Main Menu

February, 2023

 

কসবায় ইয়াবা উদ্ধার ॥ আটক-২

রুবেল আহমেদ : জেলার কসবায় পাচারকালে ৪ হাজার ২শত পিছ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। গত রোববার ( ৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদে কসবা পৌর এলাকার কাঞ্চনমুড়ি গ্রামে ভারপ্রাপ্ত ইউএনও সনজিব সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে মৃত আবদুল হাকিমের ছেলে মো.মিজানুর রহমানের বসতঘর থেকে ৪ হাজার ২শত পিছ ইয়াবা ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করেন। এসময় ইয়াবা পাচারে জড়িত থাকার দায়ে ওই বসতঘর থেকে একই এলাকার কালিকাপুর গ্রামের মৃত রইছ মিয়ার ছেলে মো.আমির হোসেন (৩৮) নামে আরও একজনকেRead More


সরাইল মহিলা কলেজে শিক্ষার্থীদের পাঠদান উদ্বোধন

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া সরাইল মহিলা কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ ও পাঠদানের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে সরাইল মহিলা কলেজ মিলনায়তনে পাঠদান উদ্বোধন অনুষ্ঠান ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে উপনির্বাচন থাকায় পাঠদান উদ্বোধন অনুষ্ঠান বিলম্ব হয়। এসময় মহিলা কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহফুজ আলীর সভাপতিত্বে ও প্রভাষক মাহবুব খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারRead More


পবিত্র কুরআনে অগ্নিসংযোগের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, পুলিশের বাধা

ডেনমার্ক ও সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, ধর্মবিরোধী মতবাদের অনুপ্রবেশ, বিজাতীয় সংস্কৃতির আধিপত্য ও ইসলামকে হেয় করার প্রতিবাদ এবং বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধন করার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত্বরে সমাবেশ করে দলটি। এরপর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কিছুদূর যেতেই পুলিশ বাধা দেয়। ইসলামী আন্দোলনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহমূদুল হাসান হিফযের সঞ্চালনায় এবং সদ্য সাবেক প্রচার ও দা’ওয়াহ বিষয়কRead More


আখাউড়ায় ৮ বছর পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রায় আট বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ব্যবসায়ী শরীফ খাঁ (৪২) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জাকির খাঁকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। এর আগে গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির হোসেন উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর উত্তরপাড়া এলাকার আমানত খাঁর ছেলে। থানার পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ব্যবসায়ী শরীফ খাঁকে কুপিয়ে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আদালত।Read More


'নিখোঁজ' হওয়ার ছয়দিন পর বাড়ি ফিরে এসেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ

ফিরে এসে বললেন ‘নিজেই চলে গিয়েছিলাম’

‘নিখোঁজ’ হওয়ার ছয়দিন পর বাড়ি ফিরে এসেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীয়তনগরে নিজের বাড়িতে ফিরে আসেন তিনি। এদিন দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছিলেন আসিফ তার ঢাকার বাসায় অবস্থান করছেন। বাড়িতে ফিরে আবু আসিফ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন যখন কাছাকাছি সময় এসেছে, তখন আমি বেশি চাপ অনুভব করায় নিজেই চলে গিয়েছিলাম। কারণ এই চাপ নিয়ে আমি থাকতে পারব না। এজন্য নির্বাচন ছেড়ে চলে গিয়েছি। নির্বাচন শেষে হয়েছে, আমিও বাসায় চলে এসেছি। আমাকে কেউ কোনো ভয় দেখায়নি।’Read More


সরাইল ফসলি জমি মরদেহ উদ্ধার

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়া এলাকার ফসলি জমি থেকে আব্দুল হামিদ (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উচালিয়াপাড়া ( উওরপাড়া) ফসলি জমি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল হামিদ উচালিয়াপাড়া এলাকার মৃত আব্দুল আলিমের দ্বিতীয় ছেলে। সে সৌদি প্রবাসী হাবিবের বড় ভাই। নিহত আব্দুল হামিদ ৪ সন্তনের জনক, তার ২ ছেলে ও ২ মেয়ে। নিহতের ছোট ভাই বলেন, বুধবার দিবাগত আনুমানিক ১১ টার দিকে আব্দুল হামিদের মুঠোফোনে কল আসে কে বা কারা ফোন দিলে হামিদ ঘর থেকে বেরিয়ে আসে।Read More


খোঁজ মিলেছে নিখোঁজ প্রার্থী আসিফের

খোঁজ মিলেছে গত ৬ দিন ধরে ‘নিখোঁজ’ থাকা ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা আবু আসিফ আহমেদের। তিনি রাজধানীতে বসুন্ধরার বাসায় অবস্থান করছেন বলে জানতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, আবু আসিফ আহমেদ নিখোঁজ থাকার বিষয়ে তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। এ বিষয়ে খোঁজ নিতে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আসিফের সন্ধান পাওয়ার বিষয়টি পুলিশ সুপারকে নিশ্চিত করেন। পুলিশের এই কর্মকর্তা বলেন, জিডি তদন্তের ক্ষেত্রে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারRead More


আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি এক মাসের জন্য বন্ধ

আখাউড়া স্থলবন্দর দিয়ে যে কয়েকটি পণ্য ভারতে রপ্তানি হয়- তার মধ্যে সিংহভাগই হিমায়িত মাছ। বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে আগামী ১ মার্চ পর্যন্ত বন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ থাকবে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়ার আপত্তির কারণে সেখানকার ব্যবসায়ীরা মাছ আমদানি বন্ধ রাখবেন। আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক সমিতি সূত্রে জানা গেছে, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০ থেকে ৬০ টন মাছ ভারতে রপ্তানি হয়। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য আড়াই মার্কিন ডলার। প্রতিদিন গড়ে এক লাখ ডলারের মাছ রপ্তানি হয়। তবে ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি আমদানিকৃত মাছের মান যাচাইRead More


সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ জয়িতা’র সম্মাননা পেলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির

চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র নায়ার কবির। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) চট্রগ্রামে সার্কিট হাউসে এক অনুষ্ঠানে নায়ার কবিরের হাতে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার সম্মাননা তুলে দেন বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এনডিসি। মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ব্যবস্থাপনায় এই সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।Read More


ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

উকিল আবদুস সাত্তার বেসরকারিভাবে নির্বাচিত

জাতীয় সংসদ উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির বহিষ্কৃত নেতা, স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ৪৬ হাজার ৩২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি লাঙ্গল মার্কার প্রার্থী আব্দুল হামিদ খান পেয়েছেন ৯৫০০ ভোট। নিখোঁজ প্রার্থী আবু আসিফ আহমেদ মোটর গাড়ি প্রতীকে পেয়েছেন ৩২৩৮ ভোট। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার (কলারছড়ি), জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল), জাকের পার্টির জহিরুলRead More


This site is protected by wp-copyrightpro.com