November, 2020
কসবার আড়াইবাড়ী দরবার শরীফের পীরজাদা গোলাম সারোয়ার সাঈদীর দাফন সম্পন্ন
বায়েজিদ পাঠান ঢালী প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা আড়াইবাইড়ী দরবার শরীফ এর পীরজাদা ও আইড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বাদ আছর আড়াইবাড়ী দরবার শরীফের মাঠ চত্বরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চিরশায়িত হয়েছেন। ভিডিও কনফারেন্স আইনমন্ত্রী আনিসুল হক এমপি মরহুমের প্রতি শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন । একই সাথে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কামাল উদ্দিন জাফরী,হযরত সমুন সাঈদী,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন,শোকসহ সমবেদনা প্রকাশ করেন। জানামাজ পরিচালনা করেনRead More
নাসিরনগরে অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে ১০০ সেলাই মেশিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক::‘মানুষের প্রয়োজনে আমরা’ এই শ্লোগানে নাসিরনগরে অসহায় ও দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিনামূল্যে একশো সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা সদর ইউনিয়নের ২২ জন অসহায় ও দুঃস্থ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ব্যক্তিগত অর্থায়ানে উপজেলার ১৩টি ইউনিয়নে ১০০টি সেলাই মেশিন বিতরণ করা হবে। মো. জিয়া চৌধুরীর সঞ্চলানায় সেলাই মেশিন বিতরণ অনুাষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের নিবার্হী পরিচালকRead More
নবীনগরে আগুনে ঘরসহ পুড়ে দুইটি গবাদিপশুর মৃত্যু, ৫ লাখ টাকার ক্ষতি
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাতের গভীরে একটি টিনশিড ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে ২ টি গবাদিপশুর মৃত্যু ও একটি মটরসাইকেল ও ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাশারুক উত্তর পারার সফিক মিয়ার ঘরে শুক্রবার রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক শফিক মিয়া জানান, আগুন কি অনাকাঙ্ক্ষিত কোন কারনে লেগেছে নাকি কেউ শত্রুতা করে আগুন লাগিয়েছে সে জানেনা। রাতে আনুমানিক ১২ টার দিকে মুহূর্তের মধ্যে আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। সবার চেস্টায় একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসলেও, ততক্ষণে অগ্নিকাণ্ডে তার পালিত ২ টি গবাদিপশু, একটি মটরসাইকেলRead More
নবীনগরে সংস্কৃতিকর্মী তনন হত্যার প্রতিবাদে মানব্বন্ধন অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: অবৈধভাবে সরকারি খালে বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদ করায় ব্রাহ্মণবাড়িয়ার প্রতিভাবান তরুণ কবি ও সংস্কৃতিককর্মী সৈয়দ মোনাব্বির আহামেদ তনন হত্যার প্রতিবাদে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখার উদ্যোগে মানব¦ন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় নবীনগর পৌর এলাকার জেলা পরিষদ ডাকবাংলো সড়কে অনুষ্ঠিত মানব্বন্ধনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা শাখা নোঙরের আহবায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ। সদস্য সচিব আব্দুল বাতেন সুমনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নোঙরের সভাপতি শামিম আহামেদ, সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার,Read More
কসবার মেয়র পদে জুয়েলের সমর্থনে দুই গ্রামবাসীর মত বিনিময় সভা
কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সভার মেয়র পদে আসন্ন নির্বাচনে এমরান উদ্দিন জুয়েলের সমর্থনে আড়াইবাড়ী ও বিশারাবাড়ী দুই গ্রামবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । গতকাল রাতে আড়াইবাড়ি দরবার শলীফ মসজিদ মাঠ চত্বরে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিমরে সভাপতিত্বে মতবিনিময় ও জনসমর্থন অনুষ্ঠানে বক্তব্য রাখেন; কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম আলমগীর, কসবা উপজেলা আওয়ামী লীগের সদস্য সফিকুল ইসলাম ভ’ইয়া রগুু,কসবা প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হান্নান,বিশারাবাড়ী ৪নংRead More
কসবার আড়াইবাড়ী দরবার শরীফের পীরজাদা গোলাম সারোয়ার সাঈদীর ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ার কসবা আড়াবাইড়ী দরবার শরীফ এর পীরজাদা ও আইড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী আর নেই। শুক্রবার দিবাগত রাত ৪টা ১৫মিনিটে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসারধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে কসবায় শোকের ছায়া নেমে আসে। আড়াইবাড়ি গ্রামের পৌর কাউন্সিলর আবু ছায়েদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং উপজেলার প্রতিটি মসজিদে জানাযার নামাজের সংবাদ প্রচার করেছেন। শনিবার বাদ আছর আড়াইবাড়ী দরবার শরীফ চত্বরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তিনি চিরশায়িত হবেন। তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। একই সাথে শোকসহ সমবেদনাRead More
বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে পৃথিবী হাতের মুঠে এসেছে এবং মানুষ ঘরে বসে সুবিধা পাচ্ছে: মোকতাদির চৌধুরী এমপি
মো,জিয়াদুল হক বাবু: বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও (সদর- বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন বর্তমান প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করতে হবে এবং বিজ্ঞান পৃথিবীকে প্রযুক্তির মাধ্যমে হাতের মুটে নিয়ে আসছে ।এখন মানুষ ঘরে বসে মোবাইলের মাধ্যমে সব কিছু করতে পারে।তাই শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হলে সমৃদ্ধ হবে প্রজন্ম-সুফল পাবে দেশবাসী। তিনি আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রধান অতিথিরRead More
সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান মিয়া (মিঞা ভাই) এর শয্যাপাশে পৌর মেয়র নায়ার কবির
ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক দিনদর্পণ’র প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক, সাবেক উপমন্ত্রী মরহুম আলহাজ্ব এড. হুমায়ুন কবিরের বড় ভাই, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবিরের ভাসুর, দৈনিক দিনদর্পণ’র ভারপ্রাপ্ত সম্পাদক এড. কামরুজ্জামান অপুর পিতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দৈনিক দিনদর্পণ’র উপদেষ্টামন্ডলীর সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া (মিঞা ভাই) বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শহরের পাইকপাড়াস্থ হোপ ডায়াগণস্টিক সেন্টার এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে অসুস্থ সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান মিয়া (মিঞা ভাই) কে দেখতে গতকাল শুক্রবার সকালে হাসপাতালে যান ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলাRead More
হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন চলবে
কবি তনন হত্যার প্রতিবাদে তিন সংগঠনের যৌথ শোকসভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার তরুণ কবি ও সংস্কৃতি কর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যার ১১ দিনেও হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে পরিবার ও জেলার সংস্কৃতিকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি প্রদানের দাবীতে ধারাবাহিক কর্মসূচী পালন করছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এবার কবির কলম, ঝিলমিল একাডেমি ও সোনালী সকাল সংগঠনের ব্যানারে কবি মোনাব্বিরের স্মরণে এক যৌথ শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে এই শোক সভা অনুষ্ঠিত হয়। জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার এর সভাপতিত্বে ওRead More
নবীনগর মন্দিরের চুরি যাওয়া ৮টি মূর্তি ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ::আটক ৫
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের ‘ঠাকুর বাড়ি’র প্রাচীন মন্দিরে থেকে বুধবার মধ্যরাতে গণেশ মূর্তিসহ ৮টি পিতলের মূতি চুরি যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই মূর্তি গুলি উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত ৫ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, মো. কাজল (২২), মো.নাছির উদ্দিন(২২),জসিম উদ্দিন(৩৫), হৃদয় মিয়া(১৫), রহিছ মিয়া(৩৫) সর্ব সাং ভোলাচং চৌধুরী পাড়া। আজ বৃহস্পতিবার ভোর রাতে ভোলাচং চৌধুরী পাড়ায় অভিযান চালিয়ে কাজল মিয়ার রান্না ঘর থেকে চুরি যাওয়া পিতলের মূর্তি সহ যাবতীয় মালামাল গুলি উদ্ধার করেন পুলিশ। এর আগে ঠাকুর বাড়ির শিক্ষক মানিক চক্রবর্তী গতকাল বৃহস্পতিবারRead More



















