Main Menu

কসবায় ছেলের সঙ্গে বাক-বিতন্ডা, তরুণকে তুলে এনে নির্যাতন, কাউন্সিলর হেলাল গ্রেফতার

[Web-Dorado_Zoom]

খেলায় ছেলের সঙ্গে বাদানুবাদ হওয়ায় এক তরুণকে অফিসে ধরে এনে মারধরের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল সরকারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় মরাপুকুরপাড় এলাকায় ফুটবল খেলার সময় বুধবার বিকেলে দ্বীন ইসলাম নামের এক তরুণের সঙ্গে পৌর কাউন্সিলর হেলাল সরকারের ছেলে পিয়াসের বাগবিতণ্ডা হয়। এর জেরে দ্বীন ইসলামকে ধরে এনে হেলাল সরকার মারধর করেন। পরে কাউন্সিলরের লোকজন দ্বীন ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ঘরে থাকা আসবাবপত্র ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যান। এসময় দ্বীন ইসলামের বাবা-মা ও দুই ভাইকেও মারধর করে কাউন্সিলর অফিসে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রাতে দ্বীন ইসলামের বাবা বজলুর রহমান বাদী হয়ে মামলা করলে পুলিশ কাউন্সিলর হেলালকে গ্রেফতার করে।

মামলার বাদী বজলুর রহমান বলেন, খেলার মাঠে বাকবিতণ্ডার খবর পেয়ে আমার বড় ছেলে ছোট ছেলেকে শাসন করেছে। তারপরও আমার ছেলেকে ধরে নিয়ে মারধর ও বাড়িতে হামলা করে লুটপাট করেছেন কাউন্সিলর। আমি এর বিচার চাই।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগির ভূঞা বলেন, মামলা দায়েরের পর অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares