলে। এ দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বালিয়াহুড়া গ্রামের জহির উদ্দিন জানান, সোমবার ভোরে বায়েক চৌমুহনী এলাকায় জনৈক ইসমাইল মিয়ার “স” মিলের পেছনে টিনের বেড়ার সংগে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে জাহাঙ্গীর। স মিলের মালিক ইসমাইল মিয়া সকালে মিলের পেছনে গিয়ে দেখতে পান জাহাঙ্গীরের মৃতদেহ পড়ে আছে।

স্থানীয় লোকজন ধারনা করছেন, অতি বৃষ্টির কারনে স মিলের ঘরের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। লোকজন আরও জানান, বাচ্চার জন্য খাবার কিনে বাড়ি যাওয়ার পথে সেখানে জাহাঙ্গীর প্রস্রাব করতে গিয়েছিলেন। তার হাতে চিপসের প্যাকেট ছিলো।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রশ্রাব করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারো বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তাকে দাফন করতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে কসবা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, শুনেছি স মিলের ঘরের টিনের বেড়ায় মিলের বিদ্যুৎ থেকেই বিদ্যুৎস্পর্শে লোকটি মারা গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য আমাদের পক্ষ থেকে লোক পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares