Main Menu

May, 2020

 

নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার স্মৃতি সংসদের উদ্যোগে কর্মহীন অসহায় ও দুস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের সামাজিক সংগঠন মরহুম জহিরুল হক খসরু মাস্টার স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে নবীনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শতশত কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও বিভিন্ন মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ৫কেজি চাল, ১ কেজি চিনি, ১কেজি ডাল, ১টি সেমাই ও ১টি দুধের ডিবি দেওয়া হয়। সংগঠনের প্রধান সমন্বয়ক মো. রিফাতুল হক এর সার্বিক তত্ত্বাবধানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ সামগ্রী বিতরণ করা হয়, তারই অংশ হিসেবে বুধবার দুপুরে নবীনগরRead More


বিজয়নগরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বিজয়নগর সংবাদদাতা :: আজ বৃহষ্পতিবার বিকালে বিজয়নগরে ট্রাক্ট ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে পিকআপ চালক রাজিব (২৫) নিহত হয়েছে ।সে ঢাকার ডেমরা এলাকার আজিজুর রহমানের ছেলে । পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, আজ বৃহষ্পতিবার বিকাল ৩ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বিরপাশা বাসস্টপিছের সামনে সিলেট গামী সিলেট গামী পিকআপ ভ্যানের সাথে ঢাকাগামী পাথরবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে পিকআপ চালক রাজিব নিহত হয়েছে। এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি তদন্ত আ,স,ম আতিকুর রহমান জানান, বিকালে ঢাকা সিলেট মহাসড়কের বিরপাশায় সিলেট গামী পিকআপ ভ্যান ও ঢাকা গামী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক রাজিব নিহত হয়Read More


নবীনগরের জিনোদপুর ইউনিয়নে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নবীনগরের উদ্যোগে উপজেলার জিনোদপুর ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ ও শতাদিক কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়। নবীনগরের তিনটি ইউনিয়নের কৃষক এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর বিজ্ঞানীগণ আধুনিক পদ্ধতিতে আউশ ধান উৎপাদন ও বীজ সংরক্ষণ বিষয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় বিজ্ঞানীরা আউশ মৌসুমের স্বল্প জীবনকালীন জাত বিনাধান-১৯ ও বিনাধান-২১ এর চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। বক্তরা বলেন স্বল্প জীবনকালীন ধানের সঠিক ফলন পাওয়ার জন্য ২২-২৫Read More


আমফান ধ্বংস করে দিলো পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা

পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ে সব তছনছ করে দিলো আমফান। এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গিয়েছে। প্রচুর এলাকা বিচ্ছিন্ন। পশ্চিমবঙ্গ বিপর্যস্ত। রাজ্যের বিস্তীর্ণ এলাকা ধ্বংস করে দিয়েছে আমফান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ”উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং সুন্দরবন ধ্বংস হয়ে গিয়েছে।” হাজার হাজার বাড়ি ভেঙেছে। ভেঙে পড়েছে অসংখ্য ব্রিজ। ভেসে গিয়েছে রাস্তা। অসংখ্য বাঁধ ভেঙেছে। জল ঢুকে গিয়েছে বহু জায়গায়। অন্ততপক্ষে ১২ জন মারা গিয়েছেন। বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। পানীয় জল পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ”কবে দুর্গত জায়গায় পৌঁছনো যাবে সেটাই বুঝতে পারছি না। চার-পাঁচ দিন লেগেRead More


সংক্রমণের পরিস্থিতিতে হলুদ মেশানো দুধ নেই খাদ্যতালিকায়? অজান্তেই কী কী ক্ষতি হচ্ছে জানেন!

আনন্দবাজার:: করোনা-আক্রান্ত সময়ে আয়ুর্বেদ মেনে অনেকেই হলুদ মেশানো দুধ খাওয়া শুরু করেছেন। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বলেই দাবি করে এসেছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা। ভারতীয় আয়ুষ মন্ত্রকও রোগের হানা প্রতিহত করতে এই হলুদ মেশানো দুধের কথা তাদের নির্দেশাবলিতে বলেছে। ‘গার্ডিয়ান’ পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে, ২০১-য় সিডনি, স্যান ফ্রান্সিসকো ও ইংল্যান্ডের বিভিন্ন ক্যাফেতে দুধের সঙ্গে হলুদ, আমন্ড ও কাজু মিশিয়ে বানানো ‘টারমারিক লাতে’ ছিল সবচেয়ে জনপ্রিয় পানীয়। এখনও আছে। ঘরেও তাঁরা হলুদ মেশানো-দুধ বা গোল্ডেন মিল্ক খান নিয়মিত। হলুদ, আদা, গোলমরিচ, দারচিনি ও মধু বা ম্যাপল সিরাপ দিয়ে বানিয়েওRead More


রশিদুল ইসলাম আহবায়ক ॥ দীপক চৌধুরী বাপ্পী সদস্য সচিব

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির এক সভা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি খ. আ. ম রশিদুল ইসলামের সভাপতিত্বে সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। সভায় সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, সহ সভাপতি মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার সম্পাদক মোশারফ হোসেন বেলাল, আইটি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য শাহজাহান সাজু ও মজিবুর রহমান খান উপস্থিত ছিলেন। সভায় ২০১৮-২০২০ বর্ষের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় ও করোনা ভাইরাসের কারণে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানRead More


করোনাভাইরাস: শিল্প মন্ত্রণালয়ে নাকচ হলো বিড়ি-সিগারেট বিক্রি বন্ধের প্রস্তাব

বিড়ি সিগারেটসহ সব ধরণের তামাক কোম্পানির পণ্য উৎপাদন, সরবরাহ ও বিক্রি সাময়িকভাবে বন্ধ করার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া একটি প্রস্তাব বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় নাকচ করে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো ওই প্রস্তাবের ব্যাপারে বুধবার শিল্প মন্ত্রণালয়ে আলোচনার পরে তামাকজাত পণ্যের বিক্রি বন্ধ না করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুল হালিম বলছেন, ”এটা একটা শিল্প, এখানে প্রচুর লোকজন কাজ করছে। সুতরাং এখান থেকে অন্যদিকে শিফট করতে গেলে, সময় নিয়ে নিয়ে, কৌশল ঠিক করে সেটা করতে হবে। এই শিল্প কোথায় যাবে, লোকগুলো কোথায় যাবে – সেটা একটা সময়ের ব্যাপার।”Read More


প্রধানমন্ত্রীর দেয়া উপহার পেল নবীনগরের কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:    মহামারী করোনা ভাইরাস  ও পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় ২য় বারের মতো ১৯টি কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর  ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ওই সকল মাদ্রাসার প্রধানগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর হাত থেকে প্রধানমন্ত্রী কর্তৃক দেয়া অর্থের চেক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এস.আর মসজিদ এর খতিব মুফতি বেলায়েত উল্লাহ, সিনিয়র ইমাম হাফেজ মাও: মকবুলRead More


কসবার ইউপি চেয়ারম্যানের নিজ উদ্যোগে ১৫শত পরিবারকে খাদ্য সামগ্রীসহ ঈদ উপহার প্রদান

কসবা প্রতিনিধি:: আইনমন্ত্রীর নিদের্শে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার  বায়েক ইউপির সাবেক চেয়ারম্যান মোঃবিল্লাল হোসেন নিজ উদ্যোগে ১৫শত হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রীসহ ঈদ উপহার প্রদান করা হয়। আজ দুপুরে বায়েক বিল্লাল হোসেনের বাসভবন এলাকা চত্বরে বিতরণ অনুষ্ঠানে  কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃআনিসুল হক ভুইয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন,বায়েক ইউপি আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন হারুন মেম্বার,মঙ্গল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আগামীকাল ১৫শত পরিবারকে খাদ্যসহ ঈদ উপহার প্রদান করা হবে বলে সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিকদেরকে জানান। ত্রাণ বিতরণের আগে করোনাRead More


জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি পরিষদের ত্রাণ বিতরণ

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া খেটেখাওয়া মানুষ ও হতদরিদ্রদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সহায়তা দিয়েছেন জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি পরিষদ। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটে ৩০০ পরিবারের মধ্যে সেমাই, তেল, দুধ, চিনি, পোলাও চাল ও পেঁয়াজ বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন এর ছেলে তারেক মোহাম্মদ আলী মাখন, জাহানারা কনস্ট্রাকশন এন্ড সাপ্লায়ারের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী বরকতউলাহ সাগর, সৈয়দ ফয়সাল বারী, সৈয়দ জাবেদ হোসেন, সৈয়দ আবু আরিফ, বাবুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি পরিষদের পক্ষRead More


This site is protected by wp-copyrightpro.com