February, 2023
নবীনগরের এমপি এবাদুল করিম বুলবুলে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার। লাখো মানুষের ভোগান্তির অবসান
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম-সলিমগঞ্জ সড়কের ৬ কিলোমিটার সড়ক ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করলেন এমপি এবাদুল করিম বুলবুল। এতে করে লাখ মানুষের ভোগান্তীর অবসান হয়েছে। জানা যায়, উপজেলার শ্যামগ্রাম থেকে সলিমগঞ্জের এলজিআরডির অধীনের প্রায় ৬ কিলোমিটার সড়কটি দির্ঘদিন যাবত বেহাল দশা দেখে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল ব্যক্তিগত ভাবে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়। জানা যায়, শ্যামগ্রাম -সলিমগঞ্জের ৬ কিলোমিটার সড়কটির সংস্কারে ব্যয় হয় প্রায় ২২ লাখ টাকা। দির্ঘদিনের জনভোগান্তী লাগবে স্থানীয় এমপির নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারের ফলে এক নজিরবিহীন দৃস্টান্ত স্থাপন করা হয়েছে বলে জাননিয়েছেনRead More
জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন কে শুভেচ্ছা
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য সদ্য নির্বাচিত পায়েল হোসেন মৃধাকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু। বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারী) উপজেলার স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু এই সমাবেশের শুভ সূচনা প্রকাশ করেন। সে সময় সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিজয়নগরে সড়কের ৩০টি মূল্যবান কাঠ গাছ কেটে ফেলেছে প্রভাবশালীরা
বিজয়নগর সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আঞ্চলিক সড়কে থাকা নানা প্রজাতির প্রায় ৩০টি মূল্যবান কাঠ গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা লিখিত অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে প্রায় তিন মাস অতিবাহিত হলেও এখনো কোন পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুর-মির্জাপুর-এক্তারপুর আঞ্চলিক সড়কের দু’পাশে বিভিন্ন প্রজাতির মূল্যবান কাঠ গাছ রয়েছে। গত ২২ অক্টোবর শনিবার সরকারী অফিস বন্ধ থাকার সুযোগে এক্তারপুর গ্রামের প্রভাবশালী মোঃ দর্পন ভুঁইয়া তার বাহিনী নিয়ে সড়কের উভয়পাশে থাকা আকাশি, মেহগনি, কড়ই, রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০টি মূল্যবান কাঠ গাছ কেটে নেয়। অভিযোগRead More
সরাইল ঢাকা -সিলেট মহাসড়কে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবশ
মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইল যুবদলের আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব নুর আলম এর নেতৃত্বে যুবদলের সকল নেতা কর্মীরা এ সমাবেশে অংশ গ্রহন করেন। আজ বিকাল ৪টায় সরাইল বিশ্বরোড ওয়ালটন প্লাজার সামনে থেকে শুরু করে সরাইল কুট্টা পাড়া এলাকার সিএনজি পাম্প পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবশ করে। এসময় তারা জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা-কে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করে। মহাসড়কে বিক্ষোভ মিছিল টি কুট্টাপাড়া সিএনজি পাম্প এর সামনে এসে সরাইল যুবদলের আহবায়ক আবু সুফিয়ান বক্তব্য দিয়ে সমাপ্তি করে।
যুবদল সভাপতি শামীম মোল্লা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল সভাপতি শামীম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়ার হাউজ রোড এলাকায় অভিযান চালিয়ে শামীম মোল্লাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০১৬ সালের একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা চলমান রয়েছে বলে জানান ওসি।
নতুন ২ দাবিসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সকল আদালত বর্জন
দাবি পূরণ না হওয়ায় আবারও সকল আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। মঙ্গলবার বিকেলে নতুন কমিটির কাছে দ্বায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও বিশেষ সাধারন সভা করে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে আগামীকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আদালতে উপস্থিত হয়ে কোন আইনী সেবা দেবেন না আইনজীবীরা। দুই বিচারক ও নাজিরের অপসারনের ৩ দফা দাবির সাথে নতুন ২টি দাবি যুক্ত করেছেন আইনজীবীরা। হাইকোর্টে তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ থেকে অব্যাহতি এবং শহরের কোর্টরোড এলাকায় থাকা আদালতের সম্পত্তির অবৈধ ব্যবহার বন্ধ করার দাবি তাদের। জেলা আইনজীবী সমিতি সূত্রে জানাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা ইশারা দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় মূক ও বধির নিন্ম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লা মোহাম্মদ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে এবং এস.এম শাহীনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক আল মাহমুদ হোসেন, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা গায়ত্রী দেবনাথ, মূক বধির নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম প্রমূখ। পরে স্কুল প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে।
ব্রাহ্মণবাড়িয়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউল হক মীর, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু। প্রতিযোগিতায় জেলার ৯ টি উপজেলার এ্যাথলেটরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।
ইসলামপুর রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে নবীণবরন অনুষ্ঠান
বিজয়নগর প্রতিনিধি :: বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণবরন অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।আজ সোমবার সকালে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে ও মোঃ আনিছুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সহ সভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাউছার ইমরান,উপাধ্যক্ষ জহির উদ্দিন, সহকারী অধ্যাপক আহমেদুর রহমান বিনকাশ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিতুRead More
কসবায় শিশু ধর্ষনের অভিযোগ ॥ ধর্ষক আটক
রুবেল আহমেদ : কসবায় ৮ বছরের সংখ্যালঘু ঋষি সম্প্রদায়ের এক শিশুকে জোরপূর্বক একাধিকবার ধর্ষনের অভিযোগে ধর্ষক দুলাল মিয়া (৪৫) কে আটক করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বিনাউটি ইউনিয়নের রাউৎহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত রোববার ওই শিশুর মা বাদি হয়ে দুলাল মিয়ার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করলে ওইদিন বিকেলেই অভিযুক্ত দুলাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য ধর্ষনের শিকার ওই শিশুকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ওই শিশুর মায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলারRead More



















