Main Menu

সরকারের পদক্ষেপের কারণে ভোজ্য তেলের দাম কমবে ……আইনমন্ত্রী

[Web-Dorado_Zoom]

আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, সারা বিশ্বে বিগত চল্লিশ বছরে তেলের দাম যত বেশী হয় নাই তার চেয়ে এখন বেশী হয়েছে। যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকার তেলের দাম নিয়ন্ত্রনে রাখতে যা যা প্রয়োজন সবই করছে। সরকারের এই ব্যবস্থার কারনে ভোজ্য তেলের দাম কিছুটা কমবে। সবাইকে একটু অপেক্ষা করতে হবে।

মন্ত্রী শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

সভায় আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুল চৌধূরী মন্টু, সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন, সদস্য শাহ আলম, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো.গোলাম হাক্কানী, উপজেলা যুগ্ম আহ্বায়ক কাজী মো.আজহারুল ইসলামসহ দলীয় নেতৃবন্দ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares