Main Menu

নবীনগরে কাজী মামুনের উদ্যোগে অসহায় ও কর্মহীনদের মাঝে নগদ অর্থ বিতরণ

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব কাজী মামুনুর রশীদের ব্যক্তিগত উদ্যোগে গরীব অসহায় কর্মহীন শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের নবীপুর বাজারে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন মৃধা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দরা জানান, জননেতা আলহাজ্ব কাজী মামুনুর রশীদের ব্যক্তিগত উদ্যোগে ও উপজেলা জাতীয় পার্টির সহযোগিতায় উপজেলার ২১টি ইউনিয়ন সহ পৌরসভার ৮শ গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ এই সহায়তা প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহীকতায় আজ নবীপুর বাজারে এই সহায়তা কার্যক্রম শুরু হলো। প্রত্যেক ইউনিয়ন থেকে শতাধিক পরিবার এই সহায়তা পাবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares