Main Menu

February, 2023

 

কসবায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রুবেল আহমেদ : কসবায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচী গ্রহন করে। উপজেলা প্রশাসন রাত ১২টা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা কৃষি অফিসার হাজেরাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপি জামাতের পদযাত্রার নামে সন্ত্রাসী কর্মকান্ড, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং জনগণ ও দেশব্যাপী পুলিশের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ ফেব্রুয়ারি বিকেলে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্তরে এসে সমাবেশ করে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি এডভোকেট শাহানুর ইসলাম। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ইউনিয়ন যুবলীগ, ওয়ার্ড যুবলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন।


জেলা পরিষদের সভায় বাগ্‌বিতণ্ডা, সদস্যদের বেরিয়ে যেতে বললেন আল মামুন সরকার

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের মাসিক সভায় চেয়ারম্যানের সঙ্গে সদস্যদের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। পরিষদের সদস্যদের অভিযোগ, দ্বিতীয় সভায় নেওয়া সিদ্ধান্তের রেজুলেশনে স্বাক্ষর না করায় জেলা পরিষদের চেয়ারম্যান তাদের বেরিয়ে যেতে বলেন। আজ রোববার জেলা পরিষদের তৃতীয় মাসিক সভায় এ ঘটনা ঘটে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকারের বিরুদ্ধে নান অনিয়মের অভিযোগ এনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বরাবর লিখিত অভিযোগ দেন পরিষদের ১২ জন সদস্যের মধ্যে আটজন। তাঁরা হচ্ছেন–আখাউড়ার সাইফুল ইসলাম, সরাইলের পায়েল হোসেন মৃধা, নাসিরনগরের সামসুল কিবরিয়া, আশুগঞ্জের বিল্লাল মিয়া, বাঞ্ছারামপুরের আবুল কালাম আজাদ, বিজয়নগরেরRead More


নবীনগরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসা : অতঃপর ব্ল্যাকমেইল, গ্রেপ্তার-৩

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর, প্রতিনিধি-ঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ খানকা এলাকার সিজিল মিয়ার তিনতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলা ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে দেহ ব্যবসায়ীর মূল হোতা নাঈম সরকার(২৫),ও রত্না আক্তার (২৬),শেফালী বেগম (৪৫) নামে দুই দেহ ব্যবসায়ীকে আটক করেছেন নবীনগর থানা পুলিশ। এই ঘটনা সাইদুল (৩৬) নামে একজন পালিয়েছেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) রাতে উপজেলার সলিমগঞ্জ খানকা এলাকার সিজিল মিয়ার ৩য় তলা ভবনের ২তলা ফ্লাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বিকাল তিনটায় তাদের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়েরের পর ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন- সলিমগঞ্জ ইউনিয়নেরRead More


৭ বছর পর কসবায় স্বাস্থ্য কমিটির সভা

মো.রুবেল আহমেদ ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দীর্ঘ ৭ বছর পর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত হয়। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সেবার মান নিয়ে জনগনের পক্ষ থেকে নানা অনিয়মের অভিযোগ হওয়ায় আইনমন্ত্রীর নির্দেশে সেবার মানন্নোয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এসভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুপ পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র গোলাম হাক্কানী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন ,মহিলাRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে কাজীপাড়ার ৩টি পুকুরের পরিস্কার কার্যক্রম শুরু

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কাজীপাড়ার ৩টি পুকুর পরিস্কার করছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। ব্যক্তি মালিকানাধীন পুকুরগুলো সংস্কার ও পরিস্কার না করায় পুকুরের পানি যেমন ব্যবহার করতে পারছেন না তেমনি পুকুরগুলো মশার উৎপত্তিস্থলে পরিণত হয়েছে। তাছাড়া এসব পুকুরে ময়লা জমতে জমতে দুর্গন্ধ ছড়াচ্ছে আর এতে এলাকাবাসি পরেছেন মারাত্মক দুর্ভোগে। জেলা প্রশাসন কর্তৃক ওই পুকুরগুলো পরিস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে পত্র প্রেরণ করে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পুকুরগুলো পরিস্কারের নিমিত্ত মালিকগণকে পত্র প্রেরণ করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি। এমতাবস্থায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নিজ উদ্যোগে পুকুরগুলো পরিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করে। গতকাল বৃহস্পতিবার থেকেRead More


রাত পেরোলেই ত্রিপুরায় বিধানসভা ভোট, লড়াই ত্রিমুখী না চতুর্মুখী স্পষ্ট হবে ফলাফলের দিন

রাত পোহালেই ত্রিপুরার বিধানসভা ভোট। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যদিও বিরোধী বাম-কংগ্রেস জোট, তৃণমূল এমনকি জনজাতি দল তিপ্রা মথাও শাসক বিজেপির বিরুদ্ধে ভোটে সন্ত্রাসের পরিকল্পনার অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ত্রিপুরার ৬০টি আসনের সব ক’টিতেই ভোটগ্রহণ শুরু হবে। গণনা আগামী ২ মার্চ। উত্তর-পূর্বাঞ্চলের অন্য দুই রাজ্য মেঘালয় এবং নাগাল্যান্ডের সঙ্গে।নজরকাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা (বিজেপি), সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ত্রিপুরায় প্রচারRead More


সরাইলে যুগান্তর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোহাম্মদ মাসুদ, সরাইল। প্রতিষ্ঠা বার্ষিকী মানেই নতুন উদ্যম ও উচ্ছ্বাসে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়, সাহসিকতার ও নিরপেক্ষতার সঙ্গে বাংলাদেশের পাঠক প্রিয় পত্রিকা “দৈনিক যুগান্তর” পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ( ১৪ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় সরাইল প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সরাইল প্রেসক্লাবের সভাপতি মো.আইয়ুব খান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার সরাইল প্রতিনিধি মো. মুরাদ খান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ এর সাবেক সাংসদ ও বিশিষ্ট কলামিস্ট এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেনRead More


ভালবাসা দিবসে ফুলের দোকানে ভ্রাম্যমাণ আদালত-দুই জনের জেল

ব্রাহ্মণবাড়িয়ায় ফুল বিক্রেতাদের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ফুল বিক্রেতাকে সাতদিনের কারাদণ্ডসহ এক হাজার টাকা করে জরিমানা করা হয়। ফুটপাত দখল করে দোকান বসানোর অপরাধে তাদের জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুর দুইটার দিকে শহরের জেলা সাব রেজিস্ট্রার কার্যালয় সংলগ্ন ফুটপাতে জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এ অভিযান চালান। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের কাজীপাড়ার বাসিন্দা ফুল বিক্রেতা উত্তম কর্মকার ও মধ্যপাড়ার বাসিন্দা ফুল বিক্রেতা রাজু মালাকার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ফুল বিক্রি করে আসছেন ফুলRead More


কসবায় ৯০ কেজি গাজাসহ তিন পাচারকারী আটক

রুবেল আহমেদ : কসবায় ৯০ কেজি গাজাসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা এলাকা থেকে গাজাসহ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আরও ৫০ বোতল স্কফ সিরাপ, ৪৫ বোতল বিয়ার ও ৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। পাচারে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সাটিকেও জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো, পৌর এলাকার শাহপুর গ্রামের মাসুক মিয়া (২৭), রাজু মিয়া (৩০) ও আকছিনা গ্রামের আনোয়ার হোসেন শান্ত (২২)। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়,Read More


This site is protected by wp-copyrightpro.com