Main Menu

সাংবাদিক শাহাদতের ওপর হামলা : রোমান ২ দিনের রিমান্ডে

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শাহাদৎ হোসেনের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. রোমানকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (৭ জুন) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকি-আল-ফারাবী এ রিমান্ড আদেশ দেন। এ ঘটনায় হামলার শিকার হন সাংবাদিক শাহাদাৎ হোসেন প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক।

মামলার আসামি রোমান ও জুম্মান জেলা শহরের কাজীপাড়ার রউফ মিয়ার ছেলে।

শাহাদাতের পক্ষের আইনজীবী তারেকুল ইসলাম মৃধা রোমান বলেন, ‘রোমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। তবে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইনজীবী এ কে এম ফেরদৌস ও আপেল মাহমুদ রোমানের পক্ষে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।’

গত ১ জুন দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে একটি মানববন্ধনের কর্মসূচি চলাকালে সাংবাদিক শাহাদাতের ওপর হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সংবাদকর্মীরা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ ঘটনায় সাংবাদিক শাহাদাৎ হোসেন বাদী হয়ে ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী রোমান মিয়া (২৮) ও তার ভাই জেলা সৈনিক লীগ নেতা মো. জুম্মান (৩৬) সহ আরও অজ্ঞাত ৫-৬ জনকে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares