Main Menu

May, 2020

 

আজও ৭ জন আক্রান্ত

নবীনগরে লক ডাউন ভেঙ্গে ‘মানববন্ধন’! ফের করোনার আতংক!

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক ব্যবসায়ীর  হত্যাকান্ডকে কেন্দ্র করে কয়েক’শ লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক ‘মানববন্ধন’ নিয়ে স্থানীয় জনমনে নতুন করে করোনা সংক্রমণের আতংক দেখা দিয়েছে। আজও নবীনগর সোনালী ব্যাংকের ম্যানেজারসহ  উপজেলায় মোট সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে মানববন্ধনে অংশ নেয়া কয়েশ লোককে কমপক্ষে ১৪দিন ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার নির্দেশ দিয়েছে স্থানীয়  প্রশাসন। ঘটনার পর নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের ডেঙ্গাপাড়ার বাসিন্দা মৃত লিল মিয়ার ছেলে স্থানীয় লগ্নি ব্যবসায়ী (সুদের ব্যবসা) জাহাঙ্গীরRead More


নবীনগরে করোনায় আক্রান্ত ৭ জন, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৬ জন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার  আজ নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আজ শুক্রবার  আইইডিসিআর হতে প্রাপ্ত রিপোর্ট থেকে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের  আর এম ও    ডা: জেবিন জেরিন। এ নিয়ে নবীনগরে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২৬  জন,    সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬  জন। নবীনগরে করোনা আক্রান্তরা হচ্ছেন হাবিবুর রহমান (২০), জাকারিয়া পারভেজ (৪০), সালমা বেগম ( ৩০), মোতালিব (৫০),  সুকান্ত মহাজন(২৭), জামাল হোসেন ২৭,দেলোয়ার হোসেন (২৫)। নবীনগর স্বাস্থ্য   কমপ্লেক্সের আর এম ও    ডা: জেবিন জেরিন জানান, এইমাত্র আমাদের হাতে রিপোর্টটিRead More


নবীনগরে ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যাকান্ডের রহস্যের এখনও কুল-কিনারা করতে পারেনি পুলিশ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাড্ডা গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যাকান্ডের রহস্য এখনও কুল-কিনারা করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত একমাত্র আসামী মোতালেব মিয়াকে তিনদিনের রিমান্ডে এনেও হত্যার জট খুলতে পারেনি পুলিশ। রিমান্ড শেষে বুধবার মোতালেবকে পুনরায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের ডেঙ্গাপাড়ার বাসিন্দা মৃত লিল মিয়ার ছেলে স্থানীয় লগ্নি ব্যবসায়ী (সুদের ব্যবসা) জাহাঙ্গীর মিয়া (৫০) কে গত ১৫ মে শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর ঘণ্টাখানেক পরইRead More


কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন নিজ অর্থায়নে ৫ শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী সহায়তা প্রদান

কসবা প্রতিনিধি:: আইনমন্ত্রীর নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন নিজস্ব অর্থায়নে কসবা পৌরসভার ৯ নং ওয়ার্ডের ৫শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ঈদ উপহার প্রদান করেন। আজ (২২মে) দুপুরে কসবা পৌরসভাধীন বগাবাড়ি  মরহুম নিজাম উদ্দিন কাউন্সিলরের বাসভবন চত্বরে  ৫শত  নারী পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন। এই সময় কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান এডঃআনিসুল হক ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন, পৌর কাউন্সিলর রগুু মিয়া,আব্দুল খালেক, পৌরRead More


কসবা পৌর মেয়র জুয়েলের নিজ অর্থায়নে ৬ শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী সহায়তা প্রদান

কসবা প্রতিনিধি::সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে “মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে সামনে রেখেব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সভার মেয়রের নিজস্ব অর্থে আইনমন্ত্রীর নির্দেশে কসবা পৌরসভার ৯ ও ৭নং ওয়ার্ডের ৬শত অসহায় পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি ঈদ উপহার প্রদান করেন। ২১মে দুপুরে কসবা পৌরসভাধীন বগাবাড়ি  মরহুম নিজাম উদ্দিন কাউন্সিলরের বাসভবন ও থানা ঈদগাহ মাঠ চত্বরে পৃথক পৃথক ভাবে  ৩শত করে ৬শত নারী পুরুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল। এই সময় কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেনRead More


শুক্রবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় দোকানপাট ও শপিং মল বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি

ব্রাহ্মণবাড়িয়ায় সকল ব্যবসা কেন্দ্র ও শপিং মল বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার মধ্যরাতে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান সাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, বিগত কয়েকদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন দোকান ও শপিংমল সমূহে বিপুল জনসমাগম ঘটেছে এবং ক্রেতা/বিক্রেতাগণ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলেন না। এই অবস্থায় করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে ও জেলার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ২২মে সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলার সকল ব্যবসা কেন্দ্র ও শপিং মল বন্ধ রাখার আদেশ প্রদান করা হলো। তবে জরুরীRead More


রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন লকডাউনে, কী কী করবেন?

বাইরে বেরলেই বিপদ। আবার যাঁদের রক্তচাপ ঊর্ধমুখী, লকডাউনের এই আবহে তাঁদের সমস্যা আরও বেশি। এই লাইফস্টাইল ডিজিজকে নিয়ন্ত্রণে না রাখতে পারলে আচমকা বিপদে পড়ার ঝুঁকি থাকে। বিশেষ করে লকডাউনের ফলে গৃহবন্দি মানুষজনের মর্নিংওয়াক সমেত হাঁটাচলা সীমিত হয়ে গিয়েছে। ফলে নিজেদের অজান্তেই রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। আবার এই নিঃশব্দ ঘাতকের তেমন কোনও নির্দিষ্ট উপসর্গ নেই যা দেখে মানুষজন সচেতন হবেন, বলছিলেন ইন্টারনাল মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট দীপঙ্কর সরকার। আর সেই কারণেই আচমকা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্মুখীন হতে হয়। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়ম করে বাড়িতে থেকে হাঁটাহাঁটি ওRead More


সরাইলে হতদরিদ্র পরিবার মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১মে) কালিকচ্ছ মধ্যপাড়া বুশরা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল মাঠ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব, শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব শাহজাহান ফাউন্ডেশন এর সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছলিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমির আলী , সারেক কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগেরRead More


পুকুরের মাছের সাথে শত্রুতা

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতা জের ধরে পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার(২১ মে) রাতে সদর উপজেলার সুহিলপুরে গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মধ্যপাড়ার আল কামাল আজাদ একই এলাকার কেন্দু বাড়ির জাহাঙ্গীর গার্ডেনে একটি পুকুর তিন বছরের জন্য ইজারা নেয়। পুকুরে রুই, কাতল, সরপুটি, বিগহেড, কার্ফু, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল। এলাকার আধিপত্যসহ বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের মোখলেছুর রহমান ও খোকন মিয়ারRead More


অবশেষে প্রভাবশালীদের হাত থেকে নবীনগর গুচ্ছগ্রামের পুকুরটি দখল মুক্ত হল

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের আশ্রয়ণ প্রকল্পের পুকুরটি অবশেষে প্রভাবশালীদের হাত থেকে দখল মুক্ত করা হয়েছে। দখলমুক্ত করে বুধবার মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গুচ্ছগ্রামের পুকুর গুলিতে ১ শত ৩৬ কেজি মাছ অবমুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে গুচ্ছগ্রামের ১শত পরিবারের কথা চিন্তা করে গুচ্ছগ্রাম এর নামে ৫ একরের ৩টি পুকুর লিজ দেয়া হয়। কিন্তু একটি পুকুর প্রভাবশালীদের দখলে থাকায় গুচ্ছগ্রামবাসী এর সুবিধা থেকে বঞ্চিত ছিল। তাই গতকাল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত হয়ে প্রভাবশালীদের দখলে থাকা পুকুরটি দখল মুক্ত করেন। একটি পুুকুরে পানি কম থাকায় অপর দুটি পুকুরে মাছেরRead More


This site is protected by wp-copyrightpro.com