Main Menu

জুমার নামাজের বয়ান নিয়ে বিতর্কের জেরে সংঘর্ষে আহত ১৫

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় জুমার নামাজের বয়ানকে কেন্দ্র করে বিতর্কের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১১ জুন) জুমার নামাজের পর সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপীনাথপুর গ্রামের হাজী গোষ্ঠী ও ভূঁইয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরইমধ্যে আজ স্থানীয় গোপীনাথপুর মসজিদে জুম্মার নামাজ চলাকালে মসজিদের খতিব মাদক ও সন্ত্রাস বিরোধী বয়ান রাখেন। এ নিয়ে জুম্মার নামাজের পর মসজিদ থেকে বের হয়ে ভূঁইয়া গোষ্ঠী চুনু মিয়ার ছেলে শিপন মিয়ার সঙ্গে একই এলাকার হাজী গোষ্ঠীর রশিদ মিয়ার ছেলে খায়ের মিয়ার সাথে পক্ষ বিপক্ষ নিয়ে তর্ক বিতর্ক বাধে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

পরে উভয়পক্ষের লোকজন উত্তেজিত অবস্থায় দা, বল্লম, টাটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হয়।

আহতদের মধ্যে হাজী গোষ্ঠীর মোশাররফ হোসেন (৪০), খায়ের মিয়া(৩৫), রশিদ মিয়া, সিরাজ মিয়া(৬০), রহিজ মিয়া(৬৫), বাহার মিয়া(৫৫), রশিদ মিয়া, জাবের হোসেন (৩৫), ভূঁইয়া গোষ্ঠীর শিপন(৪০), কামাল মিয়া(৫০), এমরান (৩০), হাবিবুল্লাহ(২৫), মরিয়ম(৩০), হোসনে আরা বেগমকে (৬৫) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।

সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারি আঙ্গুর জানান, তিনি ঘটনার খোঁজ খবর নিয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এখনও কোনও পক্ষ থানায় মামলা করতে আসেনি বলেও জানান তিনি।সূত্র::সময় নিউজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares