Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় -৯১ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

গত শুক্রবার দিনভর ব্রাহ্মণবাড়িয়ায় এএসসি-৯১ ব্যাচের শিক্ষার্থীরা জেলা পরিষদ অডিটরিয়ামে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মিলন মেলায় মিলিত হয়। সকাল ৯টায় শীতের পিঠাপুলি উৎসবের মধ্য দিয়ে মিলন মেলা শুরু হয়। কোরান তেলাওয়াত ও গীতা পাঠ শেষে ৯১ সালের বন্ধুদের মাঝে যে সকল বন্ধু মৃত্যুবরণ করেছেন তাদের স্মরনে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ৯১ ব্যাচের বন্ধু সিও অফিস জামে মসজিদের খতিব মাও.কামাল উদ্দিন। পরে সকাল ১০টায় মিলন মেলার আহবায়ক ক্যাপ্টেন জয়নাল আবেদীন অনুষ্ঠান উদ্বোধন করেন। কেক কাটায় অংশ নেন ৯১ব্যাচের মেয়ে বন্ধুদের মধ্যে নূর মাসুদা দিনা,হামিদা বেগম, ইয়াসমিন আক্তার বিনা, সুফিয়া সম্পা, তাসলিমা বেগম প্রমুখ। ২৯ বছর পর সবাই একে অপরকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে নিজ নিজ পরিচয় দেন। ৯১এর ব্যাচের বন্ধুদের মধ্যে কানেক্টিভিটি রাখতে ওয়েবসাইট উদ্বোধন করা হয়। দুপুরের খাবারের পর স্কুল জীবনের স্মৃতিচারণ, বিনোদন পর্ব ও র‌্যাফেল ড্র এর ১০ বন্ধুকে পুরষ্কার দেয়া হয়। রাত ৯টায় মিলন মেলার সমাপ্ত করা হয়। অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্নস্থানে কর্মরত ৯১ ব্যাচের বন্ধুরা বৃহষ্পতিবার ও শুক্রবার ভোরে এসে অনুষ্ঠানস্থলে হাজির হয়। রাত প্রায় ৯টায় মিলন মেলার সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যাংকার মাকসুদুল ইসলাম শিপন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares