May, 2020
করোনার উপসর্গ নিয়ে যুব উন্নয়ন কর্মকর্তার মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবু আবেদ মো. আইউবের (৫১) মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় হলেও তিনি পরিবারের সঙ্গে ঢাকার রামপুরায় থাকতেন তিনি। বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি বলেন, ১৬ মে সন্ধ্যায় জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আবেদ। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা সেটি এখনও নিশ্চিত না।Read More
নবীনগরে জাতীয় পার্টির পক্ষ থেকে হাজী মামুনুর রশিদের ত্রাণ সামগ্রী বিতরন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ঈদকে সামনে রেখে জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব কাজী মো.মামুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তার নিজ এলাকার কর্মহীন অসহায় মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। সোমবার সারা দিন ব্যাপী নবীনগর পেরৈসভা সহ উপজেলার পাঁচ হাজার দুই শত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। জানা যায়, আলহাজ্ব কাজী মো.মামুনুর রশিদ প্রতিবছর ঈদকে সামনে রেখে তার ব্যাক্তিগত উদ্যোগে এলাকাবাসীকে নানাভাবে সহায়তা করেন। তারই ধারাবাহিকতায় সোমবার দুপুরে জেলা পরিষদ ডাকবাংলো থেকে উপজেলার পাঁচ হাজার দুইশত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিলি করেন। ত্রাণ সহায়তাকালেRead More
নবীনগরের নাম শুনলে থুতু দেয় বিশ্ববাসী, বক্তব্যে উপজেলায় তোলপাড়
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: সারা বিশ্ব আজ নবীনগরের নাম শুনলে ‘থুতু’ দেয়’ শিক্ষা সাহিত্য সংস্কৃতির পাদপীঠ খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাকে নিয়ে আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার জাকির আহাম্মদ শনিবার এমন অশোভন মন্তব্য করায় ফেসবুকে এখন নিন্দার ঝড় বইছে। ব্যারিস্টার জাকির ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগেরর শিক্ষা বিষয়ক বিষয়ক সম্পাদক। তিনি শনিবার বিকালে নবীনগরের লাউর ফতেপুর গ্রামে তাঁর নামে স্থাপিত ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ প্রাঙ্গণে সম্প্রতি আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় নবীনগরের সামগ্রিক বিষয় নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এক পর্যায়ে ওই মন্তব্য করেন। পরে এ বিষয়ে তিনি ভুল বুঝতে পেরেছেন এবং কথাটিRead More
কসবায় গ্রামীণ ব্যাংকের খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ বিতরণ
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি শাখা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করা হয়। আজ দুপুরে কসবার কুটি গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জোনাল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক কসবা এরিয়া ম্যানেজার সৈয়দ আবুল মাসুদ,কসবা প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, কুটি শাখার ব্যবস্থাপক উজ্জল কুমার, মোবারক হোসেন ও মামুনুল হক প্রমুখ। প্রত্যেকে ৩০কেজি চাউল,৪কেজি ডাল,২লিটার তেল,৪কেজি পেয়াজ,৮ কেজি আলু,২কেজি লবন,৪পিচ সাবান ও নগদ ৬শত টাকা করে প্রতিজনকে প্রদান করা হয়। কুটি শাখায ২য় ও ৩য় দফায়Read More
এবার বিজয়নগরে প্রধানমন্ত্রীর উপহারের তালিকায় ইউপি সদস্যদের নাম্বার!
ব্রাহ্মণবাড়িয়ায় হতদরিদ্রদের জন্য সরকারের দেয়া বিশেষ ওএমএস সুবিধায় জেলা আওয়ামী লীগের ধর্ণাঢ্য এক নেতার ‘ভাগ বসানোর’ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকায় ফোন নাম্বার উঠেছে একটি ইউনিয়ন পরিষদের দু’জন সদস্যের। উপহারের জন্য করা তালিকায় উপকারভোগীদের নামের পাশে জেলার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের একজন পুরুষ ও একজন নারী সদস্যের (মেম্বার) নাম্বার দেয়া হয়েছে। এতে করে উপকারভোগীর বদলে ওই ইউপি সদস্যদের নম্বরেই যাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ঈদ উপহার হিসেবে নগদ দুই হাজার ৫০০Read More
সরাইলে নিখোঁজের ৪দিন পর খাল থেকে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া ইসলামাবাদ নামক স্থানে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোর বাড়িউড়া আব্দুল্লাহ পাড়া এলাকার সাব্বির মিয়ার ছেলে, কবির মিয়া (১৮)। পুলিশ ও নিহতের বাবা জানায়, গত ১৪ মে বৃহস্পতিবার রাত থেকে তার ছেলে কবির মিয়া কে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোজাখুজি করে কোথাও না পেয়ে ১৭ মে সরাইল থানায় সাধারণ ডায়েরি করেন। নিহত কিশোর পিকআপ ভ্যান চালক ছিল বলে জানায় তার পরিবার। সোমবার সকালে স্থানীয়রা ইসলামাবাদ (লাওয়ার খাল) নামক স্থানে একটি লাশ দেখতে পেয়ে সরাইল থানা পুলিশকেRead More
নাসিরনগরে ২৪ ঘন্টায় নদী ও পাট ক্ষেত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার
নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদী ও পাট ক্ষেত থেকে দুই দিনে দুই ব্যক্তির লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। রোববার বিকাল ৫টার সময় লঙ্গন নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) ও সোমবার ১২টার সময় বলভদ্র নদীর কাছে পাট ক্ষেত থেকে মোহন লাল সরকার নামে(৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের পাশে লঙ্গন নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় অর্ধগলিত ওই লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা উদ্ধারকৃত মৃতদেহটি প্রায় ৬ দিনRead More
বাঞ্ছারামপুরে খুনের ঘটনায় অভিযুক্ত যুবক বন্দুকযুদ্ধে নিহত, ৫ পুলিশ আহত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মামাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত মোঃ সুজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। রবিবার রাতে উপজেলার ভেলানগর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুনের ঘটনায় গ্রেফতারকৃত ৬ মামলার আসামী সুজনের দেওয়া তথ্য মতে ওই দিন রাতে তার সহযোগীদের ধরতে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারের জন্য তাকে নিয়ে ভেলানগর গ্রামের একটি বাগানে যায়। সেখানে সুজনের সহযোগীরা বসে আড্ডা দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালালে পুলিশও গুলি চালায়। উভয় পক্ষে গুলি বিনিময়ের সময় সুজন পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এর উদ্বোধন
গত ১৭ মে ২০২০ খ্রিঃ রোববার সকাল ১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাছিহাতা ইউনিয়ন শিক্ষা পল্লী হিসাবে খ্যাত চিনাইর গ্রামে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস এর প্রদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ২৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের মাননীয় এমপি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এইচ এম মাহবুব আলম, সহ-সভাপতি এম আলম ভুইয়া, যুগ্ন-সম্পাদক আজাদRead More
মার্কেট খোলা রাখায় ক্রেতা-বিক্রেতাসহ ১০৮ জনকে প্রায় ২ লক্ষ ৮৩ হাজার টাকা জরিমানা
রবিবার সরকারি নির্দেশাবলী ভঙ্গ করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, বিনা কারণে বাইরে ঘুরে বেড়ানো এবং সামাজিক দূরত্ব না মেনে গণজমায়েত করার অপরাধে ১০৮ জনকে সর্বমোট ২,৮৩,৪৯০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জেলার ৯টি উপজেলায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় তাদের সাথে ছিলে বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।



















