June, 2021
শোক সংবাদ:: আছিয়া খাতুন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও নবীনগর সদর বাজারের ব্যবসায়ী মনিরুল ইসলাম বাবুর’ মা’ আছিয়া খাতুন(৮৫), শুক্রবার রাত ৮ঘটিকায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় নবীনগর পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।পরে বেলা ১১টায় নবীনগর উপজেলার দড়ি শ্রীরামপুর নিজ গ্রামে ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা নামাজ শেষে শ্রীরামপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আছিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নবীনগর প্রেসক্লাবসহ এলাকার বিশিষ্টজনেরা।
প্রবীন আওয়ামী লীগ নেতা এড.সুনীল দেব জীবন আর নেই
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি ,প্রবীন আওয়ামীলীগ নেতা, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুনীল দেব জীবন গতকাল শুক্রবার রাত ৩. ৫০ মিনিটে ঢাকায় পরলোকগমন করেছেন। (দিব্যান লোকান স্বঃ গচ্ছতু) মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীন এই গুণী মানুষটির মৃত্যুতে শোকাহর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল, সাবেক সাংসদ এড জিকরুল আহাম্মেদ খোকন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল,সাধারণ সম্পাদক এম এ হালিম। এছাড়াও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে নবীনগর কেন্দ্রীয় কালিবাড়িতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো.Read More
কসবা থানা পুলিশ রানার কিডনি চিকিৎসার জন্য সহযোগিতার হাত প্রসারিত করেছে
কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ তাদের ব্যক্তিগত উদ্যোগে এক কিডনি রোগীকে আর্থিক সহযোগিতার হাত প্রসারিত করেছেন। কসবা থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর ভ’ইয়া শুক্রবার রাত ৮টায় তার স্ব-অফিস কক্ষে কিডনি চিকিৎসার জন্য ৩০হাজার টাকা নগদ অর্থ সৈয়দ মাসুদর রহমান রানা হাতে তুলে দেন । এই সময় রানার ভাবী শাহপুর পোষ্ট অফিসের পোষ্ট মাস্টার দিপা আক্তার, কসবা থানা পুলিশ পরির্দশক তদন্ত মো: হাব্বিুর রহমান, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,বীর মুক্তিযোদ্ধা তাজী তাগসিন,সাংবাদিক মিয়া মো:নুরুল হক,পৌর কাউন্সিলর জসীম উদ্দিন, উপ পুলিশ পরির্দশকসহ অফিসার বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ব্রাহ্মণবাড়িয়ারRead More
নবীনগর সদর বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ,আহত ৪
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজারে আজ শুক্রবার দুপুরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ৪জন আহত হয়েছে। আহতরা হচ্ছেন মো. গিয়াস উদ্দিন(৩৭),মনির খান সবুর(২৪),মো.নাসির উদ্দিন(৫৫),রাজা মিয়া(৬৫)। তাদের সবাইকে নবীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্রে জানা যায়,আজ শুক্রবার সকালে নবীনগর উপজেলার সুমন ব্রিকসের মালিক নাছির উদ্দিনের সাথে তাহার ব্রিকসের মালিক গিয়াস উদ্দিনের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ লিপ্ত হয়। এসময় সুমন ব্রিকসের মালিক নাছির উদ্দিনের উপর হামলা করা হয়। পরে এ ঘটনার সূত্রে ধরে ওইদিন দুপুরে নবীনগর সদর বাজারের সালাম রোডে সুমন ব্রিকসের মালিক নাছিরRead More
মুঠোফোন কিনতে হবে যাচাই করে, কার্যক্রম শুরু ১ জুলাই
দেশ আগামী ১ জুলাই থেকে মুঠোফোনের বৈধতা যাচাই কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হবে। এ প্রক্রিয়ায় গ্রাহকের হাতে থাকা মুঠোফোন বন্ধ হবে না। তবে নতুন কেনার ক্ষেত্রে যাচাই করে কিনতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে এসব তথ্য জানা গেছে। সংস্থাটি জানিয়েছে, গ্রাহকেরা এখন যেসব মুঠোফোন ব্যবহার করছেন, সেগুলো ৩০ জুনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বিটিআরসি মুঠোফোন বৈধ না অবৈধ, তা যাচাই করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) নামের এ ব্যবস্থা চালু ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করে গত বছর ফেব্রুয়ারিতে। প্রযুক্তিগত সমাধান পেতে সংস্থাটি সিনেসিস আইটি নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গেRead More
উইন্ডোজ ১১ তে কম্পিউটারেই চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ
ডেস্ক ২৪: বৃহস্পতিবার রাতে উইন্ডোজ ১১ ছাড়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। নতুন সুবিধার পাশাপাশি জানিয়েছে, উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা বিনামূল্যে নতুন অপারেটিং সিস্টেমে হালনাগাদ করতে পারবেন। মাইক্রোসফটের ঘোষণাগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমেই অ্যান্ড্রয়েডের অ্যাপগুলো ব্যবহার করা যাবে। দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনের অ্যাপ কম্পিউটারে ব্যবহারোপযোগী করে তোলার জন্য ‘ইনটেল ব্রিজ’ নামের একটি প্রোগ্রাম ব্যবহার করবে উইন্ডোজ ১১। সিস্টেমটি ইনটেলের তৈরি হলেও সেটি কেবল ইনটেলের প্রসেসরে সীমিত নয়। কম্পিউটারে এএমডি কিংবা এআরএমনির্ভর প্রসেসর থাকলেও চালানো যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ। ইনটেল ও মাইক্রোসফট তা নিশ্চিতও করেছে। অ্যাপলের এম-১ প্রসেসরনির্ভর ম্যাকRead More
শহরের বিভিন্ন স্থানে অভিযান:: ১৮ ছিনতাইকারী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ১৮ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জুন) দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। তবে আটকদের কাছ থেকে কোনো কিছু উদ্ধার যায়নি বলে জানিয়েছে পুলিশ। আটক ১৮ জন হলেন জেলা শহরের পশ্চিম মেড্ডার পাভেল, ঘাটুরার রুবেল ও আপেল, আখাউড়ার দুর্গাপুরের বাপ্পি আহমেদ ও রাসেল, মধ্যপাড়া জুবলী রোডের হৃদয় হোসেন ও মানিক, পাইকপাড়ার জুয়েল, মালিহাতার জসিম ওরফে সোহাস, শিমরাইলকান্দি হাজিবাড়ির হৃদয় মিয়া, জুয়েল ও সাকিব, ভাদুঘরের রাজু আসলাম, কাজিপাড়ার সানি, ঘাটুরার শামীম, পূর্ব মেড্ডার ইউসুফ, কাজিপাড়ার রাকিবRead More
ই–ভ্যালি, আলেশা মার্ট থেকে পণ্য বুঝে পেয়ে দাম পরিশোধ
ই-কমার্স থেকে পণ্য কেনাকাটায় গ্রাহকের স্বার্থ রক্ষায় নতুন সিদ্ধান্ত হয়েছে আজ বৃহস্পতিবার। ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি, আলেশা মার্টসহ সব ই-কমার্সের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বহুপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের জানানো হয়েছে, ই-কমার্স থেকে কেনাকাটার ক্ষেত্রে গ্রাহক পণ্য বুঝে পাওয়ার পর বিক্রেতা মূল্য পাবেন। ই-ভ্যালির ওপর বাংলাদেশ ব্যাংকের তৈরি পরিদর্শন প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান জানান, গ্রাহক পণ্য বুঝে পাওয়ার পর ডেলিভারি মেসেজ দিলে বিক্রেতা মূল্য পাবেন। আর এ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গেটওয়ের মাধ্যমে এই অর্থ লেনদেন হবে। তবে তাঁরRead More
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রেসক্লাবের কমিটি গঠন
বিজয়নগর প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মৃনাল চৌধুরী লিটন ( সাপ্তাহিক তিতাসবাণীর সম্পাদক) কে সভাপতি ও মোঃ জিয়াদুল হক বাবু (দৈনিক ইত্তেফাক) কে সাধারণ সম্পাদক করে প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনার উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন প্রমাণিক কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি (বাংলা টিভি) শামসুল ইসলাম লিটন, সহসভাপতি (বিজনেস বাংলাদেশ) আশরাফুল ইসলাম লিংকন, যুগ্ম সম্পাদক (যুগান্তর) সারুয়ার হাজারী পলাশ, সহ সম্পাদক (নিউ ন্যাশন) শফিকুর রহমান, দপ্তর সম্পাদক (আমাদের অর্থনীতি) তানভীর অমিত রাজীব, কোষাধ্যক্ষ (নব চেতনা) কাজী শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক (তিতাস কণ্ঠ)Read More
সরাইলে উদ্বোধনের আগেই ক্লিনিকের ছাদ চুইয়ে বৃষ্টির পানি, নষ্ট হচ্ছে ঔষধসহ আসবাবপত্র
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ঝকঝকে মনকাড়া ভবনটির উদ্বোধনের আগেই ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে । বৃষ্টি এলে বৃষ্টির পানিতে ভিঁজে যায় সবকটি কক্ষ। নষ্ট হচ্ছে ঔষধসহ আসবাবপত্র। ভবন নির্মাণে নিম্নমানের কাজের সামগ্রী ব্যবহারের কারণেই এই অবস্থা সৃষ্টি হয়েছে এ বিষয়ে অভিযোগ করেন এলাকাবাসি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইছারা গ্রামে ৩ নংওর্য়াডে র্পূণনির্মান করা হয় কমিউনিটি ক্লিনিক। এ ক্লিনিকের নতুন ভবন নির্মানে ব্যবহার করা হচ্ছে পুরাতন ভবনের ইটের খোয়া ও রাবিশ। ব্যবহার করা হচ্ছে বিটি বালু। সিমেন্টও ব্যবহার করা হচ্ছে খুবই নিন্মমানের । ব্যবহারের জন্য বসানো হয়েছে পুরানো পাম্প। দেয়ালেRead More



















