Main Menu

March, 2022

 

নবীনগর কাজলিয়া গ্রামে অগ্নিকান্ডে মালামাল সহ বসতঘর পুরে ছাই

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেল শিবপুর ইউনিয়ন কাজলিয়া গ্রামের পূর্ব পাড়ার আলগা বাড়ির মরহুম ছিদ্দিক মিয়ার ছেলে সকির ইসলামের বাড়িতে বৃহস্পতিবার রাত বারোটার দিকে অগ্নিকান্ডে একটি , বসতঘরের টিভি, ফ্রিজ ও ৩ ড্রাম চাল, সরিষা ,নগদ টাকা ও স্বর্ণলংকার, আসবাবপত্র সহ প্রায় ৪ লক্ষ টাকার সম্পুর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যামে আগুনে সূত্রপাত ঘটে , আগুণটি ভায়ভহ আকার ধারণ করে । পরে এই গ্রামের মসজিদের মাই কে ঘোষণার পর, প্রায় দুই ঘন্টা চেষ্টা করে এলাকাবাসি আগুন নিয়ন্ত্রনে আনতে পারেননিRead More


নবীনগরের কুখ্যাত মাদক সম্রাট ১৪ মামলার আসামী লিটন দেবকে ১বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুখ্যাত মাদক সম্রাট ও ১৪ মামলার আসামী লিটন দেবকে এক বছরের সাজাসহ ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার(১০ মার্চ) দিবাগত রাত ১টায় নবীনগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন,নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ ও ওসি (তদন্ত) নুরে আলম,এসআই মনিরুল ইসলামসহ পুলিশের সহযোগিতায় লিটন দেবেরে নবীনগর পৌর এলাকার মধ্যপাড়ার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করেন, এ সময় মাদক সেবনরত অবস্থায় ইয়াবা, বিয়ার,বিদেশীমদ ও মাদক সেবনেরসরঞ্জামসহ তাকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এক বছরের বিনাশ্রম সাজাসহ ১০Read More


আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে আপন দুই ভাইয়ের মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খানে (৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে । পরিবারের দাবি, নাপা সিরাপের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা ওই গ্রামের ইটভাটা শ্রমিক সুজন খানের ছেলে। মৃত শিশুদের মা লিমা বেগম জানান, দুই ছেলের জ্বর হওয়ায় বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে “মা ফার্মেসি” থেকে বেক্সিমকো ফার্মার নাপা সিরাপ এনে তাদের খাওয়ানো হয়। ওষুধ খাওয়ানোর পর থেকে ইয়াছিন ও মোরসালিন বমি করতে থাকে। অবস্থার অবনতি হলে তাদের প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এরপর সেখানে শিশুদেরRead More


বিজয়নগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালী ও মহড়া অনুষ্টিত

বিজয়নগর প্রতিনিধি ঃবিজয়নগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ” মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা ” এই প্রতিপাদ্য নিয়ে র‍্যালী, মহড়া ও আলোচনা সভা অনুস্টিত হয়েছে।আজ বৃহস্পতিবার ১২ টায় একটি র‍্যালী বের হয়ে পরিসদ মাঠে গিয়ে শেষ হয়। পরে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ, ইরফান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি রাবেয়া আসফার সায়মা, ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানি, পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আমান উল্লাহ, সমাজসেবা অফিসার আফরোজা আফরিন,যুব উন্নয়নRead More


আশুগঞ্জে ঘুরতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে লাশ হলো শ্রাবণ

আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে শ্রাবণ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। তিনি ট্রেনের দরজার পাশে দাঁড়িয়েছিলেন। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আশুগঞ্জের বড়তল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ জেলা শহরের মধ্যপাড়ার শান্তিভাগ মহল্লার রাকিব মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, শ্রাবণ একটি জুতার দোকানে চাকরি করতেন। সকালে তিন বন্ধু আবির, তৌফিক ও নিশাতের সঙ্গে ঘুরতে বেরিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনযোগে আশুগঞ্জে আসেন। দুপুরে তারা চারজন লোকাল কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে শ্রাবণ দরজার পাশেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। “ মুজিবর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মাহবুব আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রবিউলRead More


অবশেষে পুলিশ সুপারের হস্তক্ষেপে বন্ধ হলো রাতে শহরে ভারী যানচলাচল

অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানে হস্তক্ষেপে বন্ধ হলো রাতে শহরের ভেতর দিয়ে বাস-ট্রাকসহ ভারী যান চলাচল। গেলো বুধবার থেকে শহরের ঘাটুরা ও কাউতলী প্রান্তে বিশেষ নিয়ন্ত্রণ চৌকি বসানোর মধ্য দিয়ে দীর্ঘ দিনের এ দূর্ভোগ থেকে মুক্ত হলো শহরবাসী। এর ফলে ভারী মালামাল বহনকারী ট্রাক ও দূরপাল্লার দ্রুতগামী বাসগুলো বাইপাস দিয়ে চলাচল করছে। এর আগে গত ২৭ ফেব্রুয়ারী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। এসময় এসএটিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ শহরেরRead More


ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান, কবি ডঃ মোহাম্মদ ইউসুফ মিঞার ‍‌”ফাল্গুন প্রীতি” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

অমর একুশের বইমেলা ২০২২, এ “ফাল্গুন প্রীতি” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ৫ই মার্চ শনিবার ডঃ মোহাম্মদ ইউসুফ মিঞা রচিত কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ মিজানুর রহমান । এসময় উপস্থিত অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান, ডঃ মুহাম্মদ আসাদুজ্জামান, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ আবদুর রহিম, ডাঃ মিজানুর রহমান, লেখক মাসুম হামিদ, বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি ফোরামের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আকাশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের প্যানেল মেয়র একে আজাদ, চন্দ্রছাপ প্রকাশনার এস এম মোস্তফা কামাল প্রমুুখ। প্রধান অতিথিরRead More


বিজয়নগরে ভূমি অফিসে চাঁদা দাবি, কথিত সাংবাদিক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে ভূমি অফিসে চাঁদাদাবি করতে গিয়ে ফজলে এলাহী উজ্জ্বল-(৪৫) নামে কথিত এক সংবাদিক গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার ভূমি অফিসে গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উপসহকারি ভূমি কর্মকর্তা আবুল হোসেনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে ভূমি অফিসের লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত ফজলে এলাহী উজ্জ্বল উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোঃ হাসান বলেন, মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃত উজ্জ্বল উপজেলার আউলিয়া বাজার ভূমি অফিসে গিয়েRead More


ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

“টেকসই আগামী জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে মঙ্গলবার (৮ মার্চ ২০২২) সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে পৌর সভা চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির। পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দূস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, নারী নেত্রী এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রবীন শিক্ষক নাঈমা জান্নাত প্রমূখ।Read More


This site is protected by wp-copyrightpro.com