June, 2021
নবীনগরে জননেতা মাহবুবুল আলমের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ::মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নবীনগর উপজেলার শাখার আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত মাহবুবুল আলম স্মরণে শুক্রবার বিকেলে দৌলতপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহবুবুল আলম স্মৃতি সংসদের সভাপতি হাজী মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, জেলা পরিষদRead More
বিজয়নগর মডেল মসজিদের উদ্বোধন
মো,জিয়াদুল হক বাবুঃবিজয়নগর মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। এরমধ্যে প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধনকরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় গণভবন থেকে ভার্চুয়ালি এসব মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটাই হচ্ছে বিশ্বে প্রথম কোনো সরকারের একই সময়ে এত বিপুলসংখ্যক মসজিদ নির্মাণের ঘটনা। এর মধ্য দিয়ে ইসলামকে পুরোপুরি জানার ফলে ধর্মান্ধতা, উগ্রতা ও জঙ্গিবাদে জড়িয়ে পড়ার ঘটনা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন আলেম-ওলামারা।আরব বিশ্বের মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টারেরRead More
সৌদিগামী সব কর্মী পাবেন কোয়ারেন্টিনের ভর্তুকি
বিএমইটি’র স্মার্ট কার্ডধারী কিংবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে নিবন্ধিত সৌদি আরবগামী নতুন-পুরান সব প্রবাসী কর্মীকে হোটেল কোয়ারেন্টিন খরচের সরকারি ভর্তুকি ২৫ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান। যেভাবে আবেদন করা যাবে সংশ্লিষ্ট কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd, অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd, অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র ওয়েবসাইট www.bmet.gov.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করে, কিংবা দেশের ৩টি আন্তর্জাতিকRead More
নবীনগরে উপজেলা মডেল মসজিদ উদ্বোধন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধনে নির্মিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার ইব্রাহিমপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে সারাদেশের ৫০টি মডেল মসজিদ ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ওসি আমিনুর রশিদ, ইব্রাহিমপুর দরবার শরীফের পীর ফয়েজী মোহাম্মদী আহম্মদ উল্লাহ, অধ্যক্ষ মুফতি মো.Read More
ট্রেনের যাত্রা বিরতিসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়া মুক ও বধির সমাজকল্যাণ সংঘের মানববন্ধন
দ্রুত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পুনঃ সংস্কার ও অবিলম্বে সকল ট্রেনের যাত্রা বিরতিসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া মুক ও বধির সমাজকল্যাণ সংঘ। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । সংগঠনের সহকারী পরিচালক সাজ্জাদ আনোয়ারের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক তৌহিদ, সদস্য অপু, সোহাগ, জাহিদ, রহিম প্রমুখ। ৫ দফা দাবি হলো, ১। ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুত রেলস্টেশন পুনঃসংস্কার করে পরিপূর্ণ যাত্রী সেবা নিশ্চিত করতে হবে। ২। অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কার্যক্রম এবং সকল রেলগাড়ীর যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। ৩। তাণ্ডবের মদদদাতা হেফাজত-জামায়াত সহ সকলRead More
কাতারে করোনা আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার যুবকের মৃত্যু
আমিন ব্যাপারী,কাতার প্রতিনিধি:: কাতারে করোনা আক্রান্ত সদা হাস্যোজ্জ্বল মানুষটি গত মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় হামাদ হাসপাতালে মোঃ সোহরাব হোসেন শান (৩৯) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।তিনি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার মজলিশপুর ইউনিয়নের মোঃআবু তাহের এর সন্তান। মৃত্যুকালে তিনি পিতা মাতা ও স্ত্রী-সন্তান রেখে গেছেন। তাছাড়া তিনি কাতারে ফ্রান্স লিমুজিন নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিসহ কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।দূতাবাসের সহযোগিতায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শীঘ্রই দেশে মরদেহ পাঠাবো হবে জানা গেছে।
বিজয়নগর ও নাসিরনগর থানার ওসির বদলি
বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমানকে রংপুর এবং নাসিরনগর থানার ওসি এটিএম আরিচুল হককে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।বুধবার (০৯ জুন) পুলিশ সদর দফতর থেকে দুই ওসির বদলি সংক্রান্ত আদেশ এসেছে জেলা পুলিশের কাছে।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে দুই ওসিকে বদলি করা হয়েছে। তবে ওই দুই থানায় এখনও নতুন কাউকে পদায়ন করা হয়নি। মার্চের শেষের (২৬-২৮) দিকে হেফাজতের সহিংসতার পর এ নিয়ে জেলা পুলিশের অন্তত ২২ কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। এর আগে এক আদেশে গত ২৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেলRead More
Coronavirus: কোভিডের পর নতুন করে কিছু জটিলতা তৈরি হতে পারে। কী করে নিয়ন্ত্রণ করবেন
কোভিডের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে ক্লান্ত পৃথিবী। যে লড়াই নেগেটিভ রিপোর্ট পাওয়ার পরেও জারি থাকে বহুদিন। তবে আপনি একা নন। সেই লড়াইয়ে আপনার সঙ্গে আছে আনন্দবাজার ডিজিটাল। শরীরচর্চা, মনের যত্ন এবং খাওয়া-দাওয়ার গাইড ‘ভাল থাকুন’। কোভিড হওয়ার পর নানা রকম জটিলতা তৈরি হচ্ছে এখন। তাতে অনেকেই ফের গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। তাই শুধু নেগেটিভ রিপোর্ট পেয়েই নিশ্চিন্ত হবেন না। করিয়ে নিন আরও কিছু জরুরি পরীক্ষা। যাতে কোনও রকম জটিলতা তৈরি হওয়ার আগেই সেগুলো নিয়ন্ত্রণ করা যায়। তবে পরীক্ষা করানোর আগে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন। কিছু পরীক্ষা বা স্ক্যান করে বোঝাRead More
‘বসনিয়ার কসাই’ ম্লাদিচের যাবজ্জীবন সাজা বহাল
ডেস্ক ২৪: গণহত্যার দায়ে বসনিয়ার সাবেক সার্ব বাহিনীর প্রধান রাতকো ম্লাদিচের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন জাতিসংঘের একটি বিশেষ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের পাঁচ বিচারক এই চূড়ান্ত রায় ঘোষণা করেন। এর ফলে ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ আর আপিল করতে পারবেন না। তাঁকে আজীবন কারাগারেই কাটাতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জাতিসংঘের ইন্টারন্যাশনাল রেসিডুয়্যাল মেকানিজম ফর ক্রিমিনাল ট্রাইব্যুনালে শুনানি শেষে আজ ম্লাদিচের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দেন। এই আদালত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। বসনিয়ায় ১৯৯২ থেকে ১৯৯৫ সালের যুদ্ধে গণহত্যা চালানোর মূল হোতা ছিলেন রাতকো ম্লাদিচ। বসনিয়ায়Read More
সাংবাদিক শাহাদতের ওপর হামলা : জুম্মান গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শাহাদৎ হোসেনের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি সৈনিক লীগ নেতা জুম্মানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের কাজীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুম্মান জেলা সৈনিক লীগের আহ্বায়ক ও কাজীপাড়া এলাকার রউফ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম। গত ১ জুন দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে একটি মানববন্ধনের কর্মসূচি চলাকালে সাংবাদিক শাহাদাতের ওপর হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সংবাদকর্মীরা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ঘটনায়Read More



















