Main Menu

নবীনগরে কর্মহীন জনসাধারণের মাঝে আ’লীগ নেতা মোর্শেদ কামালের খাদ্য-সামগ্রী  বিতরণ

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামালের অসহায় কর্মহীন জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী  বিতরন করেছেন।
আজ মঙ্গলবার নবীনগর সদরের  উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্কুল মাঠে ৩ নং ওয়ার্ডে তালিকা প্রাপ্ত অসহায়দের মাঝে বিতরণ করে উদ্বোধন এবং প্রতিটি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে ইউনিয়নে পৌঁছে দেয়া হয়।  এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, মুক্তিযুদ্ধা গিয়াসউদ্দিন, কাউন্সিলর গণি চাঁন মকসুদ, যুবলীগের সভাপতি শামস্ আলম,যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন ও স্থানীয়  নেতৃবৃন্দরা।
এসময় আওয়ামীলীগ নেতা কাজী মোর্শেদ হোসেন কামাল জানান, দেশে যতবড়ই মাহামারি আসুক বঙ্গবন্ধুর সোনার বাংলায় যতদিন রাষ্ট্র নায়ক শেখ হাসিনা নেতৃত্ব দিবেন ততদিন কেউ অভোক্ত থাকবেনা।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares