Main Menu

দাতিয়ারা ওয়াপদা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় ফাতেমা (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা শহরের দাতিয়ারা ওয়াপদা পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফাতেমা নাসিরনগর উপজেলার কুদরত মিয়ার মেয়ে।

শহর ২নং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোত্তালিব জানান, মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। স্বামী পরিত্যক্তা এ তরুণী জেলা শহরের উত্তর মৌড়াইলে একটি বাড়িত ভাড়া থেকে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares