November, 2020
কসবায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে লিফলেট বিতরণ
কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে । আজ সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কসবা স্টেশন অফিসার মো: আব্দুল্লাহ খালিদের সভাপতিত্বে লিফলেট বিতরণ উদ্বোধন করেন কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী। এই সময় উপস্থিত ছিলেন কসবা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফায়ার ম্যান মো: মোর্শেদ আলম, মো: মোশরাফ হোসেন,মো: ফয়সাল হোসেন ও মো:ইমরান মিয়া প্রমুখ। কসবা উপজেলার পুরাতন বাজার,কুটি বাজার,গোপীনাথপুর বাজার,নয়নপুর বাজারে অগ্নিদুর্ঘটনায় যে কোন বিপদে সংবাদ দিন,সেবা নিন এই শ্লোগানকে সামনে রেখে লিফলেট বিতরণ সহ গণসংযোগ করাRead More
আওয়ামী তথ্য প্রযুক্তি ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আলাউদ্দিনের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক:: আওয়ামী তথ্য প্রযুক্তি ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাসিরনগরের মো.আলাল উদ্দিন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের কৃতি সন্তান। তিনি বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী নেয়ামুল বশির ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আকাশকে অভিনন্দ জানিয়েছেন। এ ছাড়াও তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপিকে
নবীনগরের প্রাচীন ঠাকুর বাড়ির মন্দিরের গণেশ মূর্তিসহ ৮টি পিতলের মূর্তি চুরি
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামে ‘ঠাকুর বাড়ি’ খ্যাত স্কুল শিক্ষক মানিক চক্রবর্তীর বাড়ির দু’শ বছরের প্রাচীন মন্দিরে বুধবার মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল মন্দিরের তালা ভেঙ্গে প্রাচীন ওই মন্দির থেকে গণেশ মূর্তিসহ ৮টি পিতলের মূর্তি চুরি করে নিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলাচংয়ের বিশিষ্টজন প্রয়াত মন্তোষ চক্রবর্তীর ছোটভাই উপজেলার লাউর ফতেপুর কেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানিক চক্রবর্তী জানান, ‘আজ ভোরে বাড়িতে থাকা ২০০ বছরের প্রাচীন ওই মন্দিরের দুটি দরজা খোলা দেখতে পায় বাড়ির লোকজন। পরেRead More
নবীনগরে সাবেক এমপি এডভোকেট আবদুল লতিফের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভা ও মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নবীনগর উন্নয়নের রূপকার সাবেক এমপি এডভোকেট আবদুল লতিফের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সামনে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড: সুজিত কুমার দেবের সভাপতিত্বে প্রধাণ অতিথি ছিলেন পৌর মেয়র এড: শিব শংকর দাস। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা এড: খলিলুর রহমান, জসীম উদ্দিন আহম্মদ, কাজী ইয়াবের হাসান জামিল, নিয়াজুল হক কাজল, শফিকুর রহমান, সাংবাদিক সঞ্জয় সাহা, খাইরুল ইসলাম, হাবিবুর রহমান, যুবনেতা সামস আলম, সোওরার্দীRead More
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু পার্কের উদ্বোধন
শিশুদের বিনোদনের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে শিশু পার্ক “তিতাস” এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের শিমরাইলকান্দি এলাকায় তিতাস নদীর তীরবর্তী স্থানে পার্কটির উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও প্রমূখ। পার্কটির উদ্বোধন শেষে র্শিশুদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় শিশু ও তাদের অভিভাবকদের পদচারণায় মূখরিত হয়ে উঠে পুরো পার্কটি। প্রসঙ্গত, সরকারের ১৫ শতকRead More
শিক্ষা প্রতিষ্ঠানের ফি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তি
সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে চলতি বছরের ১৮ মার্চ থেকে এ পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া টিউশন ফি ছাড়া বাড়তি সকল ফি ফেরত দিতে নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। এ নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভূক্ত ও নন এমপিওভূক্ত সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বুধবার (১৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ(এম,পি,ও ভুক্ত ও এম,পি,ও বিহীন) শিক্ষার্থীদের কাছ থেকে টিউশনRead More
‘বীর বিক্রম’ শহীদ আবদুল মান্নানের কবর চট্টগ্রাম থেকে নবীনগরে স্থানান্তরের অনুমতি দিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ১৯৭১‘এর মহান মুক্তিযুদ্ধে ‘বীর বিক্রম’ খেতাবপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের বীর মুক্তিযোদ্ধা পুলিশের কনস্টেবল শহীদ আবদুল মান্নানের কবর অবশেষে চট্টগ্রাম থেকে তাঁর পৈত্রিক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নোয়াগ্রামে স্থানান্তরের অনুমতি দিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। গত সোমবার (৯ নভেম্বর) মন্ত্রণালয়ের উপ সচিব (প্রশাসন-১) দেবাশীষ নাগ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমোদন দেয়া হয়। এতে নবীনগর উপজেলার তার স্বজনসহ এলাকায় খুশীর আমেজ বিরাজ করছে। জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ৭ অক্টোবর পাকিস্তানি বাহিনীর এক বর্বরোচিত হামলায় অকুতোভয় সৈনিক পুলিশ কনস্টেবল আবদুল মান্নান চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখিল গ্রামে যুদ্ধরত অবস্থায়Read More
আগামী ২১ নভেম্বর পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সমর্থণে পাইকপাড়ায় মতবিনিময় সভা সফল করার লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের পাইকপাড়ায় পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবিরের বাসভবনে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৪নং ওয়ার্ডে মতবিনিময় সভা করার লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক প্রবীন ব্যক্তিত্ব মাহতাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও জেলা যুবলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান লিটনের পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজিত দাস, সাবেক পৌর কাউন্সিলরRead More
কসবায় পদবী ও বেতনগ্রেড উন্নীতকরণের দাবীতে কর্মবিরতি পালন
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পদবী ও বেতনগ্রেড উন্নীতকরণের দাবীতে কর্মবিরতি পালন। আজ সকালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কসবা উপজেলা শাখা উদ্যোগে পদবী ও বেতনগ্রেড উন্নীতকরণের দাবীতে কর্মবিরতি পালন করা হয়। কসবা উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মোতাহার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অফিস সহকারী মো: রুবেল মিয়া ও হাসিবুল ইসলাম খান। বক্তারা বলেন; মুজিব বর্ষের অঙ্গিকার বৈষম্য নিপাত যাক,কালেক্টরেট কর্মচারীরা মুক্তি পাক।
যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ব্রাহ্মণবাড়িয়ার সাতজন যুবনেতা
মোঃ তারিকুল ইসলাম সেলিমঃ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ব্রাহ্মণবাড়িয়ার সাতজন যুবনেতা স্থান পেয়েছেন। গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল নির্বাচিত হন। সম্মেলনের প্রায় এক বছর পর গত শনিবার ১৩ পদ খালি রেখে যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । এর আগে বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখRead More



















