March, 2022
বিজয়নগরে ৪ জুয়ারী আটক
বিজয়নগর সংবাদদাতা ঃ বিজয়নগরে ৪ জুয়ারিকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে ইয়াহিয়া খন্দকার (৫৯), মৃত লাল মিয়ার ছেলে হেলাল মিয়া (৫২), খাটিংগা গ্রামের এরশাদ আলীর ছেলে কামাল মিয়া (৩৫), গিলাতুলা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে তৌহিদ মিয়া( ৫০)। পুলিশ জানায়, আজ শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিক্তিতে এস, আই তৌহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ইছাপুরা ইউনিয়নের আরিয়ল গ্রামের তৈয়ব আলীর বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় নগদ টাকা ও তাস সহ ৪ জনকে আটক করে থানায় সোপার্দ করে।এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদRead More
সরাইলে ৯০পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোহাম্মদ মাসুদ, সরাইল । ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৯০পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬,১৪০টাকাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারটায় ঢাকা-সিলেট মহাসড়ক হইতে কুট্টাপাড়া জ্বিনহাটি অভিমুখী রাস্তার পাঁকা ব্রীজের উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতার (পূর্বপাড়া) ছেলে আবু চাঁন মিয়া (৬০) ও জুয়েল মিয়া (২৬) ও সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়ার (মৌলভীপাড়া) এলাকার খালেদ সাইফুল্লাহ (৩৪)। এব্যাপারে সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার মাধ্যমে আদালতে পেরণRead More
চম্পকনগর উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
মো,জিয়াদুল হক বাবু:: বিজয়নগর উপজেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চম্পকনগর উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজে আজ ছিল উৎসবের আমেজ। আজ ২রা মার্চ সকাল ১০ টায় নিজ কলেজের হল রুমে অনুষ্ঠিত হলো ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের শুভ উদ্বোধনী ক্লাশ ও নবীন বরণ। আল কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর নবীন ছাত্র ছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার সরকার। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক লুৎফর রহমান চৌধুরী লিটন। অতিথি ও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল খালেক,অবিভাবক প্রতিনিধি লোকমান হোসেন চৌধুরী,সহকারী অধ্যাপকRead More
শোক সংবাদ
বিজয়নগর উপজেলার দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক ফয়সাল মাহমুদ এর পিতা শাহ আহসানিয়া এতিমখানা ও রফিকুল ইসলাম সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ইসলামপুর দরবার শরিফ এর পীর সাহেব হযরত মাওলানা রফিকুল ইসলাম (রফু) মিয়া পীর আমেরিকার নিউইয়র্ক নিজ বাসভবনে আজ বৃহষ্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২ঃ৪৫ মিনিটে ইন্তেকাল করেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্রী, ৫ মেয়ে ও ৩ ছেলে সহ অনেক আত্বীয় স্বজন রেখে গেছেন। উনার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করছি এবং পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু সহ সকল সদস্য বৃন্দ
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে আদু মিয়া (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর মা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদু মিয়ার(৩৫)বিরুদ্ধে থানায় মামলা করেছে। আজ বুধবার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ আদু মিয়াকে গ্রেপ্তার করে। আদু মিয়া ওই গ্রামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তরুণীর মামা জানান, সন্ধ্যায় তাঁদের বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছিল তাঁর প্রতিবন্ধী ভাগনি। পাশাপাশি বাড়ি।এসময় প্রতিবেশী আদুRead More
সরাইলে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্ধ্যেগে উপজেলা পরিষদের সার্বিক সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনের এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল । প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আনব আলী, । উপজেলা প্রকৌশলী নিলুফা ইয়াছমিন । মুক্তিযুদ্ধেRead More
জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যোগে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মাসব্যাপী পরিস্কার- পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যোগে মাসব্যাপী পরিস্কার- পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করা হয়েছে। উক্ত কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ্ আল বাকী, পরিবেশ অধিদপ্তর- ব্রাহ্মণবাড়িয়ার উপ পরিচালক বিশল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার সচিব মোঃ সামছুদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনকালে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিববর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মাসব্যাপী এই পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। শহর পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এইRead More
বিজয়নগরে রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে ওরিয়েন্টেশন ও শিক্ষা উপকরণ বিতরণ
বিজয়নগর সংবাদদাতা:: বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্টিত হয়েছে।আজ বুধবার কলেজের হল রুমে অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি রঞ্জন কুমার ঘোষ, কলেজের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান দুলাল,উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,প্রভাষক মো,আনিসুর রহমান প্রমুখ।
সরাইল মহিলা কলেজের পাঠদানের উদ্বোধন
সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার ‘সরাইল মহিলা কলেজের শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। করোনা কালিন সময়ে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। আজ(২ মার্চ বুধবার) সরাইল মহিলা কলেজ মিলনায়তনে নতুন শিক্ষার্থীদের বরণ ও পাঠদান উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরাইল প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল। এছাড়াও উপস্থিত ছিলেন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, সাবেক যুবলীগ নেতা মাহফুজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যানRead More
বিজয়নগরে কাভার্ড ভ্যান চাপায় নিহত ৪
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০), হোসনে আরা (৫০), ফরিদ মিয়া (৪২) এবং দুদু মিয়া (৬২)। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল আলম জানান, সকালে ওই মহাসড়কের রামপুর এলাকায় সিলেট অভিমুখি প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২)Read More



















