Main Menu

চম্পকনগর উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

মো,জিয়াদুল হক বাবু:: বিজয়নগর উপজেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চম্পকনগর উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজে আজ ছিল উৎসবের আমেজ। আজ ২রা মার্চ সকাল ১০ টায় নিজ কলেজের হল রুমে অনুষ্ঠিত হলো ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের শুভ উদ্বোধনী ক্লাশ ও নবীন বরণ। আল কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর নবীন ছাত্র ছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার সরকার।

ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক লুৎফর রহমান চৌধুরী লিটন। অতিথি ও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল খালেক,অবিভাবক প্রতিনিধি লোকমান হোসেন চৌধুরী,সহকারী অধ্যাপক আনিসুর রহমান, সহকারী অধ্যাপক বাবুল দেব,সহকারী অধ্যাপক সংকর প্রসাদ মিত্র, সিনিয়র প্রভাষক আবুল কালাম, মির্জা মুশফিক, নার্গিস সুলতানা, প্রভাষক শাহ মোহাম্মদ জুনায়েদ,এনামুল হক,আলী হোসেন, সোহেল রানা, দেলোয়ার হোসেন, হেলাল মিয়া,মোশাররফ হোসেন,সাদেকুল ইসলাম ভূইয়া ও নবাগত প্রভাষক সালাউদ্দীন ভুঁইয়া।

অধ্যক্ষ আব্দুস সাত্তার সরকার বক্তব্যে সবার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এবং জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদেরকে এক সেট করে পাঠ্যবই উপহার দেন। দীর্ঘ দিন পর কলেজে উৎসব মুখর পরিবেশে ছাত্র ছাত্রী খুব উৎফুল্ল ছিল।



« (Previous News)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares