November, 2020
ব্রাহ্মণবাড়িয়ায় -৯১ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত
গত শুক্রবার দিনভর ব্রাহ্মণবাড়িয়ায় এএসসি-৯১ ব্যাচের শিক্ষার্থীরা জেলা পরিষদ অডিটরিয়ামে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মিলন মেলায় মিলিত হয়। সকাল ৯টায় শীতের পিঠাপুলি উৎসবের মধ্য দিয়ে মিলন মেলা শুরু হয়। কোরান তেলাওয়াত ও গীতা পাঠ শেষে ৯১ সালের বন্ধুদের মাঝে যে সকল বন্ধু মৃত্যুবরণ করেছেন তাদের স্মরনে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ৯১ ব্যাচের বন্ধু সিও অফিস জামে মসজিদের খতিব মাও.কামাল উদ্দিন। পরে সকাল ১০টায় মিলন মেলার আহবায়ক ক্যাপ্টেন জয়নাল আবেদীন অনুষ্ঠান উদ্বোধন করেন। কেক কাটায় অংশ নেন ৯১ব্যাচের মেয়ে বন্ধুদের মধ্যে নূরRead More
ঢাকায় মাদ্রাসা ছাত্রদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
ঢাকায় মাদ্রাসা ছাত্রদের উপর পুলিশের হামলা-গ্রেফতার ও আল্লামা মামুনুল হককে চট্টগ্রামে ছাত্রলীগের প্রতিহতের ঘোষণার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। এ ঘটনার শুক্রবার সন্ধ্যা থেকে বিপুল সংখ্যক কওমী মাদ্রাসার ছাত্ররা জেলা শহরের প্রধান সড়ক টি,এ রোড অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় শহরের প্রধান সড়কে যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক ব্যানার ও ফেস্টুনে অগ্নি সংযোগ করে। এসময় থানাব্রীজের সামনে এক প্রতিবাদ সভায় বক্তারা আগামী ৩ ঘন্টার মধ্যে গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
নাট্যব্যক্তিত্ব আলী যাকের মারা গেছেন
সাংস্কৃতিব ব্যক্তিত্ব ও বরেণ্য অভিনেতা আলী যাকের মারা গেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টা ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। এর আগে গত ১৭ নভেম্বর কার্ডিয়াক জটিলতা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি। পরে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি পাওয়া যায়। আলী যাকেরের মৃত্যুর খবর নিশ্চিত করে ছেলে ইরেশ যাকের ফেসবুকে এক পোস্টে লিখেন, ‘চার বছর ক্যান্সারের সাথে যুদ্ধের পর বাবা আজকে সকাল ৬টা ৪০ মিনিটে চলে গেল। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। উনি যে-ই দোয়া এবং ভালোবাসা পেয়েছেন তার জন্যRead More
আখাউড়ায় কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে মাস্ক বিতরণ
কসবা প্রতিনিধি:: ‘ভূল করেও এমন ভূল করবনা, মাস্ক ছাড়া ঘরের বাহির হবো না’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেবামূলক কার্যক্রমের অংশ হিসাবে কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে প্রায় ২হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত আখাউড়া পৌরশহরে সড়ক বাজারের বিভিন্ন রাস্তায় চলমান পথচারী, রিক্সা, সিএনজি এবং অটো রিক্সার চালক ও যাত্রীদের মধ্যে এই মাস্ক বিতরণ করা হয়। সাধারণ মানুষকে করোনা মহামারী থেকে বাচাতে মাস্ক বিতরণ ছাড়াও নানা রকম স্বাস্থ্য সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান সংগঠনের নেতৃত্ব প্রদানকারী সাংবাদিকরা। এ সময় সংগঠনেরRead More
নবীনগরে ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ:: একজন আটক
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একই ছড়া গ্রামে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার নাটঘর ইউনিয়নের একইছড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। গতকাল বুধবার সকালে একইছড়া গ্রামের এঘটনা ঘটে। সূত্রে জান যায়, গতকাল বুধবার আনুমানিক সকাল ৭টার দিকে প্রতিদিনের মতো ওই স্কুল ছাত্রী এলাকার রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় কথার ফাঁদে ফেলে লাম্পট তারিকুল গ্রামের নির্মানাধীন একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। পরে সেখনে তাকে জোর পূর্বক ধর্ষণ করতে থাকে। এলাকার পথচারিরা চলাচলরত অবস্থায় বিষয়টি টের পেয়ে তারিকুলকে বিবস্ত্রRead More
কলেজপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত আরও এক
ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন তিনতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন পৌর এলাকা ভাদুঘরের জালু মিয়ার ছেলে। এই ঘটনায় হৃদয় (১৭) নামের আরও এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে। মাইনুদ্দিনের ভাই মাসুম মিয়া জানান, জেলা শহরের কলেজপাড়ায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদের ঢালাই দিতে মাইনুদ্দিন সহ শ্রমিকরা কাজ করছিলেন।বৃহস্পতিবার দুপুরের ছাদের রড বিছানোর সময় পাশের বিদ্যুতের খুঁটিতে স্পৃষ্ট হয়। এসময় রড হাতে থাকা মাইনুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার সাথে থাকা হৃদয় আহত হয়।Read More
হার্ট অ্যাটাক : মৃত্যুর কোলে ঢলে পড়লেন ম্যারাডোনা
মাত্র কয়েকদিন আগেই রক্তক্ষরণজনিত কারণে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। কয়েকদিন হাসপাতালে থাকার পর ডাক্তাররা তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই আজ হার্ট অ্যাটাক করলেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। যেখান থেকে আর ফিরলেন না তিনি। মৃত্যুর কোলে ঢলে পড়লেন। বিশ্বের কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন এই ফুটবল মহানায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। ১৯৮৬ সালের বিশ্বকাপে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জিতিয়েছিলেন ম্যারাডোনা। ১৯৯০ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। সেবার জার্মানির কাছে হেরে শিরোপা হাতছাড়া করতে হয় তাকে। এছাড়া ইউরোপিয়ান ফুটবল ইতালিয়ান ক্লাব নাপোলির অবিসংবাদিত কিংবদন্তিRead More
বিজয়নগরে বাস ও ট্রাক্টরের সংঘর্ষে ৩ জন নিহত
মো,জিয়াদুল হক বাবু।বিজয়নগরে আজ বুধবার সন্ধ্যার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রামপুরে এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এ ৩ জন নিহত হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছে । নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে আক্তার হোসেন (৫০), মৃত সোলমান মিয়ার ছেলে রমজান মিয়া (৬০) ও মৃত হাবিবুল্লা মিয়ার ছেলে শহীদুল্লা (৩০)। হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ রাজ্জাক মিয়া জানান, সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাওয়ার টিলারের তিন আরোহী মারা যান। এ দুর্ঘটনায় বাসের পাঁচজন যাত্রীRead More
অ্যাড. কামরুজ্জামান অপু’র পিতা’র মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের শোক
ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাড. কামরুজ্জামান অপু’র পিতা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক পরিচালক, দৈনিক দিনদর্পন পত্রিকার উপদেষ্টামন্ডলীর সভাপতি বিশিষ্ট শালিসকারক ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান মিয়া (মিঞা ভাই) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেন এবং সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রাজন আহমেদ পিয়াস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোকRead More
নবীনগরে উপমহাদেশের প্রখ্যাত দানবীর মহেশ ভট্টাচার্যের বসতভিটা রক্ষায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে উপমহাদেশের প্রখ্যাত দানবীর মহেশ ভট্টাচার্যের বসতভিটা রক্ষায় অবশেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে বিটঘরে অনুষ্ঠিত ওই সমাবেশ শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে গৃহনির্মাণ প্রকল্পস্থলে যান। সেখানে মহেশ ভট্টাচার্যের সম্পতিতে সরকারের ৩২টি ঘর নির্মাণের কাজ বন্ধ রাখার জোর দাবি জানান বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা গৃহনির্মাণের কাজ বন্ধ করে দেন। এদিকে উদ্ভূত পরিস্থিতি ও জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর একাধিক আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দুপুরে বিটঘরের গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ আহমেদ রাসেল, নবীনগরেরRead More



















