Main Menu

চাল আত্মসাতের অভিযোগে বিজয়নগরের এক ইউপি সদস্য বরখাস্ত

[Web-Dorado_Zoom]

মো,জিয়াদুল হক বাবু::  ১৮ বস্তা চাল আত্মসাতের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ মেম্বারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত হওয়া মেম্বার হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউপি’র ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার মোছা. নিলুফা খাতুন।

এ নিয়ে দেশে ৫৯ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২০ জন ইউপি চেয়ারম্যান, ৩৬ জন ইউপি মেম্বার, একজন জেলা পরিষদ সদস্য ও দুইজন পৌরসভার কাউন্সিলর।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares