Main Menu

বিজয়নগরে ৪ জুয়ারী আটক 

[Web-Dorado_Zoom]
বিজয়নগর  সংবাদদাতা ঃ বিজয়নগরে ৪ জুয়ারিকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে ইয়াহিয়া খন্দকার (৫৯), মৃত লাল মিয়ার ছেলে হেলাল মিয়া (৫২), খাটিংগা গ্রামের এরশাদ আলীর ছেলে কামাল মিয়া (৩৫), গিলাতুলা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে তৌহিদ মিয়া( ৫০)।
পুলিশ জানায়, আজ শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিক্তিতে এস, আই তৌহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ  উপজেলার ইছাপুরা ইউনিয়নের আরিয়ল গ্রামের তৈয়ব আলীর বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময়  নগদ টাকা ও তাস সহ ৪ জনকে আটক করে থানায় সোপার্দ করে।এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান বলেন, জুয়া খেলার সময় তাদেরকে নগদ টাকা ও তাসের বান্ডিল সহ  হাতে নাতে আটক করা হয়েছে এবং তাদেরকে জুয়া আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares