June, 2021
কসবায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনকের মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
কসবা প্রতিনিধি,::বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিকভাবে জন্ম নেয় প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। ইতিহাসের নানা বাঁক পেরিয়ে আজ ২৩ জুন ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী । ১৯৪৯ সালের এই দিনে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। করোনাকালে সারা দেশের ন্যায় কসবা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উওোলনের মধ্যদিয়ে সূচনা হয় মিলাদ ও দোয়া। জাতির পিতার মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আজ সকালে কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েলের নেতৃত্বে স্থানীয় জাতির জনকের মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় কসবা উপজেলা আওয়ামী লীগের সদস্য সফিকুল ইসলাম ভুইয়াRead More
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ সকালে কসবা জেলাপরিষদ অডিটরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন কসবা উজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। প্রশিক্ষণ কোর্স কো অডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অরূপ পাল। প্রশিক্ষণে রিসোর্চ পাসন ছিলেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান ভুইয়া,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও কসবা টিভি পরিচালক খ.ম.হারুনুর রশীদ ঢালী। অনুষ্ঠানটি সঞ্চালক ছিলেন কসবা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো:সাইফুল ইসলাম ইউডিএফ। প্রশিক্ষণে ১শত স্বাস্থ্যকর্মী অংশRead More
কসবায় মুজিববর্ষ উপলক্ষ্য আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযান
কসবা প্রতিনিধি,:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত। আজ সকালে কসবা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে ইউনিয়ন ও ওয়ার্ড দলপতি এবং দলনেত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। কসবা উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:কামরুল হাসানের সভাপতিত্বে বৃক্ষরোপন অভিযান উদ্বোধনসহ চারা বিতরণ করেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও কসবা টিভি পরিচালক খ.ম.হারুনুর রশীদ ঢালী। এই সময় কসবা উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক নিলুফা ইয়াছিনমিন উপস্থিত ছিলেন। ৪শত বৃক্ষের চারা বিতরণ করা হয়। পরিশেষে আনসার ও ভিডিপির কার্যালয় চত্বরেRead More
নবীনগরে পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি কমিশনার (ভূমি) বদলি
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মবাড়িয়া)প্রতিনিধি পৃথক প্রজ্ঞাপনে আজ মঙ্গলবার (২২ জুন) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকবুল হোসেন ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান কে বদলির নির্দেশ জারি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে সিরাজুল ইসলামকে। পাশাপাশি নবীনগর সার্কেলের বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেনকে ঢাকায় এপিবিএনের বদলী করা হয়েছে। নবীনগর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা সিরাজুল ইসলাম হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসানকে চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পদায়ন করা হয়েছে।
নবীনগর যানজটে দিশেহারা নগরবাসী, দেখার কেউ নেই…
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু চালক! সিএনজি চালিত অটোরিকশার দখলে সড়ক। তারপর পণ্যবাহী ট্রাকের যখন তখন আসা যাওয়া। ইচ্ছেমত পার্কিং। নিয়ম নীতির তোয়াক্কা না করে যেনতেন ভাবে ব্যাটারি চালিত রিকশার এলোপাতাড়ি চলাচল। এসব কারনে সময় অসময়ে নবীনগর পৌর সদরের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কের যানজটে নাকাল হয়ে পড়ছে নগরবাসী। নিয়মিতই থমকে দাঁড়াচ্ছে এখানকার জনজীবন। আগুন লাগলেও যানজটের কারনে আটকা পড়ছে ফায়ার সার্ভিসের গাড়ি। খুবই কষ্টে পার হচ্ছে অফিস আদালতের গাড়ি । বাদ পড়ছে না এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র,ওসি ও ইউএনও’র গাড়িও। সরেজমিনে পথচারীদের সাথে কথাRead More
কসবায় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পে সাংবাদিক ঢালীর মাস্ক বিতরণ
কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েক মাদলা প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পে আশ্রায়নদের মাঝে মাস্ক বিতরণ করা হয় । আজ সকালে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প -২ দেখতে যান কসবা টিভির পরিচালক ও কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী । অবস্থানরত নারী পুরুষের সাথে কথাও বলেন। করোনা মহামারিতে তারা তত সচেতন না হলেও। কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কসবা টিভি পরিচালক ৭৬টি পরিবারের সদস্যদের মাঝে অবস্থানরতদের মাঝে মাস্ক বিদতরণসহ করোনাকালে সচেতন থাকার জন্য অনুরোধ করেন।
বিজয়নগরে ফারিয়ার আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বিজয়নগর প্রতিনিধিঃ বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) বিজয়নগর শাখার আয়োজনে “অধিকার আদায় আমরা সবাই একসাথে ” স্লোগানে আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে সংগঠনের সভাপতি মো,মাহবুবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো,আশরাফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রাক্ষনবাড়িয়া জেলা ফারিয়ার সভাপতি জাহিদুল হক রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরাইল ফারিয়ার সভাপতি উমর ফারুক, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,সহ-সভাপতি আবুতালেব,আব্দুর রাজ্জাক, সহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, নাজির আহমেদ, সাব্বির মিয়া,রবিউল হোসেন রুবেল প্রমুখ।
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু
কসবা প্রতিনিধি: কসবা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা ও পুত্র মর্মান্তিক মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পিতা ও পুত্র মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২০জুন রোববার সকালের দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- হাতুড়াবাড়ি গ্রামের আব্দুল খালেক মিয়ার পুত্র গোলাম মাওলা (৩২) ও গোলাম মোস্তফার শিশু ছেলে জোবায়ের (৭)। পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সূত্রে জানা যায়, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে নতুন ফ্রিজ কিনেছেন হাতুড়াবাড়ি গ্রামের গোলাম মাওলা। আজ নতুন কেনা ফ্রিজের জায়গা করার জন্য স্টিলের শোকেস সরাতে গিয়ে গোলাম মাওলা, তার স্ত্রী রোজিনা ও দুই ছেলে-মেয়ে বিদ্যুস্পৃষ্টRead More
মুজিববর্ষে বিজয়নগরে ঘর পেল ১৪৮ টি হতদরিদ্র পরিবার
মো,জিয়াদুল হক বাবু: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিভিন্ন গ্রামে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে ১ ৪৮ টি দৃষ্টিনন্দন ঘর। প্রতিটি ঘরে রয়েছে ২টি কক্ষ, ১টি রান্নাঘর ও ১টি টয়লেট এবং সামনের দিকে টানা বারান্দা। ২০২০ সালের শেষ দিকে সরকারি নির্দেশনা অনুযায়ী টাস্কফোর্স কমিটির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেমিপাকা ঘরগুলোর নির্মাণ কাজ শুরু হয়। আজ রবিবার (২০ ই জুন ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সেস মাধ্যমে ২য় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়নগর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৪৮ টি পরিবারের মধ্যে মুজিববর্ষেরRead More
নবীনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে দ্বিতীয় ধাপে নতুন ঘর বিতরণ কর্মসূচি মুজিববর্ষের উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১৫জনসহ মোট পাঁচশতজন ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন বুঝিয়ে দেওয়া হয়েছে। আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় ধাপে ভূমিহীন, গৃহহীন এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করার পরপরই নবীনগর উপজেলার ১৫টি পরিবারের মাঝে বিনামূল্যে দুই শতক জমির মালিকানা সহ সেমি পাকা ঘরের দলিলপত্র তুলে দেন নবীনগর উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলাRead More



















