March, 2022
বিজয়নগরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, জাতীয় শিশু দিবস, ২৫ শে মার্চ গনহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বিজয়নগর প্রতিনিধি ঃবিজয়নগরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, জাতীয় শিশু দিবস, ২৫ শে মার্চ গনহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি দিবস উপলক্ষে ” মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিমূলক সভা অনুস্টিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ, ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এতে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী,স্বাস্থ্য কর্মকর্তা ডা,মাসুম, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,সাবিত্রী রানী, পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন,মুক্তিযোদ্ধা কমান্ডার দবীর উদ্দিন, স্কাউট সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান,যুবলীগ সাধারণ সম্পাদক রাসেল খানRead More
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যরকম কালেকশন
মসজিদ ঢাকায়। কালেকশন ব্রাহ্মণবাড়িয়ায়। মসজিদের নাম করে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। অবৈধভাবে ইটভাটা চলতে দিয়ে এই ঘুষ আদায় করছেন তারা। অন্য ক্ষেত্রেও তাই করা হচ্ছে। টাকা না পেলে নানাভাবে হয়রানি করা হয়। দেয়া হয় মামলা। এনিয়ে পরিবেশ কর্মকর্তাদের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে দেয়া হয়েছে অভিযোগ। ইটভাটার মালিকরা জানান- টাকা না দিলেই বিপদ। টাকা পেলে অবৈধ ইটভাটা চলতেও কোনো বাধা নেই তাদের। জেলার ১৮১টি ইটভাটার মধ্যে ৯৯টি ইটভাটাই চলছে অবৈধভাবে। সরাইলের শাহবাজপুরের সুবর্ণ ব্রিক ফিল্ডের মালিক শহিদুল ইসলাম রুবেল জানান- তার কাছ থেকে মসজিদের জন্য ৫০Read More
বাঞ্ছারামপুরে নির্বাচনের ঋণের টাকা দিতে না পেরে নারী মেম্বারের আত্মহত্যা!
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিষপানে লাকী মান্নান (৩৫) নামে এক নারী ইউপি সদস্য আত্মহত্যা করেছেন । শনিবার সন্ধ্যায় উপজেলার ফরদাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও নির্বাচনের ঋণের টাকা পরিশোধ না করতে পারায় তিনি আত্মহত্যা করেছে। এলাকা ও পরিবার সূত্রে জানা যায়, লাকি মান্নান উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য এবং ফরদাবাদ গ্রামের কলেজের পশ্চিম পাঁশে সৌদি প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী ও পাশ্ববর্তী হোমনা উপজেলার রামকৃষ্ণ পুর গ্রামের পান ব্যবসায়ী কানু মিয়ার মেয়ে। তিনি ১ ছেলে ও ২ মেয়ের জননী,বড় ছেলেRead More
শোক সংবাদ :: হাজী মো.আব্দুর রউফ আর নেই
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা প্রেসকাবের ও আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম লন্ডন এর যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার,জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা শাখার সহ ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক মো. বাবুল এর পিতা হাজী মো. আব্দুর রউফ ইন্তেকাল করিয়াছেন (ইন্না … রাজিউন)। গতকাল রবিবার রাত ২টা ২৫মিনিটে নবীনগর পৌরসভার নারায়নপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক বাবুলের পিতার মৃত্যুতে উপজেলার একাধিক সাংবাদিক সংগঠনের সদস্যদের শোক জানানোর পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও শোক জানিয়েছেন। আজ রবিবার জোহরেরRead More
নাপা সিরাপের রিঅ্যাকশন রহস্যজনক : ওষুধ প্রশাসনের তদন্ত কমিটি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ‘নাপা সিরাপ খেয়ে’ দুই সহোদরের মৃত্যুর ঘটনার তদন্ত কাজ শুরু করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের তদন্ত কমিটি। রোববার (১৩ মার্চ) দুপুর সোয়া ১২টায় আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে গিয়ে তদন্ত কমিটির সদস্যরা ওই দুই শিশুর স্বজনদেন সাথে কথা বলে।ছয় সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. আকিব হোসেন। তার সঙ্গে অধিদপ্তরের দুইজন উপ-পরিচালক ও দুইজন সহকারী পরিচালক এবং একজন পরিদর্শক আছেন।তদন্ত কমিটি মৃত দুই শিশুর মা লিমা বেগম ও চাচা উজ্জল মিয়া ও দাদি লিলুফা বেগমের সাক্ষ্য নেন। সাক্ষ্য গ্রহণ শেষ তদন্ত কমিটির প্রধান ডা.Read More
সরাইল মহিলা কলেজে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালিত
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ সকালে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক কবিতা, সংগীত, জাতীয় সংগীত ও রচনা প্রতিযোগিতা। কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান ও নাঈমা আক্তারের সঞ্চালনায় অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা বিষয়ক স্মৃতিচারণ’ করেছেন ৭১ এর রণাঙ্গণের সমূহ দুই যোদ্ধা জাতীর শ্রেষ্ঠ সন্তান সরাইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী ও ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন। স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদেরRead More
নবীনগরে ৭২ কোটি ব্যয়ে মেঘনা নদীর তীরে বাঁধ নিমার্ণকাজে ধীরগতি
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি হতে ধরাভাঙ্গা এমপি বাঁধ পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক ৭২ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে ২০২০ সালে শুরু হওয়া মেঘনা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পটি ২০২১ সালের জুন মাসেই শেষ হওয়ার কথা থাকলেও এখনো কাজটি শেষ না হওয়ায় আগামী ৩০ জুনের মধ্যে কাজটি শেষ করার নির্দেশ দিয়েছে পানি সম্পদ মন্ত্রনালয়। এরই প্রেক্ষিতে চলমান নিমার্ণকাজ সরেজমিনে গতকাল শনিবার দুপুরে পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল,মধ্যবর্তী মূল্যায়ন কমিটির প্রধান পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এসএম রেজাউল মোস্তফা কামাল, পরিকল্পনা কমিশনের উপ-সচিব সামছুল ইসলামRead More
লোকবল সংকটে সেবা দিতে হিমসিম খাচ্ছে উপজেলা নির্বাচন অফিস
নবীনগরে ভোটার তালিকা হালনাগাদ করা জরুরী হয়ে পরেছে
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভোটর তালিকা হালনাগাদ করা জরুরি হয়ে পরেছে। লোকবল সংকটের কারনে সেবা দিতে হিমসিম খাচ্ছেন স্থানীয় উপজেলা নির্বাচন অফিস। এতে করে উপজেলাটির সাধারণ মানুষের চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সূত্রে জানা যায়, ১টি প্রথম শ্রেণীর পৌরসভা ও ২১টি ইউনিয়নের দুই’শতাধিক গ্রাম নিয়ে গঠিত নবীনগর উপজেলাটি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে চলতি হিসাবে উপজেলার মোট ভোটর সংখ্য ৩,৮৮,৫৩৪ জন। যার মধ্যে পুরুষ ভোটর ১৯৬২০৪ ও মহিলা ভোটার ১৯২৩৩০ জন। জানা যায়, নবীনগর উপজেলায় গত ২০২০-২০২১ সাল পুর্যন্ত মাঠ পর্যায়ে কোন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম হয় নি। পরিসংখ্যান অনুযায়ীRead More
সাংবাদিক আশিকুর রহমান মিঠু আইসিইউতে ভর্তি
ডেইলি এশিয়ান এইজ ও ঢাকা মেইলের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আশিকুর রহমান মিঠু হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। শনিবার দুপুরে হঠাৎ তার হৃদযন্ত্রে ব্যাথা অনুভব হলে তাকে কুমারশীল মোড়ের নিউ ল্যাব এইড কার্ডিয়াক সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়। তাঁর দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিজয়নগরে ভারতীয় পন্য সহ ২ জন আটক
বিজয়নগর সংবাদদাতা :: বিজয়নগরে ভারতীয় বিভিন্ন বাজি সহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার চান্ঁ পুর গ্রামের মৃত আব্দুল্লা মৃধার ছেলে মো,সালাহ উদ্দিন মৃধা(৩৯) ও মাধবপুর উপজেলার মৃত তুতা মিয়ার ছেলে ফারুক মিয়া (৪২)। পুলিশ জানায়, আজ শনিবার ভোরে উপজেলার আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের এসআই পংকজ সাহা সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন ডিউটি করার সময় পাহাড়পুর ইউপির চাঁদপুর সাকিনে চেকপোষ্ট চলাকালীন সময় অবৈধ ভাবে ভারতীয় বিভিন্ন রকম বাজি ০১ টি পিকআপ ভ্যানে করে ৩১ কাটুন ও ১৬ টি প্লাস্টিক বস্তা ভর্তি (যাহার মূল্য আনুমানিক ৫/৬ লক্ষ টাকা) সহ ০২ জনRead More



















