Main Menu

June, 2021

 

কসবা সিআইজি খামারীদের সমাবেশ অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পশ্চিম ইউনিয়নে সিআইজি খামারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ দুপুরে আকছিনা বাজার চত্বরে কসবা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী। এই সময় উপসহকারী প্রানিসম্পদ কর্মকর্তা মো:হুমায়ন কবির, উপসহকারী প্রানিসম্পদ কর্মকর্তা মো:ইকবাল কবির, উপসহকারী প্রানিসম্পদ কর্মকর্তা মো:রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে ৬০জন গরু,ছাগল খামারীরা অংশ গ্রহণ করেন। উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তর সূত্রে প্রকাশ এ বছর কোরবানী ঈদে চাহিদার চেয়ে কসবা উপজেলার ১৬শত খামারীরা বেশী গরু উৎপাদন করেছেন।


সরাইলে মা হারানোর বেদনায় কাতর দু‘শিশু

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মা হারানোর বেদনায় কাতর শিশু আদিব ও নাজিবা। ফুটফুটে দুই শিশু। কিছু বুঝে উঠার আগেই হারিয়েছে তাদের মমতাময়ী মাকে। ক্যানসারে আক্রান্ত হয়ে গত শনিবার(১৯জুন) বাদ মাগরিব পৃথিবীর সকল মায়া ছিন্ন করে নিয়তের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন না ফেরার দেশে। আজ রোববার(২০জুন) সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাঁকে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে। সে এক হৃদয় বিদারক দৃশ্য। স্বজন হারানোর বেদনায় কাতর বাড়ির সকলের কান্না যেন থামছিল না। শোকাহত পরিবারের লোকজনকে শান্তনা দেওয়ার ভাষা যেন নেই কারও ।Read More


মুজিববর্ষ উপলক্ষে সরাইলে দ্বিতীয় পর্যায়ে ৩১ পরিবারকে গৃহ প্রদান

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (২০জুন) রোববার সকালে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৩,৩৪০ টি গৃহহীন পরিবারকে (জমিসহ) গৃহ প্রদান (আশ্রয়ণ-২ প্রকল্প) কার্যক্রমের উদ্ধোধন করেছেন। এরই অংশ হিসেবে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই স্লোগানকে সামনে রেখে সরাইলেও দ্বিতীয় পর্যায়ে ৩১ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সিরাজুল ইসলাম অডিটরিয়ামে নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (৩১২) সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিলRead More


ভারতফেরত যাত্রীদের  বিনামূল্যে কোয়ারেন্টাইন সেবা দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল

আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারত ফেরত যাত্রীদের সরকারি স্বাস্থ্য বিধি মেনে বিনামূল্যে ১৪ দিনের কোয়ারেন্টাইন ও  চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে  ব্রাহ্মণবাড়িয় মেডিকেল কলেজ ও হাসপাতাল লিঃ। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভারতফেরত যাত্রীদের জন্য ১০০ বেড সম্বলিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে। উক্ত কোয়ারেন্টাইন সেন্টার পরিচালনার জন্য শিফট অনুযায়ী ডাক্তার, নার্স, কোয়ারেন্টাইন ইনচার্জ, পুলিশ সদস্যরা দায়িত্বরত আছেন। কোয়ারেন্টাইন সেন্টারে অবস্থানরত ভারত ফেরত যাত্রী কুমিল্লার আল-আমীন জানান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ  হাসপাতাল এর কোয়ারাইন্টান সেন্টার এর  পরিবেশ অত্যন্ত সুন্দর  আমরা আমাদের  চাহিদা অনুযায়ী খাবার-চিকিৎসা সেবা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী যথাসময়ে পাচ্ছি আমাদের কোনRead More


সরাইলে বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূইঁয়া আর নেই

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূইঁয়া আর নেই। শনিবার ভোররাত ৪টা ১৫মিনিটে তিনি বুকে ব্যথাজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূঁইয়া অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা পরিষদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি এলাকার বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানে নানাভাবে জড়িত থেকে এলাকার  শিক্ষা বিস্তারে অনবদ্য অবদান রেখে গেছেন।  জন হিতৈষী ও শিক্ষানুরাগী এই বিশেষ ব্যক্তির আকস্মিক মৃত্যুতে এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষRead More


কসবা উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

কসবা প্রতিনিধি::: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালামুড়িয়া এলাকায় দায়িত্ব পালনের সময় পিকআপের চাপায় পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা (৫৭) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা কসবা থানার উপপরিদর্শক (এসআই) ছিলেন। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার করইয়া গ্রামের মৃত আলী আজমের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বৃহস্পতিবার রাতে এসআই মোস্তফা কামাল এক দল ফোর্স নিয়ে নৈশকালীন টহলে (মোবাইল-৭) বের হন। রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে টহলরত অবস্থায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে টহল দলে থাকাRead More


বিজয়নগরে ৫ দিনের মাথায় ওসি বদলি

মো,জিয়াদুল হক বাবু :: বিজয়নগর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। এবার থানায় পদায়নের মাত্র পাঁচদিনের মাথায় বদলি হলেন জেলার বিজয়নগর থানার ওসি মো. লোকমান হোসেন। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। এর আগে গত ১২ জুন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে পরিদর্শক (ইন্সপেক্টর) লোকমান হোসেনকে বিজয়নগর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ছিলেন।এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বদলির বিষয়টি নিশ্চিত করে জানান,Read More


কসবার মাসুদ রানা দুইটি কিডনি হারিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে:: পাশে দাঁড়ালেন সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালী

কসবা প্রতিনিধি:: মাত্র ৩৫ বছরে দুই কিডনি হারিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার সৈয়দ মাসুদর রহমান রানা। ২০২০ সালে কিডনি রোগ ধরা পড়ার পর বিদেশ থেকে এসে জায়গা জমি সব কিছু বিক্রি করে আপন চাচাত ভাই সাইফুল ইসলাম জনির কাছে সাড়ে ১৮লাখ টাকা চিকিৎসার জন্য প্রদান করেন। কিস্তু সাইফুল ইসলাম জনি চিকিৎসা না করিয়ে রানার সাথে প্রতারণা করেন । এখন সে নি:স্ব। অবশেষে গ্রামবাসীসহ বিভিন্ন লোকজনের সহযোগিতা বর্তমানে প্রতি সপ্তাহের চিকিৎসার ডায়ালাইসিস খরচ মিটাতে কষ্ট হয়। আজ বৃহম্পতিবার দুপুরে কসবা উপজেলা প্রেসক্লাবে মাসুদুর রহমান রানা তার ভাবী দিপাRead More


বিজয়নগরে নারী সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

মো,জিয়াদুল হক বাবু ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড নিদারাবাদ গ্রামে নারীর ক্ষমতায়ন ও জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ জুন) বেলা সাড়ে ১২ টায় নিদারাবাদ গ্রামে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে ২৫ জন নারী উপস্থিতিতে সকল স্বাস্থ্যবিধি মেনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো: আমিনুল ইসলাম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা তথ্য আপা অফিস কর্তৃকRead More


বিজয়নগরে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা

বিজয়নগর প্রতিনিধিঃ বিজয়নগর থানার নতুন যোগদান করা ওসি মো,লোকমান হোসেন প্রেসক্লাব বিজয়নগর নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন।তিনি সাংবাদিকদের বলেন থানা হচ্ছে সকল শ্রেণি পেশার মানুষের সমান আইনি সহায়তা পাওয়ার জায়গা। এখানে সেবা নিতে কোন মাধ্যমের প্রয়োজন নেই। আমি ভাল কাজ করলে ভাল নিউজ করবেন আর যদি ভুলে অন্যায় কাজ করি তাহলে আমার বিরুদ্ধে নিউজ করবেন। আর গরীব অসহায় সকলেই সরাসরি আমার সাথে কথা বলবেন। আমরা আপনাদের সেবা দিতে প্রস্তুত আমি বিজয়নগর কে মাদক মুক্ত করতে চাই এবং  থানাকে আগাছা পরগাছা ও দালালমুক্ত দেখতে চাই। সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের কর্মরত পত্রিকা/ চ্যানেলেরRead More


This site is protected by wp-copyrightpro.com