Main Menu

June, 2021

 

নবীনগরে স্বামীর রডের আঘাতে স্ত্রীর মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নিলিখী গ্রামে স্বামী-স্ত্রীর মধ্যে কলাহের জেরে স্বামীর রডের আঘাতে মর্জিনা মেগম (৫৫) নামে স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী হানিফ মিয়া পালাত রয়েছে। থানা সূত্রে জানা যায়, পারিবারিক কলাহের জেরে তুচ্ছ ঘটনায় আজ রবিবার সকাল থেকে হানিফ মিয়ার সাথে তার স্ত্রী মর্জিনা মেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী হানিফ মিয়া ঘরে থাকা একটি রড দিয়ে স্ত্রী মর্জিনা কে আঘাত করেন। পরে স্থানীয়রা মমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতRead More


নাসিরনগরে পাচারের সময় ১৩শ কেজি ভিজিডির চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভিজিডি কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বস্তা পরিবর্তন করে পাচারের সময় হ্যান্ড ট্রলিসহ ১৩শ কেজি চাল জব্দ করে স্থানীয়রা। পরে পুলিশ এসে এ চাল উদ্ধার করে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দাবি ৯শ কেজি চাল জব্দ করা হয়েছে, তবে স্থানীয়দের দাবি ১৩শ কেজি চাল। বুধবার (১৬ জুন) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়ন পরিষদ থেকে একশ গজ দূরে নৌকা ঘাটে ট্রলিসহ এ চাল জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ১৫ জুন গোয়ালনগর ইউনিয়নের ১২৭ জন হতদরিদ্র নারীদের মধ্যে ভিজিডি কর্মসূচির তিন হাজার আটশ কেজি চাল বিতরণ করারRead More


ব্রাহ্মণবাড়িয়া রেলস্টশনে ট্রেনের যাত্রাবিরতি চালু

দুই মাস ২০ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে রেলসেবা চালু হয়েছে। আজ মঙ্গলবার ভোররাত সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাঁচ জোড়া ট্রেন যাত্রাবিরতি করেছে। প্রতিটি ট্রেন দুই থেকে তিন মিনিট যাত্রাবিরতি করেছে। আপাতত যাত্রীদের হাতে লেখা টিকিট দেওয়া হচ্ছে। বুধবার থেকে এক জোড়া আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি করবে। ১৩ জুন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পাঁচ জোড়া মেইল ও এক জোড়া আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে রেলস্টেশনে মর্যাদা দ্বিতীয় শ্রেণি (বি ক্লাস) থেকে সাময়িকভাবে চতুর্থ শ্রেণিতে (ডি ক্লাস) অবনমিত করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকRead More


রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মদন স্যারের দাফন সম্পন্ন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা, কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, মুজিবুর রহমান মদন স্যার(৭৬) সোমবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কনিকাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মদন স্যারের দাফন সম্পন্ন হয়েছে। দাফনের আগে সহকারী কমিশনার (ভূমি) ইবকাল হাসানের নেতৃত্বে তার কফিনে জাতীয় পতাকা দিয়ে নবীনগর থানার পুলিশের একটি চৌকস দল ও কুমিল্লা থেকে আসা সেনাবাহিনীর একটি দল গার্ড অব অনারRead More


বিজয়নগরে দুই পরিবারের  দ্বন্দে প্রাণ গেল শ্রমিকের

মো,জিয়াদুল হক বাবু::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই বেয়াইয়ের দ্বন্দ্বে জিহাদ মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে। জিহাদ  সদর/ উপজেলার বাসুদেব ইউনিয়নের দোবাউরা গ্রামের মালেক মিয়ার ছেলে।এঘটনায় কাশিনগর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মালু মিয়া (৬৩) ও মৃত ধন মিয়ার ছেলে সুহেল মিয়া (২৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, সিংগারবিল ইউনিয়নের  কাশিনগর গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে নিপা আক্তারের সঙ্গে বিয়ে হয় একই এলাকার মালু মিয়ার প্রবাসী ছেলে সেলিম মিয়ার। একটি জায়গা কেনাকে কেন্দ্র করে  নিপার সঙ্গে তার স্বামীর মনোমালিন্য হয়।Read More


১৯ জুন থেকে আবারও টিকাদান শুরু

চীন থেকে দুই দফায় উপহার হিসেবে দেশে ১১ লাখ ডোজ ও ফাইজার থেকে ১ লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। সরকারের হাতে সব মিলিয়ে প্রথম ডোজ শুরু করার জন্য টিকা রয়েছে ১২ লাখ ৬২০ ডোজ। এ অবস্থায় আগামী ১৯ জুন থেকে আবারও টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেছেন, ‌‘চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্ম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইজার টিকা দিয়েই আবারও ১৯ জুন থেকে প্রথম ডোজ শুরু হচ্ছে।’ সোমবার বিকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিলেRead More


বিজয়নগরে ওসি লোকমানের যোগদান

মো,জিয়াদুল হক বাবুঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. লোকমান হোসেনকে পদায়ন করা হয়েছে।গতকাল শনিবার সন্ধ্যায় তাকে পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে বিজয়নগরে পদায়ন করা হয়। তিনি জেলা গোয়েন্দা পুলিশের ওসি ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় লোকমান হোসেনকে বিজয়নগরের নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশের নতুন ওসি হিসেবে ইন্সপেক্টর আলমগীর হোসেনকে পদায়ন করা হয়েছে। তিনি গোয়েন্দা পুলিশেরই ইন্সপেক্টর ছিলেন।এর আগে গত বুধবার পুলিশ সদর দফতরের এক আদেশে বিজয়নগর থানারRead More


মো. রোসন মিয়া সভাপতি, মো. শাহজাহান মিয়া সাধারণ সম্পাদক

সরাইল উপজেলা রিক্সা শ্রমিক কল্যাণ সমিতির কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহাবাজপুর এলাকায় রিক্সা শ্রমিক কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে । যার রেজি নং  চট্ট-২৫৫১। এর কার্যকরী কমিটির সভাপতি মো. ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক মো. জাকির মিয়া ও সহ-সাধারণ সম্পাদক মো. আক্কাস মিয়াকে দুর্নীতির ও স্বেচ্ছাচারিতার অভিযোগে কার্যকরী কমিটির অন্য সকল সদস্যরা তাদের বিরুদ্ধে অনাস্থা আনয়ন করেন । গত ১২ মে সমিতির সাধারণ সভায় প্রস্তাবটি অনুমোদন করে সর্বসম্মতিক্রমে সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক,সহ-সাধারণ সম্পাদক পদে কো-অপশনের মাধ্যমে পূরণ করে নিম্নলিখিতভাবে সমিতির কমিটি পুণঃগঠন করা হলো । সভাপতি মো. রোসন মিয়া, সহ-সভাপতি মো. রহমত আলী, সাধারণ সম্পাদক মো. শাহজাহান , সহ-সাধারণRead More


আমার কর্মের মূল্যায়ণ করে লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদ নিবার্চনে আমাকে নৌকা দেওয়া হবে এটা আমার বিশ্বাস—হাজি শহিদুল ইসলাম মালু

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি তিনি শহিদুল ইসলাম মালু। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ১২ নং লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামের বাসিন্দা। তিনি একজন সফল ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মানুষ। বিগত কয়েক বছর ধরে তিনি এলাকার উন্নয়নে কাজ করছেন। মানুষকে সহযোগিতা করছেন। আসছে ইউনিয়ন পরিষদ নিবার্চনে শহিদুল ইসলাম মালু চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চান। তিনি দাবি করেছেন তার কর্মের কারণেই আওয়ামী লীগ তাকে নৌকা উপহার দিবেন। হাজী শহিদুল ইসলাম মালু এলাকার উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সুশিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। প্রতি বছর এলাকার গরিব ও মেধাবী ছাত্র ছাত্রিদেরRead More


জুমার নামাজের বয়ান নিয়ে বিতর্কের জেরে সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় জুমার নামাজের বয়ানকে কেন্দ্র করে বিতর্কের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ জুন) জুমার নামাজের পর সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপীনাথপুর গ্রামের হাজী গোষ্ঠী ও ভূঁইয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরইমধ্যে আজ স্থানীয় গোপীনাথপুর মসজিদে জুম্মার নামাজ চলাকালে মসজিদের খতিব মাদক ও সন্ত্রাস বিরোধী বয়ান রাখেন। এ নিয়ে জুম্মার নামাজের পর মসজিদ থেকে বের হয়ে ভূঁইয়া গোষ্ঠী চুনুRead More


This site is protected by wp-copyrightpro.com