Main Menu

নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে নবীনগর উপজেলা পরিষদের মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ এর র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, শিক্ষিকা কাউসার বেগম, সাংবাদিক জালাল উদ্দীন মনির, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির প্রমুখ।

এছাড়াও নবীনগর পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র্যালী নবীনগর সদর বাজর বিভিন্ন সড়ক প্রদক্ষীন করেন। এসময় উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস, সচিব বেলজুর রহমান খান প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares