Main Menu

June, 2021

 

সাংবাদিক শাহাদতের ওপর হামলা : রোমান ২ দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শাহাদৎ হোসেনের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. রোমানকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (৭ জুন) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকি-আল-ফারাবী এ রিমান্ড আদেশ দেন। এ ঘটনায় হামলার শিকার হন সাংবাদিক শাহাদাৎ হোসেন প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক। মামলার আসামি রোমান ও জুম্মান জেলা শহরের কাজীপাড়ার রউফ মিয়ার ছেলে। শাহাদাতের পক্ষের আইনজীবী তারেকুল ইসলাম মৃধা রোমান বলেন, ‘রোমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। তবে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইনজীবী এ কে এম ফেরদৌস ওRead More


কসবায় করোনা আক্রান্ত হয়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেলিনা আক্তার (৫০) নামে এক প্রধান শিক্ষিকা মারা গেছেন। রোববার (৬ জুন) রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কসবা পৌর এলাকার তারাপুর ইদ্রিছ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। বিষয়টি নিশ্চিত করে তার বড় ভাই কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিছুল হক ভূঁইয়া বলেন, ‘সেলিনা ক্যানসারে ভুগছিলেন। পাশাপাশি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’ আনিছুল হক আরও বলেন, ‘আমাদের ভাইবোনদের মধ্যে সবারRead More


হেফাজতের কমিটির ২ নেতাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষোভ

হেফাজতে ইসলামের ৩৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় সংগঠনটির চালানো তাণ্ডবের ঘটনায় সমালোচিত নেতা মাওলানা সাজিদুর রহমান ও মুফতি মুবারক উল্লাহ। জেলা কমিটি থেকে এখন তারা সরাসরি কেন্দ্রীয় কমিটিতে। এর মধ্যে সাজিদুর যুগ্ম মহাসচিব এবং মুফতি মুবারক এখন সদস্য। ব্রাক্ষণবাড়িয়ার বিভিন্ন সংগঠন অনেকদিন ধরেই তাণ্ডবের ঘটনায় এই দুই নেতার গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল। এই দাবিতে গত ২ জুন ‘সর্বস্তরের ব্রাহ্মণবাড়িয়াবাসী’ নামের সংগঠনটি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছে। এর মধ্যে এমন ঘোষণা আসায় ক্ষুব্ধ এসব সংগঠনের নেতারা। জেলার সম্মিলিত সাংস্কৃতিক জোট রোববার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে মানববন্ধন করেন। সেখানে তাণ্ডবের ইন্ধনদাতাRead More


হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে ব্রাহ্মণবাড়িয়ার ২ নেতা

ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক তাণ্ডবের ঘটনায় আলোচিত-সমালোচিত হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি মুবারক উল্লাহ সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেয়েছেন। সোমবার (০৭ জুন) ঘোষিত ধর্মভিত্তিক এ সংগঠনের ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে সাজিদুর রহমানকে যুগ্ম মহাসচিব এবং মুফতি মুবারক উল্লাহকে সম্মানিত সদস্য পদ দেওয়া হয়েছে। এদের মধ্যে সাজিদুর রহমান হেফাজতের সাবেক কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক তাণ্ডবের ঘটনায় জেলার বিশিষ্টজনরা গ্রেফতারের দাবি তোলার পর থেকেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন হেফাজত নেতা সাজিদুর রহমান ও মুবারক উল্লাহ। তবে সেমবার (০৭ জুন) কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষেRead More


নবীনগরে পঁচা মাছ রান্না করে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের ২০হাজর টাকা জরিমানা

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সদর বাজারের হোটেল মালিককে পচা মাছ রান্না করে বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার দুপুরে নবীনগর সদর বাজারের নিরিবিলি সুপার মার্কেটের ভাই ভাই হোটেল মালিককে এ জরিমানা প্রদান করা হয়। সূত্রে জানা যায়,গতকাল সোমবার দুপুরে এক ভোক্তভোগীর অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় নবীনগর থানা পুলিশ সহযোগিতা করেন । এসময় ভ্রাম্যমান আদালত ভাই ভাই’হোটল কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২০Read More


রেললাইন থেকে বিদ্যুৎ কর্মকর্তার মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় মো. শাহীন উদ্দিন (৫৫) নামে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের শিমরাইলকান্দি এলাকার রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহীন ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের বণিকপাড়ার মৃত আবেদ মিয়ার ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের হিসাবরক্ষক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খাঁন নোমান জানান, সকালে রেললেইনের ওপর ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কোনো একটি ট্রেনের নিচেRead More


নবীনগরের হাসপাতাল থেকে চুরি যাওয়া ৪৭ দিন বয়সী শিশু ৫ ঘণ্টার মধ্যে উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া ওবায়েদ নামের ৪৭ দিন বয়সী শিশুকে ৫ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় নূর জাহান নামের এক কিশোরী শিশুকে ঝোপের মধ্যে কুড়িয়ে পেয়ে সদর থানা–পুলিশের কাছে হস্তান্তর করে। শিশু ওবায়েদ উপজেলার মাঝিকাড়া গ্রামের কাউসার মিয়ার ছেলে। নূর জাহান ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা এলাকার বাসিন্দা। স্থানীয় লোকজন, শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির মা সাবিনা আক্তার আজ রবিবার বেলা আড়াইটার দিকে চিকিৎসার জন্য নবীনগর উপজেলা সদরের বেসরকারি আহমদ হাসপাতালে যান। সেখানকার একRead More


‘এক দেশ এক রেট’

৫০০ টাকায় মাসব্যাপী ইন্টারনেট

সারাদেশে ব্রডব্যান্ডের ৫ এমবিপিএস ইন্টারনেট-এর মাসিক ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ১০ এমবিপিএস ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। রোববার (৬ জুন) রাজধানীর রমনায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কেন্দ্রীয় কনফারেন্স হলে আয়োজিত প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট এর ‘এক দেশ এক রেট’ ট্যারিফের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির মহাপরিচালক (সিস্টেম এন্ড সার্ভিস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এসব তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দরRead More


১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার। চোর চক্রের ৯ জন আটক

একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়ে সেটি উদ্ধারে অভিযানে নামে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। কিন্তু অভিযানে একে একে উদ্ধার করা হয় ১১টি মোটরসাইকেল। এসব চুরির ঘটনায় আটক করা হয়েছে মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্যকে। বিষয়টি জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা। শনিবার (৫ জুন) থেকে রোববার (৬ জুন) ভোর পর্যন্ত সদর উপজেলার সুলতানপুর ও মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. নাছির (২৩), সুমন মিয়া (২৭), ওমর সানি (২৫), নাঈম (২০), আলমগীর চৌধুরী (৩০), মিজান মিয়া (২৮), কাউসার মিয়াRead More


মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন

বিধিনিষেধের মেয়াদ বাড়ল ১৬ জুন পর্যন্ত

চলমান বিধিনিষেধের মেয়াদ আবারও বাড়িয়েছে সরকার। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১৬ জুন পর্যন্ত চলবে বিধিনিষেধ। রোববার (৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড -১৯ ) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় সূত্রস্থ স্মারকসমূহের নির্দেশনার অনুবৃত্তিক্রমে নিম্নোক্ত শর্তাবলী সংযুক্ত করে এ বিধিনিষেধ আরোপের সময়সীমা ৬ জুন ২০২১ তারিখ মধ্যরাত হতে ১৬ জুন ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো। প্রজ্ঞাপনে যেসব বিধিনিষেধের কথা বলা হয়েছে সেগুলো হলো- ১. সব পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।Read More


This site is protected by wp-copyrightpro.com