Main Menu

কসবার মেয়র পদে জুয়েলের সমর্থনে দুই গ্রামবাসীর মত বিনিময় সভা

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সভার মেয়র পদে আসন্ন নির্বাচনে এমরান উদ্দিন জুয়েলের সমর্থনে আড়াইবাড়ী ও বিশারাবাড়ী দুই গ্রামবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
গতকাল রাতে আড়াইবাড়ি দরবার শলীফ মসজিদ মাঠ চত্বরে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিমরে সভাপতিত্বে মতবিনিময় ও জনসমর্থন অনুষ্ঠানে বক্তব্য রাখেন; কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম আলমগীর, কসবা উপজেলা আওয়ামী লীগের সদস্য সফিকুল ইসলাম ভ’ইয়া রগুু,কসবা প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হান্নান,বিশারাবাড়ী ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন,পৌর কাউন্সিলর আবু ছায়েদ,হেফজু মিয়া,কাওছার মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আড়াইবাড়ী গ্রামের শিক্ষক সফিকুল ইসলাম।

দুই গ্রামের প্রায় দুইহাজার লোকের উপস্থিতিতে বক্তারা বলেন; ৪নং ওয়ার্ড আড়াবাড়ী ও বিশারাবাড়ী গ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন পৌরসভার নির্বাচনে কসবা পৌর মেয়র হিসেবে পুনরায় এমরান উদ্দিন জুয়েলকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares