মার্কেট খোলা রাখায় ক্রেতা-বিক্রেতাসহ ১০৮ জনকে প্রায় ২ লক্ষ ৮৩ হাজার টাকা জরিমানা
[Web-Dorado_Zoom]

রবিবার সরকারি নির্দেশাবলী ভঙ্গ করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, বিনা কারণে বাইরে ঘুরে বেড়ানো এবং সামাজিক দূরত্ব না মেনে গণজমায়েত করার অপরাধে ১০৮ জনকে সর্বমোট ২,৮৩,৪৯০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জেলার ৯টি উপজেলায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
এসময় তাদের সাথে ছিলে বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
(Next News) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এর উদ্বোধন »



















