November, 2020
সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার (মিঞা ভাই) জন্য দোয়া কামনা
সাবেক উপমন্ত্রী মরহুম আলহাজ্ব এড. হুমায়ুন কবিরের বড় ভাই, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিসেস নায়ার কবিরের ভাসুর, ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোরডটকম এর প্রকাশক সারোয়ার জাহার দিপু ও দৈনিক দিনদর্পণ’র ভারপ্রাপ্ত সম্পাদক এড. কামরুজ্জামান অপুর পিতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, দৈনিক দিনদর্পণে’র উপদেষ্টামন্ডলীর সভাপতি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান মিয়া (মিঞা ভাই) (৮০) এর শারিরিক অবস্থার অবণতি হয়েছে। বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত বর্তমানে তিনি রাজধানীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার রোগমুক্তি কামনা করে জেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে। এছাড়া পরিবারের পক্ষে থেকে জেলাবাসীRead More
প্রবাসীদের অর্থায়নে মলাইশ শ্রী শ্রী চৈতন্য রাধা মাধব নাট মন্দির উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মলাইশ- গাজীপুর গ্রামের সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে গত ২০ শুক্রবার বিকেলে শ্রী শ্রী চৈতন্য রাধা মাধব নাটমন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে। মন্দিরের জমি দাতা সর্বজন শ্রদ্ধেয় আজীবন দাতা সদস্য স্বর্গীয় শ্রী কার্ত্তিক চৌধুরী ও স্বর্গীয় শ্রী অক্ষুর মণি চৌধুরীর দানকৃত জমিতে ফিত কেটে নাট মন্দিরের শুভ উদ্বোধন করেন, শ্রী চৈতন্য রাধা মাধব মন্দিরের সম্মানীত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী প্রিয়তোষ চক্রবর্তী। মলাইশ- গাজীপুর গ্রামের বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত রেমিট্যান্সযোদ্ধা প্রবাসী ভাইদের কষ্টার্জিত নিজস্ব অর্থায়নে ও গ্রামবাসীর সার্বিক সহযোগীতায় নাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। উদ্বোধনের শুরুতে মলাইশ গাজীপুরRead More
প্রেসক্লাবে যমুনা টেলিভিশন আয়োজিত ‘চা চক্র’ অনুষ্ঠান
মফস্বলে সাংবাদিকদের খাটো করে দেখার কোন সুযোগ নেই…… আহসানুল হক আসিফ
যমুনা টেলিভিশনের কান্ট্রি এডিটর আহসানুল হক আসিফ বলেছেন, মফস্বল সাংবাদিকদের খাটো করে দেখার কোন সুযোগ নেই। মফস্বল সাংবাদিকরা প্রতিটি গণমাধ্যমের প্রাণ। তারা ২৪ ঘন্টা সংবাদের খোঁজে মাঠে কাজ করেন। তাদের পাঠানো সংবাদ মফস্বল সংবাদের পাশপাশি জাতীয় সংবাদেও স্থান পায়। শনিবার রাতে যমুনা টেলিভিশনের কান্ট্রি এডিটর আহসানুল হক আসিফ ব্রাহ্মণবাড়িয়া জেলায় আগমন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে যমুনা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো. শফিকুল ইসলাম আয়োজিত এক চা চক্র অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ এর পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আ.ফ.ম কাউছার এমরান, আল আমীন শাহীন, শেখ শহিদুল ইসলাম, সৈয়দRead More
ব্রাহ্মণবাড়িয়ায় নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় নামাজরত অবস্থায় একজন ইমামের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ফজরের নামাজ আদায়রত অবস্থায় পৌর এলাকার কুমারশীলমোড়স্থ ঐতিহ্যবাহী মদিনা মসজিদের ইমাম হাফেজ মাওলানা সুলায়মান (৫৮) ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন০। তিনি জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুড়িগ্রামের মৃত হাজী কফিল উদ্দিন মুন্সীর ছেলে। তিনি দীর্ঘ ৩৫ বছর যাবত মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। মদিনা মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, ভোরে ফজর নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি। পরে মুসুল্লীদের সাথে ফজর জামায়াতে নামাজ আদায় করা অবস্থায় ইন্তেকাল করেন। বাদ জোহরRead More
২২ নভেম্বর ২০২০ ইং সাবেক সাংসদ এডঃ লুৎফুল হাই সাচ্চুর দশম মৃত্যু বার্ষিকী
ব্রাহ্মণবাড়িয়া২৪.কম ডেস্ক:: ২২ নভেম্বর ২০২০ ইং রোজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার জনমানুষের নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ, জেলা আওয়ামীলীগ সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী। উল্লেখ্য, ২০১০ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকা গুলশানের বাসভবনে মৃত্যুবরণ করেন। লুৎফুল হাই সাচ্চু ১৯৭০-এর নির্বাচনে মাত্র ৩০ বছর বয়সে গণপরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে তিনি বাকশালের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকRead More
নবীনগরে সংস্কৃতিকর্মী তনন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
নবীনগর প্রতিনিধি। অবৈধভাবে সরকারি খালে বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদ করায় ব্রাহ্মণবাড়িয়ার প্রতিভাবান তরুণ কবি ও সংস্কৃতিককর্মী সৈয়দ মোনাব্বির আহামেদ তনন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখার উদ্যোগে পৌর এলাকার জেলা পরিষদ ডাকবাংলো সড়কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় নবীনগর উপজেলা শাখা নোঙরের আহবায়ক মিঠু সূত্রধর পলাশের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুল বাতেন সুমনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নোঙরের সভাপতি শামিম আহামেদ, সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, সাপ্তাহিক নবীনগরের কথার সম্পাদক সাংবাদিকRead More
নাসিরনগরে মসজিদে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আতুকুড়া বড়বাড়ি জামে মসজিদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহিন মিয়া (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক এসআই মইনুল ইসলাম। নিহত শাহিন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কামাল কালি গ্রামের আব্দুল কাহারের ছেলে।রোববার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের বড়বাড়ি জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. কামরুজ্জামান মামুনের পারিবারিক আতুকুড়া বড়বাড়ি জামে মসজিদে ইলেকট্রিকের কাজ করছিলো শাহিন। করোনাভাইরাসের কারণে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতেRead More
দাড়িয়াপুর আদর্শ প্রবাসী সংগঠন উদ্বোধন
মো,জিয়াদুল হক বাবু।ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন আর্তমানবতার সেবা করার লক্ষ্যে দাড়িয়াপুর আদর্শ প্রবাসী সংগঠন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এ মানবিক সংগঠনটির উদ্বোধন করা হয়। মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে এবং মো: লিমন ও উমর ফারুক শাহর যৌথ উপন্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম অলি আহমেদ, পাহাড়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান মিয়া, বিশিষ্ট সরদার হাজীRead More
প্রয়াত অ্যাডঃ আলী আজম ভূইয়া এবং অ্যাডঃ লুৎফুল হাই সাচ্চু স্মরনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৩ নভেম্বর স্মরণসভা
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান দুই সংগঠক, জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক দুই সংসদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট আলী আজম ভূইয়ার ২৪ নভেম্বর ১৯তম মৃত্যুবার্ষিকী এবং প্রয়াত অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ২২ নভেম্বর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আগামী ২৩ নভেম্বর সোমবার এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রয়াত নেতৃবৃন্দের সহকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখবেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার এক বিবৃতিতে জেলারRead More
পাইকপাড়ায় বিশাল মতবিনিময় সভায় পৌর মেয়র নায়ার কবির
আসন্ন পৌরসভা নির্বাচনে আপনাদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা পেলে মেয়র পদে দলীয় মনোনয়ন চাইব
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবিরের এর ৪নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দের মতবিনিময় সভা গতকাল শনিবার সন্ধ্যায় পূর্বপাইকপাড়াস্থ হুমায়ুন কবীর পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোস্তফা হায়দার মাহতাবের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। জেলা আওয়ামী যুবলীগের ক্রীড়া সম্পাদক মশিউর রহমান লিটনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর আলহাজ্বRead More



















