Main Menu

কসবার আড়াইবাড়ী দরবার শরীফের পীরজাদা গোলাম সারোয়ার সাঈদীর ইন্তেকাল

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার কসবা আড়াবাইড়ী দরবার শরীফ এর পীরজাদা ও আইড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী আর নেই।
শুক্রবার দিবাগত রাত ৪টা ১৫মিনিটে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসারধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে কসবায় শোকের ছায়া নেমে আসে।

আড়াইবাড়ি গ্রামের পৌর কাউন্সিলর আবু ছায়েদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং উপজেলার প্রতিটি মসজিদে জানাযার নামাজের সংবাদ প্রচার করেছেন। শনিবার বাদ আছর আড়াইবাড়ী দরবার শরীফ চত্বরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তিনি চিরশায়িত হবেন।
তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। একই সাথে শোকসহ সমবেদনা প্রকাশ করেন;কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম,কসবা উপজেলঅ প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares