November, 2020
নবীনগরে সমবায় সুপার মার্কেটের সামনে দোকান নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে চরম উত্তেজনা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে অবস্থিত সমবায় সুপার মার্কেটের সামনের খালি জায়গায় দোকান নির্মাণকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উদ্ভুত পরিস্থিতিতে দোকান নির্মাণের বিরোধীতা করে জায়গাটি উন্মুক্ত রাখার দাবিতে একটি পক্ষ সর্বস্তরের জনগণের ব্যানারে ‘মানববন্ধন’ করার ঘোষণা দিয়। আজ বুধবার স্থানয়ি নবীনগর জেলা পরিষদ ডাকবাংলোতে সিমানা নির্ধারণের মাপযোগের জন্য মার্কেটের ম্যাপ নিয়ে বিষয়টির সুরাহা করতে কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতাকে মার্কেট নির্মানের পক্ষে বিপক্ষে অবস্থান নিতে দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামন মনির, পৌরRead More
কসবায় আমন ধান ক্রয় উদ্বোধন
কসবা প্রতিনিধি:: “মুজিব বর্ষের অঙ্গীকার কৃষকের কাছ থেকে সরাসরি ক্রয় করব আমন ধান”এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪শত ৪২ মেট্রিক টন আমন ধান ক্রয় উদ্বোধন করা হয়। আজ বুধবার বিকালে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়ন আকছিনা গ্রামে উপজেলা খাদ্য বিভাগের মাধ্যমে সরেজমিনে কৃষকের কাছ থেকে আমন দান ক্রয় করার যাত্রা শুরু করেছেন। কসবা উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম প্রধান অতিথি হিসেবে আমন ধান ক্রয় উদ্বোধন করেন। এই সময় উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ নুর আলী,কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন। কসবাRead More
বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান মিয়ার (মিঞা ভাই) দাফন সম্পন্ন
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, দৈনিক দিনদর্পণে’র উপদেষ্টামন্ডলীর সভাপতি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান মিয়ার (মিঞা ভাই) দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার জোহর নামাজের পর শেরপুর ঈদগাহ মাঠে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় সম্মাননা শেষে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি। জানাজার নামাজে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারীRead More
মাদক ব্যবসা বন্ধে পুলিশ বদ্ধ পরিকর : অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন
বিজয়নগর প্রতিনিধি।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন বলেন, বর্তমান প্রজন্মকে শিক্ষায় উৎসাহিত করতে হবে এবং মাদক থেকে দূরে রাখতে হবে। পুলিশ মাদক ব্যবসা ও দাঙ্গা বন্ধ করতে বদ্ধ পরিকর। এলাকায় কোন মাদক ব্যবসায়ী ও দাঙ্গাবাজদের থাকতে দেওয়া হবেনা এবং যে কোনো সময় পুলিশকে জনগনের প্রয়োজন হলে সরাসরি থানায় চলে যাবেন কোন দালালের কাছে যাবেননা। পুলিশ আপনাদের সেবা দিতে প্রস্তুত। আজ মঙ্গলবার বিকালে ইসলামপুর বাজারে ইসলামপুর ফাড়ি পুলিশের ইনচার্জ ওসি আ,স,ম আতিকুর রহমানের বিদায় সংবর্ধনা ও নবাগত কাঞ্চন কুমার সিংহকে বরন অনুস্টানে তিনি এসব কথা বলেন। কমিউনিটি পুলিশের সভাপতি কাজীRead More
স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের প্রধান সমন্বয়ক হুমায়ুন রশিদের বদলী ও গ্রেড উন্নয়নের দাবীতে নাসিরনগরে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের দাবি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক হুমায়ুন রশিদকে অন্যায় ভাবে বদলীর প্রতিবাদ ও গ্রেড উন্নয়নের দাবীতে নাসিরনগর প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুর দুইটার দিকে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট এসোসিয়েশন নাসিরনগর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট এসোসিয়েশনের নাসিরনগর শাখার আহবায়ক সফিউল আলম বক্তব্যে বলেন, ১৯৯৮ সালে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীশেখ হাসিনা ঘোষণা করেন স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন আপগ্রেড করা হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজো তা বাস্তবায়ন করা হয়নি। আমরা প্রধানমন্ত্রীর ওয়াদার বাস্তবায়ন চাই। আলমাস উদ্দিনের সঞ্চালনায় মানবন্ধনেRead More
সরাইলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে “কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রপ্ত) ফারজানা প্রিয়াংকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাহিদ খালিদ জামিল খানের সδালনায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ স্বাগত বক্তব্য রাখেন সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বক্তব্য রাখেন সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, এসময় উপস্থিত ছিলেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়েরRead More
কসবায় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের মানববন্ধন
কেন্দ্রীয় কমিটির ঘোষণা মোতাবেক ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার স্বাস্থ্য সহকারী মোহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরীকে বিনা অপরাধে পঞ্চগড় তেতুলিয়া বদলি করার প্রতিবাদে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক সম্মিলিত পরিষদ কসবা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। আজ দুপুরে কসবা উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কসবা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু সামাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, সংগঠনের সাধারণRead More
এড.আলী আজম ভূঞা ও এড.লুৎফুল হাই সাচ্চু অপরিসীম ত্যাগ আর দায়িত্বশীলতার মাধ্যমে চরম দু:সময়ে আওয়ামীলীগকে সংগঠিত ও নেতৃত্ব দিয়েছেন—বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরা গোকুলনগর ক্যাম্পের ইনচার্জ,জেলার প্রবীণতম আইনজীবি এড.হামিদুর রহমান বলেছেন,এড.আলী আজম ভূঞা ও এড.লুৎফুল হাই সাচ্চু ছিলেন মহান মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়ার প্রধানতম সংগঠক। রাজনীতিতে তারা ছিলেন সততা,সাহস আর ন্যায়পরায়নতার উজ্জল আদর্শ। এড.আলী আজম ভূঞা ও এড.লুৎফুল হাই সাচ্চু অপরিসীম ত্যাগ আর দায়িত্বশীলতার মাধ্যমে চরম দু:সময়ে আওয়ামীলীগকে সংগঠিত ও নেতৃত্ব দিয়েছেন। তিনি গতকাল সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধের সংগঠক,জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এড.আলী আজম ভূঞা ও এড.লুৎফুল হাই সাচ্চুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় প্রধান বক্তার বক্তব্যেRead More
সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া (মিঞা ভাই) আর নেই
সাবেক উপমন্ত্রী মরহুম আলহাজ্ব এড. হুমায়ুন কবিরের বড় ভাই, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিসেস নায়ার কবিরের ভাসুর, ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোরডটকম এর প্রকাশক সারোয়ার জাহার দিপু ও দৈনিক দিনদর্পণ’র ভারপ্রাপ্ত সম্পাদক এড. কামরুজ্জামান অপুর পিতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, দৈনিক দিনদর্পণে’র উপদেষ্টামন্ডলীর সভাপতি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান মিয়া (মিঞা ভাই) (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজধানীর উত্তরায় হাইকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী,Read More
পারিবারিক সিন্ডিকেটে বেপরোয়া নাসিরনগরের দলিল লেখক সালাউদ্দিন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. সালাহউদ্দিন সরকার (সনদ নং-৫১) প্রায় দশ বছর ধরে নিজস্ব সিন্ডিকেটের প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। জানা গেছে, দলিল লেখক মো. সালাহউদ্দিন সরকারের অপকর্মে সহায়তা করছেন পারিবারিকভাবে গড়ে তোলা সিন্ডিকেটের সদস্য তারই বাবা দলিল লেখক নুরুল হোসেন, বড় ভাই স্ট্যাম্প ভেন্ডার কুতুবউদ্দিন, বোন নকল নবিশ জাহানারা আক্তার, দলিল লেখকের সহকারী আপন ছেলে মোসলেমউদ্দিন। অভিযোগ রয়েছে, সাধারণ দলিল লেখকদের জিম্মি করে তার ভাই স্ট্যাম্প ভেন্ডার কুতুব উদ্দিনের কাছ থেকেRead More



















