Main Menu

June, 2021

 

নবীনগরে হাসপাতাল থেকে এক শিশু চুরি

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আহমেদ প্রাইভেট হাসপাতাল থেকে ৪৭ দিনের একটি শিশু চুরি হওয়া ঘটনা ঘটেছে।আজ রবিাবার দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের কাউসার সরকারের (মিঠু) ছেলে। জানা যায়, নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের কাউসার সরকারের (মিঠু) ৪৩ দিন বয়সের ছেলে ওমায়েদ সরকারকে ভাতার কার্ড করে দেওয়ার বলে এক প্রত্যারক নারী গত কয়েক দিন আগে তাদের বাড়িতে গিয়ে নাম ঠিকানা লিখে নিয়ে আসে। পরিচয় দেন তিনি আহমেদ হাসপাতাল থেকে এসেছেন। আজ দুপুরে ওই প্রত্যারক নারী মিঠুর স্ত্রী সাবিনাকে মোবাইলে ফোন করেRead More


নবীনগরে মাদক সহ গ্রেফতার ৪

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ গত ২৪ ঘন্টায় পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে। থানা সুত্র জানায়, নবীনগর থানার পুলিশ পৌর শহরের উওর পাড়ার মৃত জুলহাস মিয়ার ছেলে জহিরুল হক, মধ্য পাড়ার লিটন দেবের স্ত্রী মনি রানী দেব কে গ্রেফতার করে। পুলিশ এদের কাছ থেকে ২ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ করে। অপরদিকে গতকাল রাতে অভিযান চালিয়ে শ্রীরামপুর গ্রামের (পুরান শ্রীরামপুর, ছিদ্দিক বেপারী বাড়ী) মৃত ইদন মিয়ার ছেলে মোবারক মিয়াকে আটক করে তার স্বীকারোক্তিতে বসত ঘর হইতে ১২০ পিস ইয়াবাRead More


বিজয়নগরে প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২১ উদযাপিত

বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার চম্পকনগরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কতৃক আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২১ উদযাপিত । আজ শনিবার ৫-ই জুন চম্পকনগর স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয় । মো: সোহেল রানার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম খাঁন , সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সহকারি কর্মকর্তা ডা:এনামুল হক। মেলাতে উপজেলার বিভিন্ন স্থান হতে খামারিগণ তাদের গরু,ছাগল,হাস মোরগ,কবুতর নিয়ে তাদের প্রত‍্যেকের নিজ নিজ স্টলে উপস্থিত হন। উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত। বিশেষ অতিথিRead More


নবীনগরে কাজী মামুনের উদ্যোগে অসহায় ও কর্মহীনদের মাঝে নগদ অর্থ বিতরণ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব কাজী মামুনুর রশীদের ব্যক্তিগত উদ্যোগে গরীব অসহায় কর্মহীন শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের নবীপুর বাজারে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন মৃধা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দরা জানান, জননেতা আলহাজ্ব কাজী মামুনুর রশীদের ব্যক্তিগত উদ্যোগে ও উপজেলা জাতীয় পার্টির সহযোগিতায়Read More


সরাইল দেওয়ান মাহবুব আলী’র স্মরণে শোকসভা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দেওয়ান পরিবারে জন্ম নেয়া এ বীর পুরূষ ছিলেন জনতার নেতা। তিনি ছিলেন ৫৪ সালের নির্বাচিত প্রাদেশিক সদস্য। ৭১’র মহান মুক্তিযুদ্ধে বিশ্বজনমতকে পক্ষে আনার জন্য হাঙ্গেরীর আন্তর্জাতিক শান্তি সম্মেলনে বক্তব্য দিয়ে সারা বিশ্বকে অবাক করেছিলেন। ন্যাপের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আদমজী জুটমিলের শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। তিনি বঙ্গবন্ধুর সাহচার্যে থেকে রাজনীতি করেছেন। লড়াই করেছেন গণতন্ত্রের জন্য। কারণ তিনি সকল শ্রেণি পেশার মানুষের আপনজন। নি:স্বার্থ এ রাজনৈতিক নেতাকে মানুষ ভালবাসতেন মনে প্রাণে। ৭১’র ৪ জুন শান্তি সম্মেলন থেকে ফেরার পথে দিল্লী বিমানবন্দরে উনার আকস্মিকRead More


সরাইল প্রেসক্লাবের দুই সদস্যের রোগমুক্তি কামনায় শাহী জামে মসজিদে দোয়া

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া- আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা ও দৈনিক প্রথম আলো পত্রিকার সরাইল প্রতিনিধি মোহাম্মদ বদর উদ্দিন গত বেশ কয়েকদিন ধরে অসুস্থ্য। তাদের চিকিৎসাও চলছে। গতকাল শুক্রবার বাদ জুম’আ সরাইল বিকাল বাজার শাহী (হাটখোলা) জামে মসজিদে তাদের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়েছে। তাদের সাথে সকল অসুস্থ্য নারী পুরূষের জন্যও আল্লাহর রহমত কামনা করা হয়েছে। আর প্রয়াত সকল নারী পুরূষের পরকালীন মুক্তি কামনা করা হয়েছে। দোয়া পরিচালনা করেছেন মাওলানা আশিক উল্লাহ। দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধাRead More


দাতিয়ারা ওয়াপদা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ফাতেমা (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা শহরের দাতিয়ারা ওয়াপদা পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফাতেমা নাসিরনগর উপজেলার কুদরত মিয়ার মেয়ে। শহর ২নং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোত্তালিব জানান, মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। স্বামী পরিত্যক্তা এ তরুণী জেলা শহরের উত্তর মৌড়াইলে একটি বাড়িত ভাড়া থেকে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


কসবায় ছেলের সঙ্গে বাক-বিতন্ডা, তরুণকে তুলে এনে নির্যাতন, কাউন্সিলর হেলাল গ্রেফতার

খেলায় ছেলের সঙ্গে বাদানুবাদ হওয়ায় এক তরুণকে অফিসে ধরে এনে মারধরের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল সরকারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় মরাপুকুরপাড় এলাকায় ফুটবল খেলার সময় বুধবার বিকেলে দ্বীন ইসলাম নামের এক তরুণের সঙ্গে পৌর কাউন্সিলর হেলাল সরকারের ছেলে পিয়াসের বাগবিতণ্ডা হয়। এর জেরে দ্বীন ইসলামকে ধরে এনে হেলাল সরকার মারধর করেন। পরে কাউন্সিলরের লোকজন দ্বীন ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ঘরে থাকা আসবাবপত্র ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যান। এসময় দ্বীন ইসলামের বাবা-মাRead More


নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান হচ্ছে, গঠিত হচ্ছে নাফতালি বেনেতের নতুন সরকার

ইসরায়েলে একটি নতুন সরকার গঠনে চুক্তিতে পৌঁছেছে সেখানকার বিরোধী দলগুলো, যা দেশটির প্রধানমন্ত্রী হিসেবে বেনইয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের সমাপ্তির পথ পরিষ্কার করে দিলো। সেখানে আটটি দল মিলে একটি কোয়ালিশন সরকার গঠন করতে সক্ষম হয়েছে। মধ্যপন্থী দল ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়াইর লাপিদ এ বিষয়ে ঘোষণা দিয়েছেন। চুক্তি অনুযায়ী ডানপন্থী দল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেত শুরুতে প্রধানমন্ত্রী হবেন। এরপর তিনি ইয়াইর লাপিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। সরকারের শপথ গ্রহণের আগে অবশ্য পার্লামেন্টে এ নিয়ে ভোট হতে হবে। ইয়াইর লাপিদ এক বিবৃতিতে জানিয়েছেন যে তিনি প্রেসিডেন্ট রুভেন রিভলিনকে কোয়ালিশন চুক্তিRead More


রেলস্টেশন সংস্কার ও রেলযোগাযোগ পুনঃস্থাপনের দাবি “জাগ্রত ব্রাহ্মণবাড়িয়ার”

রেলস্টেশন সংস্কার ও রেলযোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সামাজিক সংগঠন “জাগ্রত ব্রাহ্মণবাড়িয়া” ‘র উদ্যোগে রেলস্টেশন চত্তরে এ কর্মসূচি পালিত হয়৷ এসময় ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের তান্ডব রুখতে সামাজিক সচেতেনতা তৈরীতে গুরুত্ব দেয়া হয়। জাগ্রত ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব প্রভাষক জামাল আহমেদের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুৎফর, মিঠু সাহা, নাসির, সাজ্জাদ আনোয়ার প্রমুখ। এসময় বক্তারা বলেন, ট্রেন বন্ধ থাকায় আজ ব্রাহ্মণবাড়িয়াবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি স্টেশনকে কেন্দ্র করে যাদের জীবিকাRead More


This site is protected by wp-copyrightpro.com