Main Menu

May, 2020

 

ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী এমদাদুল হক ভূইয়ার উদ্যোগে ৫৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী নির্দেশনায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া খেটেখাওয়া মানুষ, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সহায়তা দিয়েছেন আমেরিকা প্রবাসী ও আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর (উত্তর) সাবেক সভাপতি এমদাদুল হক ভূইয়া। বুধবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ বাজারে ৫৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তার এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য শাহীন ভূইয়া বাবু । এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমানRead More


নাজাত সমাজকল্যান সংগঠনের উদ্যোগে ২৭০ পরিবারের মাঝে ঈদ খাদ্যসমাগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ‘নাজাত সমাজকল্যান সংগঠন’ এর উদ্যোগে ২৭০জন কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল পৌনে চারটার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামের সাবেক ইউপি সদস্য তাজুল ইসলামের বাড়িতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে নরসিংসার গ্রামের সামাজিক সংগঠন নাজাত সমাজকল্যান সংগঠনের উদ্যোগে কর্মহীন, সুবিধাবঞ্চিত ও দুস্থদের মাঝে ঈদ উপলক্ষে ঈদের খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। সংগঠনের সদস্যরা গ্রামের কর্মহীন, অসহায় ও দুস্থদের খুঁজে খুঁজে বের করে ২৭০জনের তালিকা প্রস্তুত করেন। ঈদের খাদ্যসামগ্রী বিতরনের সময় প্রধান অতিথি ছিলেনRead More


ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ত্রাণ বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর অনুপ্রেরণায় এবং বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন হয়ে পড়া শতাধিক নারী-পুরুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা যুবলীগ। মঙ্গলবার দুপুরে শহরের আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ মাঠে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার উপস্থিত থেকে এসব ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানূর ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামRead More


জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আজাদ’র উদ্যোগে নবীনগরে খাদ্য সামগ্রী বিতরণ শুরু

ব্রাহ্মণাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আবুল হোসেন আজাদ’র নিজের ও জেলা পরিষদের অনুদানে কর্মহীন ও হতদরিদ্র ৭’শ পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী ও মানবিক সহায়তার অংশ হিসাবে মঙ্গলবার সকালে ১৭০টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল ও বিদ্যাকুট ইউনিয়নের বিভিন্ন গ্রামে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে এই খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে। স্থানীয় আবদুর রাজ্জাক স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া চেয়ারম্যান শফিকুল আলম এম.এসসি। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামেরRead More


নবীনগরে কর্মহীন জনসাধারণের মাঝে আ’লীগ নেতা মোর্শেদ কামালের খাদ্য-সামগ্রী  বিতরণ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামালের অসহায় কর্মহীন জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী  বিতরন করেছেন। আজ মঙ্গলবার নবীনগর সদরের  উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্কুল মাঠে ৩ নং ওয়ার্ডে তালিকা প্রাপ্ত অসহায়দের মাঝে বিতরণ করে উদ্বোধন এবং প্রতিটি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে ইউনিয়নে পৌঁছে দেয়া হয়।  এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, মুক্তিযুদ্ধা গিয়াসউদ্দিন, কাউন্সিলর গণি চাঁন মকসুদ, যুবলীগের সভাপতি শামস্ আলম,যুবলীগেরRead More


কসবায় লন্ডন প্রবাসী তাজুল ইসলামের ৩শত পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান

কসবা প্রতিনিধিঃ করোনা মহামারিতে “মানুষ মানুষের জন্য ” শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িযার কসবার গোপীনাথ পুর গ্রামের লন্ডন প্রবাসী খন্দকার তাজুল ইসলামের নিজ অর্থায়নে ৩শত হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন। আজ মঙ্গলবার দুপুরে কসবা উপজেলা গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় মাঠে তাজুল ইসলামের পরিবারের সদস্যসহ গ্রামের ব্যক্তিবর্গরা খাদ্য সামগ্রী  তুলে দেন হতদরিদ্রদের মাঝে। এই সময় শাহআলম মেম্বার,জহিরুল ইসলাম, মাইনুল ইসলাম,সফিকুল ইসলাম,মোঃজাহাঙ্গীর আলম,মশিউর রহমান মিথুন,তরিকুল ইসলাম,খন্দকার ফজলুল হক,খন্দকার ইদ্রিছসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


কসবা উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যপরিষদের পক্ষ থেকে কর্মহীনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন

কসবা প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যপরিষদের পক্ষ থেকে কসবা পৌরসভা সহ উপজেলার ১০ ইউনিয়নের ১হাজার কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী খাসার চাল, দুধ, সেমাই, তৈল, কিসমিচ বিতরন করা হয়েছে। আজ সোমবার দুপুরে কসবা উপজেলা সদরের খারপাড়ায় ত্রান বিতরণ কাজের উদ্বোধন করেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মো: শরিফুল ইসলাম। এসময় এসময় কসবা পৌর বিএনপির সভাপতি আলী আশরাফ,আনোয়ার হোসেন, ফেরদৌস, মেহেদী হাসান রুবেল, জাহাঙ্গীর আলম,মোহন, আপেলসহ ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যপরিষদের নেতৃবৃন্দ মুঠো ফোনে ব্রাহ্মণবাড়িযা ২৪কে জানান, যারা বৈশ্বিক করোনার প্রভাবে কর্মহীনদের পাশে জাতীয়তাবাদীRead More


চাল আত্মসাতের অভিযোগে বিজয়নগরের এক ইউপি সদস্য বরখাস্ত

মো,জিয়াদুল হক বাবু::  ১৮ বস্তা চাল আত্মসাতের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ মেম্বারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত হওয়া মেম্বার হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউপি’র ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার মোছা. নিলুফা খাতুন। এ নিয়ে দেশে ৫৯ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২০ জন ইউপি চেয়ারম্যান, ৩৬ জন ইউপি মেম্বার, একজন জেলা পরিষদ সদস্য ও দুইজন পৌরসভার কাউন্সিলর।


সরকারি নির্দেশ না মানায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই লক্ষাধিক টাকা জরিমানা

সরকারি নির্দেশাবলী ভঙ্গ করে ব‍্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, বিনা কারণে বাইরে ঘুরে বেড়ানো এবং সামাজিক দূরত্ব না মেনে গণজমায়েত করার অপরাধে আজও ৬৩ জনকে সর্বমোট ২,১০,২৫০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার জেলার ৯টি উপজেলায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় তাদের সাথে ছিলে বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


ব্রাহ্মণবাড়িয়ায় জনচলাচলের স্থান ও রাস্তার পাশে ঘুড়ি উড়ানো নিষিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় জনচলাচলের স্থান ও রাস্তার পাশে ঘুড়ি উড়ানো নিষিদ্ধ করেছে প্রশাসন। সোমবার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন স্বাক্ষরিত আদেশে এ গণ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জনা জানানো যাচ্ছে ঘে, ইদানিং ব্রাক্ষণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে ব্যাপকহারে ঘুড়ি উড়ানোর প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। ফলশ্রুতিতে ছিড়ে যাওয়া সুতাসহ ঘুড়ি পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে পতিত হওয়ার কারণে চলাচলরত লোকজন আহত হওয়াসহ একাধিক দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বিভিন্ন স্থানে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে মর্মে খবর পাওয়া যাচ্ছে। উল্লেখ্য যে, অতীতে এ ধরণের প্রতিযোগিতাকে কেন্দ্র করে অনাকাঙ্খিত পরিস্থিতিRead More


This site is protected by wp-copyrightpro.com