March, 2022
বিএনপি ক্ষমতায় গেলে দেশ বিরানভূমি হয়ে যাবে….আইনমন্ত্রী আনিসুল হক
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, ‘বিএনপি আইন মানে না, সংসদ মানে না। তারা ক্ষমতায় গেলে দেশ বিরাণ ভূমি হয়ে যাবে। তাদের কোনো কথায় আপনারা কান দিবেন না। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।’ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হওয়া এ সম্মেলন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক পৌর মেয়র মো.Read More
বক্তব্যের মাঝেই সংজ্ঞা হারান আলমামুন সরকার, হাসপাতালে ভর্তি
আখাউড়ায় আওয়ামীলীগের সম্মেলনে বক্তব্য দেয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। ডায়াবেটিস কমে গিয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। তাৎক্ষণিক স্বেচ্ছাবেসী সংগঠন “আত্বীয়” এর চিকিৎসক মঞ্চেই তাঁর চিকিৎসা শুরু করেন। পরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় তাঁকে। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুই শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসকের ভূমিকা তদন্তে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কমিটি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘নাপা সিরাপ খেয়ে’ দুই ভাইয়ের মৃত্যুর অভিযোগের ঘটনা তদন্তে আরো একটি কমিটি গঠন করা হয়েছে। দুই শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসকের কোন গাফিলতি ছিল কিনা? বা তারা প্রয়োজনীয় চিকিৎসা পেয়েছিল কিনা? তা তদন্তে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক আক্তার হোসেনকে প্রধান করে এ কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, আবাসিক চিকিৎসক ডা. রানা নূর শাসম (সদস্য সচিব) এবং মেডিসিন বিভাগের চিকিৎসক মাজহারুল ইসলাম । কমিটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমাRead More
আওয়ামীলীগের সম্মেলনঃ আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দেশের অন্যতম রপ্তানীমূখী আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদ শফিকুল ইসলাম জানান, শনিবার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্টের প্রধান উপদেষ্টা, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন। সম্মেলনে তার পক্ষে স্থলবন্দরের সব ব্যবসায়ী ও শ্রমিকরাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ‘নাপা সিরাপ খেয়ে’ দুই শিশুর মৃত্যুর ঘটনায় পৃথক তদন্ত কমিটি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘নাপা সিরাপ খেয়ে’ দুই ভাইয়ের মৃত্যুর অভিযোগের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিনকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ও ফেনীর সিভিল সার্জন ডা. রফিক-উস-ছালেহীন। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় থেকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহাকে প্রধান করে তিন সদস্যের পৃথক আরেকটি পরিদর্শন কমিটি করাRead More
দীর্ঘ ৯ বছর পর আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
দীর্ঘ ৯ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শনিবার। সম্মেলন ঘিরে চাঙ্গা অবস্থা বিরাজ করছে দলটির নেতাকর্মীদের মধ্যে। সম্মেলনকে কেন্দ্র করে তোরণ, ব্যানার-ফেস্টুনে আর রাতের আলোকসজ্জায় পৌরশহরকে সাজানো হয়েছে নতুন সাজে। উপজেলা কিংবা পৌরশহরজুড়ে একটাই আলোচনা কে হচ্ছেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে সাধারণ সম্পাদক ছাপিয়ে জোর তৎপরতা চলছে সভাপতি পদ নিয়ে। খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। শনিবার অনুষ্ঠেয় সম্মেলনে সভাপতি হিসেবে বর্তমান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীনসহ ৮Read More
ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি বিশ্ববিদ্যালয় অথবা কৃষি বিশ্ববিদ্যালয় করব_ আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি বিশ্ববিদ্যালয় অথবা কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শুক্রবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগ নেতাদের দাবির প্রেক্ষিতে তিনি এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু তাদের বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিক্যাল কলেজ স্থাপনের দাবি জানান। দাবির উত্তের মন্ত্রী বলেন, আমি শুধু কসবার সন্তান না। আমি ব্রাহ্মণবাড়িয়ারও সন্তান। আপনারা আমার কাছে আইসেন। তখন যদি আমি ব্রাহ্মণবাড়িয়ার কাজ নাRead More
কসবা আওয়ামীলীগের বর্ধিতসভা : ৩ এপ্রিল পৌরসভা ও ১৪ মে উপজেলার সম্মেলন
শান্তিপূর্ণ পরিবেশে কসবা উপজেলা আওয়ামীলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুল হক। সভায়, যোগ্য নেতৃত্বের মাধ্যমে কসবায় আওয়ামীলীগকে আরো সংঘবদ্ধ এবং গতিশীল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে আগামী ৩ এপ্রিল কসবা পৌরসভার সম্মেলন ও ১৪ মে উপজেলার সম্মেলন করার সিদ্ধান্ত হয়। গনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়। বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিRead More
সরকারের পদক্ষেপের কারণে ভোজ্য তেলের দাম কমবে ……আইনমন্ত্রী
আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, সারা বিশ্বে বিগত চল্লিশ বছরে তেলের দাম যত বেশী হয় নাই তার চেয়ে এখন বেশী হয়েছে। যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকার তেলের দাম নিয়ন্ত্রনে রাখতে যা যা প্রয়োজন সবই করছে। সরকারের এই ব্যবস্থার কারনে ভোজ্য তেলের দাম কিছুটা কমবে। সবাইকে একটু অপেক্ষা করতে হবে। মন্ত্রী শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সভায় আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুল চৌধূরীRead More
দুই শিশুর মৃত্যুর ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ বিক্রি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দুই সহোদরের মৃত্যুর অভিযোগ ওঠার পর নাপা সিরাপ বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। শুক্রবার (১১ মার্চ) রাতে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ফেসবুক গ্রুপে ও পক্ষে ফার্সেমীতে গিয়ে মৌখিকভাবে এ তথ্য জানানো হয়েছে। জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউছার এর সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল কেমিস্টদেরকে নাপা সিরাপ বিক্রি না করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্য প্যারাসিটামল সিরাপ দিয়ে সেবা চালু রাখার জন্য বলা হয়েছে। নতুন করে কোনো শিশুর যাতে ক্ষয়Read More



















