Main Menu

February, 2023

 

আগামীকাল থেকে নারী ও শিশু-১ আদালত ছাড়া সব আদালতে যাবেন আইনজীবীরা

অবশেষে দীর্ঘ ১ মাস পর ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও শিশু -১ আদালত ব্যতীত সব আদালতের উপর থেকে বর্জন কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছে জেলা আইনজীবী সমিতি। আগামীকাল মঙ্গলবার থেকে ওই ১টি আদালত ব্যতীত সকল আদালতের বিচারিক কার্যক্রমে অংশ নিবেন আইনজীবীরা। আইনজীবীদের দাবী পূরণে আইনমন্ত্রী, স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট সকলের আশ^াসের প্রেক্ষিতে আজ সোমবার দুপুরে বিশেষ সাধারণ সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ তানভীর ভুইয়া। আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জানায়, আদালতের সমস্যা নিরসনে রবিবার আইনমন্ত্রী এডঃ আনিসুল হক, স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী আইন সচিব গোলাম সারোয়ারসহ সংশ্লিষ্টদেরRead More


কাজী মোহাম্মদ শফিকুল কলেজে নবীনবরণ অনুষ্ঠান

বিজয়নগর প্রতিনিধি ঃ বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। রবিবার দুপুরে কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাক্ষণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি । বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী,উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, ওসি রাজু আহমেদ,অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুরRead More


নবীনগরে সরকারি খাল ভরাটের অভিযোগ

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মরাখাল নামে একটি পুরাতন সরকারি খাল ভরাটের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ইব্রাহিমপুর গ্রামের পুরাতন একটি খাল,সরকারি ম্যাপে যার নং ৬০৭৪,৬০৭৩,৫৯৭৫ দাগের কৃষিজমির পানি নিষ্কাশনের পথ ছিলো এই খালটি। জানা যায়, খালটির মাঝামাঝি স্থানে গত এক বছর পূর্বে লিল মিয়া, রহমত আলী, অলিউল্লা নামের এলাকাটির সংঘবদ্ধ প্রভাবশালীরা খালটি ভরাট করে ফেলে। খালটি ভরাটের ফলে এলাকাটির কৃষিজমির পানি নিষ্কাশন বন্ধ হওয়া সহ নানান সমস্যায় পরেছে এলাকার লোকজন। এই খালটি পুনরুদ্ধারের জন্য এলাকার কবির আহমদ সহ আরোRead More


ইসলামপুর রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে নবীনবরন অনুষ্ঠান

বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরন ও নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাক্ষণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি । বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী,উপজেলা নির্বাহীRead More


ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা কাল থেকে আদালতে যাবেন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী বলেন, আগামীকাল থেকে আদালতের কাজকর্ম স্বাভাবিক হবে। আইনজীবীরা বর্জন কর্মসূচি প্রত্যাহার করে আদালতে যাবেন। ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা তাদের চলমান আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে আদালতে যাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে আইনজীবী সমিতির নেতৃবৃন্দদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সকাল সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সার্কিট হাউসে পৌঁছান আইনমন্ত্রী আনিসুল হক। সেখানে তাঁর সঙ্গে সভায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়, কালোনী ও উপবন ট্রেনের যাত্রাবিরতীর দাবীতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় রেলস্টেশনে বিজয়, কালোনী ও উপবন ট্রেনের যাত্রাবিরতীর দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে নাগরিক ফোরাম। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠানে জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য্যরে সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন, নব নির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক আ,ফ,ম কাউসার এমরান, বীর মুক্তিযোদ্ধ আবু হুরায়রাহ প্রমূখ। এ সময় বক্তারা বলেন, সরকার প্রতিবছর ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বিপুল পরিমান রাজস্ব পেয়ে থাকে। অথচ এ স্টেশনের যাত্রী সেবার মান সন্তোষজসক নয়। তারা স্টেশনে টিকিট কালোবাজারী বন্ধ করাসহ বিজয়, কালোনী ও উপবন ট্রেনের যাত্রাবিরতীরRead More


সাগররুনীসহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

দেশের খ্যাতনামা সাংবাদিক দম্পত্তি সাগর সারোয়ার ও মেহেরুন রুনীসহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন, নব নির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সিনিয়র সহসভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক আ,ফ,ম কাউসার এমরান, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, সাবেক কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ, নারী নেত্রী ফজিলাতুন্নাহার বেগম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নেরRead More


সরাইল ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা

মোহাম্মদ মাসুদ : সারাদেশে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বিএনপি ও অংগসংঠনের নেতাকর্মীদের অংশ গ্রহণে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলা’র কালিকচ্ছ ইউনিয়ন শাহবাজপুর ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সরকারের দমন নিপীড়ন নির্যাতনের প্রতিবাদে বিরোধীদলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সহ চাল,ডাল,তেল,গ্যাস, বিদ্যুৎ’র দাম কমানোর দাবিতে জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এই পদযাত্রা কর্মসূচিতে অংশ গ্রহণ করে। শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্সি আমান মিয়া’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান। এছাড়াওRead More


নারী ও শিশুদের জন্য ওয়ার্ল্ড কনসার্নের বিনামূল্যে হেল্থ ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উদ্যোগে নারী ও শিশুদের জন্য বিনামূল্য হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুহিলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) এর ‘সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় এ হেল্থ ক্যাম্পের আয়োজন করা হয়। হেল্থ ক্যাম্পে সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:০০ পর্যন্ত সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়া, পারুলিয়াপাড়া ও উত্তর সুহিলপুর গ্রামের হতদরিদ্রদের মধ্যে ৮৬ জন মা ৪৬ জন শিশু, ১৭ জন কিশোর-কিশোরী ও ৫ জন বাবাসহ মোট ১৫৪ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । এছাড়া শিশুদের জন্য ওরস্যালাইন ও বি-কোজিন, গর্ভবতী মায়েদের জন্য ক্যালসিয়াম, কিশোরীদের জন্য আয়রন ট্যাবলেটRead More


সরাইলে আব্দুস সামাদের ২য় মৃত্যু বার্ষিকীতে নানা কর্মসূচি

মোহাম্মদ মাসুদ, সরাইল। দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ এর ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি, শুক্রবার বেলা ১১ টায় সরাইল উপজেলার সূর্যকান্দি গ্রামে পারিবারিক কাবরস্থানে চিরনিদ্রায় শায়িত আব্দুস সামাদের সমাধির পাশে উপস্থিত আ’লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ আতিকুর রহমান। এ সময় পরিবারে সদস্য ও আওয়ামী লীগ ও এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মুজিবুর রহমান নেতৃত্বে প্রয়াত আব্দুসRead More


This site is protected by wp-copyrightpro.com