Main Menu

বিজয়নগরে কাভার্ড ভ্যান চাপায় নিহত ৪

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০), হোসনে আরা (৫০), ফরিদ মিয়া (৪২) এবং দুদু মিয়া (৬২)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল আলম জানান, সকালে ওই মহাসড়কের রামপুর এলাকায় সিলেট অভিমুখি প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২) মারা যান। এ দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠালে হোসনে আরা খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর ফরিদ মিয়াকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares