Main Menu

March, 2022

 

আখাউড়ায় রেলস্টেশনে ৪ নারী ছিনতাইকারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সংঘবদ্ধ চার নারী ছিনতাইকারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে রেলস্টেশনের ১ নং প্লাটফরম থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো জোসনা আক্তার (৩৫), সাফিয়া বেগম (৩০), রেজিয়া (২৬) ও নাছিমা আক্তার (৩০)। আটককৃতদের সবার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার উসাইল গ্রামের কাচারহাটি পাড়ায়। রেলওয়ে পুলিশ জানায়, সকাল সোয়া ১০ টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে ওই চার নারী ভীড় ঠেলে ট্রেনে উঠে। পরে ভীড়ের মধ্যে এক নারী যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন টেনে নিয়ে দ্রুত নেমে পড়ে। এসময় ওই যাত্রীRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সয়াবিন তেলের অবৈধ মজুতের দায়ে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় নকল সেমাই ও টিসিবির সয়াবিন তেল অবৈধভাবে মজুতের দায়ে জসিম উদ্দিন নামে এক ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান পৌর এলাকার ভাদুঘরের শান্তিনগরে মেসার্স জসিম এন্টারপ্রাইজের মালিককে এ জরিমানা করেন। মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়ী জসিম উদ্দিন নকল সেমাই বাজারজাত করে আসছিলেন। এছাড়া অভিযানের সময় তার দোকানে অবৈধভাবে টিসিবির তেল মজুত পাওয়া যায়। ভোক্তাদের সাথে প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।


নবীনগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় পরিত্যাক্ত জঙ্গলের খাল থেকে আনুমানিক ৫০ বছরের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নবীনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। জানা গেছে, স্থানীয় বাসিন্দারা আজ সকালে ঝোপঝাড় ও কচুরিপানা বেষ্টিত পরিত্যক্ত খালে অর্ধগলিত ওই মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে লোকজন জড়ো হয় এবং নবীনগর থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয়দের ধারনা, অজ্ঞাত এ ব্যক্তিকে হত্যা করে খুনিরা রাতের আধাঁরে এ পরিত্যাক্ত জঙ্গলের খালে ফেলে গেছে। নবীনগর থানার এস আইRead More


নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে নবীনগর উপজেলা পরিষদের মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ এর র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, শিক্ষিকা কাউসার বেগম, সাংবাদিক জালাল উদ্দীন মনির, প্রেসক্লাব সভাপতিRead More


মাদক মুক্ত ইউনিয়ন গড়ে তোলা হবে::ইউ,এন,ও এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ

বিজয়নগর  সংবাদদাতাঃ বিজয়নগরে বুধন্তি ইউনিয়ন পরিসদ এর উদ্যোগে ঐতিহাসিক ৭ ই মার্চের স্মৃতি চারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,ইরফান উদ্দিন আহমেদ বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষনে এই বাংলাদেশ সৃস্টি হয়েছে। এই দেশ এখন বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং জয় বাংলাকে জাতীয় শ্লোগান করা হয়েছে এবং মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে।জাতির জনকের সোনার বাংলায় কাউকে অপরাধ করতে দেওয়া হবে না।১ নং বুধন্তি ইউনিয়নকে মাদক মুক্ত করে আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তোলা হবে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী সায়্যিদুল ইসলামের সভাপতিত্বে ওRead More


তিন বন্ধুর জানাযা সম্পন্ন, নিজ নিজ গ্রামে দাফন

ব্রাহ্মণবাড়িয়ার চিনাইরে সড়ক দূর্ঘটনায় নিহত তিন বন্ধু নাজেল, নাজিম ও এনামুলের জানাযা সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টায় নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এক সাথে তাদের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে তাদের স্বজন, বন্ধু ও শুভাকাঙ্খীরা অংশ নেন। এ সময় মাঠ জুড়ে এক হৃদয় বিধারক পরিবেশ সৃষ্টি হয়। পরে তাদের নিজেদের গ্রামের বাড়িতে লাশ দাফনের উদ্দেশ্যে নেয়া হয়েছে। এর মধ্যে এনামুলের লাশ দাফনের জন্য দক্ষিণ মোড়াইল কবরস্থানে নেয়া হয়েছে। এছাড়া নাজেলের মরদেহ আশুগঞ্জ উপজেলার বগইরে (২৫) ও নাজিমের মরদেহ আখাউড়ার ছতুরা শরীফ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে, মোটরসাইকেল যোগে তিনRead More


চিনাইরে ট্রাকচাপায় আহত এনামুল মারা গেছে, নিহত বেড়ে ৩

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলকে ট্রাকচাপা দেওয়ার ঘটনায় আহত যুবক এনামুল (২৫) চিকিৎসাধীন মারা গেছেন। শনিবার রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন। নিহত এনামুল জেলা শহরের কলেজপাড়ার বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিজানুর রহমানের ছেলে। এ নিয়ে এই ট্রাকচাপার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ালো। এর আগে, শনিবার রাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে তিন যুবক আখাউড়ার যাওয়ার সময় আগরতলা-সুলতানপুর সড়কের চিনাইর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও এনামুল আহত হন। হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।Read More


ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সম্মেলন ২৮ মে

তিন বছর মেয়াদি কমিটি নিয়ে সাত বছরেরও বেশি সময় পার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। এর মাঝে বেশ কয়েকবার সম্মেলনের তোড়জোড় দেখা গেলেও শেষ পর্যন্ত আর হয়নি। অবশেষে আগামী ২৮ মে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। শনিবার (৫ মার্চ) জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সম্মেলনের তারিখ ঘোষণা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। এদিন জেলা শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে বেলা ১১টা থেকে শুরু হওয়া বিশেষ বর্ধিত সভা বিকেল ৪টা পর্যন্ত চলে। এর আগে ২০১৪Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজিম (২৫) ও নাজেল (২৬) নামের দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার চিনাইর-আখাউড়া সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এনামুল নামে আরো এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। নিহত নাজেল শহরের কলেজ পাড়ার ওমর আলীর ছেলে ও নাজিম দাতিয়ারা এলাকার মামুন ভুইয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ৩ বন্ধু নাজিম, নাজেল ও এনামুল মোটরসাইকেলযোগে আখাউড়া যাওয়ার পথে চিনাইর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরRead More


শেন ওয়ার্ন: ক্রিকেটের কিংবদন্তী এই স্পিনার ‘হার্ট অ্যাটাকে’ মারা গেছেন

কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫২।বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন অস্ট্রেলিয়ার এই লিগ-স্পিনার।শেন ওয়ার্ন তার ১৫ বছরের খেলোয়াড় জীবনে ১৪৫টি টেস্ট ম্যাচ খেলে ৭০৮টি উইকেট নিয়েছেন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। তার ম্যানেজমেন্ট কোম্পানি এক বিবৃতিতে বলছে, শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুই ভিলাতে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।তারা বলেন, “অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে শেন কিথ ওয়ার্ন মারা গেছেন। সম্ভবত হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।” “ডাক্তাররা সর্বাত্মক চেষ্টা করেও তার জীবন বাঁচাতে পারেন নি,” তিনি ১৯৯৩ সাল থেকে ২০০৫Read More


This site is protected by wp-copyrightpro.com